Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নকল পেজ আর কপিরাইট সমস্যায় কী হবে ‘প্রবাসে ঘরকন্না’র ভবিষ্যৎ?

নকল পেজ আর কপিরাইট সমস্যায় কী হবে ‘প্রবাসে ঘরকন্না’র ভবিষ্যৎ?
ছবি সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার পরিচিত কণ্ঠ “নমস্কার, কেমন আছেন সবাই…” - এই বাক্যেই শুরু হয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়ার ভ্লগ। বিদেশের মাটিতে বসে তিনি তুলে ধরেন তাঁর দৈনন্দিন জীবন, পরিবার, রান্নাবান্না থেকে শুরু করে নানা ব্যক্তিগত মুহূর্ত। তাঁর পেজ ‘প্রবাসে ঘরকন্না’ ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে নেটদুনিয়ায়।


কিন্তু এবার নতুন সমস্যায় পড়েছেন এই জনপ্রিয় ক্রিয়েটর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানিয়েছেন, তাঁর ফেসবুক পেজে একাধিক কপিরাইট স্ট্রাইক এসেছে। পাশাপাশি বিভিন্ন নকল পেজ তৈরি হয়ে তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। মহুয়ার দাবি, বর্তমানে ফেসবুক পেজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যেকোনও সময় বড় ধরনের সমস্যা হতে পারে। তাই তিনি অনুরাগীদের অনুরোধ করেছেন ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে, যেখানে একই নামে তাঁর কনটেন্ট নিয়মিত আপলোড করা হয়।


এদিকে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, ‘প্রবাসে ঘরকন্না’ নাম ব্যবহার করে একাধিক ভুয়ো পেজও সক্রিয় রয়েছে। সেখানে মহুয়া ও তাঁর পরিবারের ছবি এবং ভিডিও ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। ঘটনায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, “চিন্তা কোরো না দিদি”, আবার কেউ বলেছেন, “আমরা ইউটিউবেই তোমার ভ্লগ দেখব।” সবমিলিয়ে, জনপ্রিয় এই ভ্লগ চ্যানেলকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

বিষয় : Mahua socialmedianews contentcreator probasheghorkonna youtubechannel digitalcontent

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৪ জুন ২০২৬


নকল পেজ আর কপিরাইট সমস্যায় কী হবে ‘প্রবাসে ঘরকন্না’র ভবিষ্যৎ?

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
সোশ্যাল মিডিয়ার পরিচিত কণ্ঠ “নমস্কার, কেমন আছেন সবাই…” - এই বাক্যেই শুরু হয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়ার ভ্লগ। বিদেশের মাটিতে বসে তিনি তুলে ধরেন তাঁর দৈনন্দিন জীবন, পরিবার, রান্নাবান্না থেকে শুরু করে নানা ব্যক্তিগত মুহূর্ত। তাঁর পেজ ‘প্রবাসে ঘরকন্না’ ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে নেটদুনিয়ায়।কিন্তু এবার নতুন সমস্যায় পড়েছেন এই জনপ্রিয় ক্রিয়েটর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানিয়েছেন, তাঁর ফেসবুক পেজে একাধিক কপিরাইট স্ট্রাইক এসেছে। পাশাপাশি বিভিন্ন নকল পেজ তৈরি হয়ে তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। মহুয়ার দাবি, বর্তমানে ফেসবুক পেজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যেকোনও সময় বড় ধরনের সমস্যা হতে পারে। তাই তিনি অনুরাগীদের অনুরোধ করেছেন ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে, যেখানে একই নামে তাঁর কনটেন্ট নিয়মিত আপলোড করা হয়।এদিকে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, ‘প্রবাসে ঘরকন্না’ নাম ব্যবহার করে একাধিক ভুয়ো পেজও সক্রিয় রয়েছে। সেখানে মহুয়া ও তাঁর পরিবারের ছবি এবং ভিডিও ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। ঘটনায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, “চিন্তা কোরো না দিদি”, আবার কেউ বলেছেন, “আমরা ইউটিউবেই তোমার ভ্লগ দেখব।” সবমিলিয়ে, জনপ্রিয় এই ভ্লগ চ্যানেলকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার