Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিএ কমিটিতে ঠাঁই নেই শোভনদেব-মদনদের, রাজনৈতিক মহলে জোর চর্চা

 বিএ কমিটিতে ঠাঁই নেই শোভনদেব-মদনদের, রাজনৈতিক মহলে জোর চর্চা
ছবি--প্রতীকী

বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি (বিএ কমিটি) ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সদ্য গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা। তবে নজর কেড়েছে অন্য একটি বিষয় - কালীঘাট ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের কোনও বিধায়কের নাম এই কমিটিতে নেই।


বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর গঠিত ২৯ সদস্যের এই কমিটিতে রয়েছেন পরিষদীয়মন্ত্রী শঙ্কর ঘোষ, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ একাধিক মন্ত্রী। পাশাপাশি রয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি এবং বিরোধী সচেতক আখরুজ্জমান। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন সিপিএমের মুস্তাফিজুর রহমান, কংগ্রেসের মোতাব শেখ, আইএসএফের নওশাদ সিদ্দিকি এবং আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর-সহ মোট ১০ জন বিধায়ক। কিন্তু এই তালিকায় নেই শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব-সহ কালীঘাট শিবিরের পরিচিত কোনও মুখ। বিষয়টি বিধানসভা এবং রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করলেও প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে চাননি ওই শিবিরের নেতারা। তাঁদের বক্তব্য, বিএ কমিটি অতীতেও একাধিকবার পুনর্গঠিত হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। তাই এখনই কোনও রাজনৈতিক বার্তা খোঁজার প্রয়োজন নেই।


উল্লেখ্য, বিধানসভার কার্যসূচি নির্ধারণে বিএ কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট পেশ থেকে শুরু করে বিল উত্থাপন, আলোচনা এবং অধিবেশনের বিভিন্ন কর্মসূচি সবকিছুই প্রথমে এই কমিটিতে আলোচনা হয়। সেই কারণে কমিটির সদস্যপদ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। এদিকে বুধবার বিধানসভায় বাজেট বিতর্ক চলাকালীন কোরাম নিয়েও সরব হয় বিরোধী শিবির। বিরোধী সচেতক আখরুজ্জমান দাবি করেন, সভাকক্ষে প্রয়োজনীয় সংখ্যক সদস্য এবং মন্ত্রী উপস্থিত নেই। যদিও অধ্যক্ষ সেই অভিযোগ খারিজ করে জানান, বিধানসভায় কোরাম বজায় ছিল। পরে বিধানসভার বাইরে আখরুজ্জমান দাবি করেন, কোরাম বজায় রাখতে যে সংখ্যক মন্ত্রীর উপস্থিতি প্রয়োজন, সেই সংখ্যা তখন সভায় ছিল না। যদিও সরকার পক্ষ এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

বিষয় : TMC BengalPolitics madanmitra sovandebchattopadhyay assemblynews oppositionpolitics

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


বিএ কমিটিতে ঠাঁই নেই শোভনদেব-মদনদের, রাজনৈতিক মহলে জোর চর্চা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি (বিএ কমিটি) ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সদ্য গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা। তবে নজর কেড়েছে অন্য একটি বিষয় - কালীঘাট ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের কোনও বিধায়কের নাম এই কমিটিতে নেই।বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর গঠিত ২৯ সদস্যের এই কমিটিতে রয়েছেন পরিষদীয়মন্ত্রী শঙ্কর ঘোষ, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ একাধিক মন্ত্রী। পাশাপাশি রয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি এবং বিরোধী সচেতক আখরুজ্জমান। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন সিপিএমের মুস্তাফিজুর রহমান, কংগ্রেসের মোতাব শেখ, আইএসএফের নওশাদ সিদ্দিকি এবং আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর-সহ মোট ১০ জন বিধায়ক। কিন্তু এই তালিকায় নেই শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব-সহ কালীঘাট শিবিরের পরিচিত কোনও মুখ। বিষয়টি বিধানসভা এবং রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করলেও প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে চাননি ওই শিবিরের নেতারা। তাঁদের বক্তব্য, বিএ কমিটি অতীতেও একাধিকবার পুনর্গঠিত হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। তাই এখনই কোনও রাজনৈতিক বার্তা খোঁজার প্রয়োজন নেই।উল্লেখ্য, বিধানসভার কার্যসূচি নির্ধারণে বিএ কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট পেশ থেকে শুরু করে বিল উত্থাপন, আলোচনা এবং অধিবেশনের বিভিন্ন কর্মসূচি সবকিছুই প্রথমে এই কমিটিতে আলোচনা হয়। সেই কারণে কমিটির সদস্যপদ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। এদিকে বুধবার বিধানসভায় বাজেট বিতর্ক চলাকালীন কোরাম নিয়েও সরব হয় বিরোধী শিবির। বিরোধী সচেতক আখরুজ্জমান দাবি করেন, সভাকক্ষে প্রয়োজনীয় সংখ্যক সদস্য এবং মন্ত্রী উপস্থিত নেই। যদিও অধ্যক্ষ সেই অভিযোগ খারিজ করে জানান, বিধানসভায় কোরাম বজায় ছিল। পরে বিধানসভার বাইরে আখরুজ্জমান দাবি করেন, কোরাম বজায় রাখতে যে সংখ্যক মন্ত্রীর উপস্থিতি প্রয়োজন, সেই সংখ্যা তখন সভায় ছিল না। যদিও সরকার পক্ষ এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার