Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নতুন অভিযোগে ফের চাপে অভিষেক, ভোট পরবর্তী হিংসা কাণ্ডে নতুন মোড়

নতুন অভিযোগে ফের চাপে অভিষেক, ভোট পরবর্তী হিংসা কাণ্ডে নতুন মোড়
FILE IMAGE

ডায়মন্ড হারবার থানায় ফের একবার রাজনৈতিক উত্তাপ ছড়াল নতুন অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের তালিকায় নাম উঠেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ আপ্তসহায়ক সুমিত রায়ের। মোট ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।


২০২১ সালের ভোট-পরবর্তী সন্ত্রাসের একাধিক ঘটনার প্রেক্ষিতে এই অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীদের দাবি, সেই সময় এলাকায় ত্রাণ বিতরণ ও রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে তাঁদের উপর হামলা চালানো হয়। মারধর, বাড়ি ভাঙচুর, এমনকি প্রাণনাশের চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। 


অভিযোগকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা অশোক বর্মন এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রবীর হালদার। তাঁদের অভিযোগ, কোভিড পরিস্থিতিতে ত্রাণ বিলি নিয়ে রাজনৈতিক বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ত্রাণ বিতরণ বন্ধ করতে চাপ দেওয়া হয় বলেও দাবি তাঁদের। অভিযোগে বলা হয়েছে, নির্দেশ না মানায় তাঁদের উপর হামলা চালানো হয়, বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একাধিকবার হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ জানাতে গেলে পরবর্তীতে আরও হামলার শিকার হতে হয় বলেও দাবি।


১০ লক্ষের কেলেঙ্কারি নয়, ৩০০ প্লটের জাল বিছিয়েছিলেন অভিষেকের পিএ!


অন্যদিকে, অশোক বর্মনের অভিযোগ, রাজনৈতিক কারণে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয়। পরবর্তীতে অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলেও দাবি তাঁর। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগ জমা পড়ার পর তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। সূত্রের খবর, প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই অভিযোগ ঘিরে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর দপ্তরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : Abhisheik Banerjee diamondharbour PoliceInvestigation TMCVSBJP CrimeNews PostPollViolence

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


নতুন অভিযোগে ফের চাপে অভিষেক, ভোট পরবর্তী হিংসা কাণ্ডে নতুন মোড়

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
ডায়মন্ড হারবার থানায় ফের একবার রাজনৈতিক উত্তাপ ছড়াল নতুন অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের তালিকায় নাম উঠেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ আপ্তসহায়ক সুমিত রায়ের। মোট ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।২০২১ সালের ভোট-পরবর্তী সন্ত্রাসের একাধিক ঘটনার প্রেক্ষিতে এই অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীদের দাবি, সেই সময় এলাকায় ত্রাণ বিতরণ ও রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে তাঁদের উপর হামলা চালানো হয়। মারধর, বাড়ি ভাঙচুর, এমনকি প্রাণনাশের চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা অশোক বর্মন এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রবীর হালদার। তাঁদের অভিযোগ, কোভিড পরিস্থিতিতে ত্রাণ বিলি নিয়ে রাজনৈতিক বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ত্রাণ বিতরণ বন্ধ করতে চাপ দেওয়া হয় বলেও দাবি তাঁদের। অভিযোগে বলা হয়েছে, নির্দেশ না মানায় তাঁদের উপর হামলা চালানো হয়, বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একাধিকবার হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ জানাতে গেলে পরবর্তীতে আরও হামলার শিকার হতে হয় বলেও দাবি।১০ লক্ষের কেলেঙ্কারি নয়, ৩০০ প্লটের জাল বিছিয়েছিলেন অভিষেকের পিএ! অন্যদিকে, অশোক বর্মনের অভিযোগ, রাজনৈতিক কারণে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয়। পরবর্তীতে অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলেও দাবি তাঁর। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগ জমা পড়ার পর তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। সূত্রের খবর, প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই অভিযোগ ঘিরে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর দপ্তরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার