Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই পদক্ষেপ? বাংলায় ইউসিসি চালু নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই পদক্ষেপ? বাংলায় ইউসিসি চালু নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা
ছবি--প্রতীকী

বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ। বিধানসভা নির্বাচনের আগে জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে UCC চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির সংকল্প পত্রেও এই আইন বাস্তবায়নের বিষয়টি উল্লেখ ছিল।


এবার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে এগোচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, চলতি বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। আগামী সোমবার বিধানসভায় ইউসিসি বিল উঠতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা। উল্লেখ্য, এর আগে উত্তরাখণ্ড, গুজরাট ও অসমে ইতিমধ্যেই ইউসিসি চালু হয়েছে। এবার বাংলাও সেই পথে হাঁটতে চলেছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

বৃষ্টিতেই জলমগ্ন এসএসকেএম! হাসপাতালের ভিতরেই হাঁটু জল


অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য একক আইন প্রযোজ্য হয়। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই বাংলায় এই আইন কার্যকর করা হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় এলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু হতে দেবেন না। সেই অবস্থান রাজ্য রাজনীতিতে তখন যথেষ্ট আলোচনার বিষয় ছিল।


কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বদলের পর এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজ্যে ক্ষমতায় আসে শুভেন্দু সরকার। ক্ষমতায় আসার পরই ইউসিসি কার্যকরের দিকে এগোনোর ইঙ্গিত মিলেছে প্রশাসনিক মহল থেকে। সূত্রের খবর, চলতি বিধানসভা অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। সম্ভাবনা রয়েছে, আগামী সোমবার বিধানসভায় এই বিলটি উত্থাপন করা হবে।

বিষয় : Narendra Modi WestBengalPolitics suvendu adhikari assemblynews uniformcivilcode

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই পদক্ষেপ? বাংলায় ইউসিসি চালু নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ। বিধানসভা নির্বাচনের আগে জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে UCC চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির সংকল্প পত্রেও এই আইন বাস্তবায়নের বিষয়টি উল্লেখ ছিল।এবার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে এগোচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, চলতি বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। আগামী সোমবার বিধানসভায় ইউসিসি বিল উঠতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা। উল্লেখ্য, এর আগে উত্তরাখণ্ড, গুজরাট ও অসমে ইতিমধ্যেই ইউসিসি চালু হয়েছে। এবার বাংলাও সেই পথে হাঁটতে চলেছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।বৃষ্টিতেই জলমগ্ন এসএসকেএম! হাসপাতালের ভিতরেই হাঁটু জলঅভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য একক আইন প্রযোজ্য হয়। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই বাংলায় এই আইন কার্যকর করা হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় এলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু হতে দেবেন না। সেই অবস্থান রাজ্য রাজনীতিতে তখন যথেষ্ট আলোচনার বিষয় ছিল।কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বদলের পর এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজ্যে ক্ষমতায় আসে শুভেন্দু সরকার। ক্ষমতায় আসার পরই ইউসিসি কার্যকরের দিকে এগোনোর ইঙ্গিত মিলেছে প্রশাসনিক মহল থেকে। সূত্রের খবর, চলতি বিধানসভা অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। সম্ভাবনা রয়েছে, আগামী সোমবার বিধানসভায় এই বিলটি উত্থাপন করা হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার