পিৎজার নাম শুনলেই অনেকেরই মুখে জল চলে আসে। ইতালির এই খাবার এখন ভারতীয়দেরও বেশ পছন্দের। তাই মেনুতেও এসেছে নানা স্বাদের পিৎজা। কিন্তু ওজন কমানোর পরিকল্পনা শুরু হলেই এই প্রিয় খাবারটিই যেন তালিকা থেকে সবার আগে বাদ পড়ে যায়।[TECHTARANGA-POST:12558]পুজো যত এগিয়ে আসছে, ততই অনেকে শরীরচর্চা এবং ডায়েট নিয়ে সচেতন হচ্ছেন। রাস্তার খাবার এড়িয়ে চলতে হচ্ছে। তবে পছন্দের খাবার একেবারে বন্ধ করে দেওয়াই যে একমাত্র উপায়, তা নয়। মাঝে মধ্যে পিৎজা খেতে চাইলে কয়েকটি বিষয় মাথায় রাখলেই ক্যালোরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।পিৎজার সঙ্গে সফট ড্রিঙ্ক নয়পিৎজা সঙ্গে ঠান্ডা সফট ড্রিঙ্ক বা অন্য কোনও মিষ্টি পানীয় খাওয়ার অভ্যাস থাকলে সেটা আগে বদলান। পিৎজা থেকেই যথেষ্ট ক্যালোরি আসে, তার সঙ্গে সফট ড্রিঙ্ক যোগ হলে ক্যালোরির পরিমাণ আরও বেড়ে যায়।শুধু পিৎজা নয়, সঙ্গে রাখুন স্যালাডনৈশভোজে পিৎজা খাওয়ার পরিকল্পনা থাকলে শুধু একের পর এক স্লাইস খেয়ে পেট ভরাবেন না। সঙ্গে ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ স্যালাড রাখুন। আগে স্যালাড খেলে তুলনামূলক দ্রুত পেট ভরা অনুভূতি আসতে পারে। [TECHTARANGA-POST:12556]অতিরিক্ত চিজে লাগাম দিনপিৎজার অন্যতম আকর্ষণই হল তার চিজ। কিন্তু ডায়েটের মধ্যে খেতে চাইলে অতিরিক্ত চিজ যোগ করার অভ্যাসটি এড়িয়ে চলাই ভাল। অর্ডার করার সময় এক্সট্রা চিজ় বাদ দিন এবং তুলনামূলক হালকা টপিং বেছে নিতে পারেন।