Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘সই থাকলেও আমি দায়ী নই’, তারাতলা কাণ্ডে সাফাই প্রাক্তন মেয়রের

‘সই থাকলেও আমি দায়ী নই’, তারাতলা কাণ্ডে সাফাই প্রাক্তন মেয়রের
FILE IMAGE

তারাতলা বিপর্যয়কে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হলো। ঘটনার জন্য কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় একটি নথি তুলে ধরে তিনি অভিযোগ করেন, নির্মীয়মাণ গুদামের নকশায় অনুমোদন প্রক্রিয়ায় সংশ্লিষ্টতা রয়েছে।


এই অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে মেয়রের কোনও সরাসরি এক্তিয়ার থাকে না। পুরো বিষয়টি বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে পরিচালিত হয়। ফিরহাদের বক্তব্য, “বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখে বিল্ডিং ডিপার্টমেন্ট। মেয়রের আলাদা করে কোনও ভূমিকা থাকে না। আমি ইঞ্জিনিয়ার নই, তাই টেকনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না।” তিনি আরও জানান, যদি কোথাও তাঁর সই থেকে থাকে, তা শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বা ফর্ম্যালিটি মাত্র। তাঁর দাবি অনুযায়ী, এমবিসি বা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে টেকনিক্যাল বিশেষজ্ঞরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।


ফিরহাদের বক্তব্য, কোন নির্মাণ বেআইনি কি না, নোটিস জারি করা বা ভাঙার সিদ্ধান্ত—এসবও মেয়রের এক্তিয়ারভুক্ত নয়। ফলে এই ঘটনার দায় তাঁর উপর চাপানো ঠিক নয় বলেই দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, গুদামটি বেআইনি ভাবে তৈরি হচ্ছিল না বলেও তিনি খোঁজ নিয়ে জেনেছেন। তবে তদারকির ক্ষেত্রে কিছু ঘাটতি থাকতে পারে বলে স্বীকার করেছেন তিনি। অন্যদিকে, উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকার প্রশংসাও করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধারকাজ চালানো হয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত। ঘটনার পর তিনি ঘটনাস্থলে গেলেও পুলিশি কারণে ভিতরে প্রবেশ করতে পারেননি বলে জানান। পরে তিনি এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন বলেও জানিয়েছেন।

বিষয় : POLITICAL CHAOS Suvendu Adhikary Firhad Hakim taratalatragedy urbandevelopment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


‘সই থাকলেও আমি দায়ী নই’, তারাতলা কাণ্ডে সাফাই প্রাক্তন মেয়রের

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
তারাতলা বিপর্যয়কে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হলো। ঘটনার জন্য কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় একটি নথি তুলে ধরে তিনি অভিযোগ করেন, নির্মীয়মাণ গুদামের নকশায় অনুমোদন প্রক্রিয়ায় সংশ্লিষ্টতা রয়েছে।এই অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে মেয়রের কোনও সরাসরি এক্তিয়ার থাকে না। পুরো বিষয়টি বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে পরিচালিত হয়। ফিরহাদের বক্তব্য, “বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখে বিল্ডিং ডিপার্টমেন্ট। মেয়রের আলাদা করে কোনও ভূমিকা থাকে না। আমি ইঞ্জিনিয়ার নই, তাই টেকনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না।” তিনি আরও জানান, যদি কোথাও তাঁর সই থেকে থাকে, তা শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বা ফর্ম্যালিটি মাত্র। তাঁর দাবি অনুযায়ী, এমবিসি বা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে টেকনিক্যাল বিশেষজ্ঞরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।ফিরহাদের বক্তব্য, কোন নির্মাণ বেআইনি কি না, নোটিস জারি করা বা ভাঙার সিদ্ধান্ত—এসবও মেয়রের এক্তিয়ারভুক্ত নয়। ফলে এই ঘটনার দায় তাঁর উপর চাপানো ঠিক নয় বলেই দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, গুদামটি বেআইনি ভাবে তৈরি হচ্ছিল না বলেও তিনি খোঁজ নিয়ে জেনেছেন। তবে তদারকির ক্ষেত্রে কিছু ঘাটতি থাকতে পারে বলে স্বীকার করেছেন তিনি। অন্যদিকে, উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকার প্রশংসাও করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধারকাজ চালানো হয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত। ঘটনার পর তিনি ঘটনাস্থলে গেলেও পুলিশি কারণে ভিতরে প্রবেশ করতে পারেননি বলে জানান। পরে তিনি এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন বলেও জানিয়েছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার