Hidden Stories (বাংলা)
সর্বশেষ

উত্তরবঙ্গের অর্থনৈতিক গুরুত্বকে স্বীকৃতি, প্রাক-বাজেট বৈঠকে একাধিক প্রতিশ্রুতি স্বপন দাশগুপ্তের

উত্তরবঙ্গের অর্থনৈতিক গুরুত্বকে স্বীকৃতি, প্রাক-বাজেট বৈঠকে একাধিক প্রতিশ্রুতি স্বপন দাশগুপ্তের
প্রতীকী ছবি

উত্তরবঙ্গের ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল একটি পৃথক জিএসটি আপিল ট্রাইব্যুনাল। অবশেষে সেই দাবির বাস্তবায়নের ইঙ্গিত দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি জানান, আসন্ন বাজেটে উত্তরবঙ্গের জন্য পৃথক জিএসটি আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব বিবেচনা করা হবে।


বর্তমানে জিএসটি সংক্রান্ত কোনও আপিল বা আইনি জটিলতার ক্ষেত্রে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের কলকাতার উপর নির্ভর করতে হয়। এতে সময় ও অর্থ— দুইয়েরই অতিরিক্ত খরচ হয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। প্রাক-বাজেট বৈঠকে সেই বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হলে অর্থমন্ত্রী আশ্বাস দেন, উত্তরবঙ্গে পৃথক ট্রাইব্যুনাল গড়ে তোলার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

বৃহস্পতিবারের বৈঠকে শিল্পমহল, চা শিল্পের প্রতিনিধিরা, বণিকসভা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা অংশ নেন। বৈঠকে উত্তরবঙ্গের চা শিল্পের সংকট, মালদহের আম শিল্পের প্রসার এবং আঞ্চলিক বাণিজ্যিক পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়ও উঠে আসে। অর্থমন্ত্রী জানান, উত্তরবঙ্গের অর্থনৈতিক সম্ভাবনাকে মাথায় রেখেই আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


স্বপন দাশগুপ্তের দাবি, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বাজেট পরিকল্পনায় পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তাই এবার সরাসরি বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও প্রত্যাশা জেনেই বাজেট তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, উত্তরবঙ্গ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়, নর্থ বেঙ্গলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, ‘উত্তরবঙ্গে জিএসটি নিয়ে নানা জটিলতা রয়েছে। অ্যাপিল করতে ব্যবসায়ীদের কলকাতায় দৌড়তে হয়। অর্থমন্ত্রী উত্তরবঙ্গের জন্য একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনে সম্মত হয়েছেন।’

বিষয় : NORTHBENGALNEWS swapandasgupta GSTAppealTribunal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


উত্তরবঙ্গের অর্থনৈতিক গুরুত্বকে স্বীকৃতি, প্রাক-বাজেট বৈঠকে একাধিক প্রতিশ্রুতি স্বপন দাশগুপ্তের

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image
উত্তরবঙ্গের ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল একটি পৃথক জিএসটি আপিল ট্রাইব্যুনাল। অবশেষে সেই দাবির বাস্তবায়নের ইঙ্গিত দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি জানান, আসন্ন বাজেটে উত্তরবঙ্গের জন্য পৃথক জিএসটি আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব বিবেচনা করা হবে।বর্তমানে জিএসটি সংক্রান্ত কোনও আপিল বা আইনি জটিলতার ক্ষেত্রে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের কলকাতার উপর নির্ভর করতে হয়। এতে সময় ও অর্থ— দুইয়েরই অতিরিক্ত খরচ হয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। প্রাক-বাজেট বৈঠকে সেই বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হলে অর্থমন্ত্রী আশ্বাস দেন, উত্তরবঙ্গে পৃথক ট্রাইব্যুনাল গড়ে তোলার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে।বৃহস্পতিবারের বৈঠকে শিল্পমহল, চা শিল্পের প্রতিনিধিরা, বণিকসভা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা অংশ নেন। বৈঠকে উত্তরবঙ্গের চা শিল্পের সংকট, মালদহের আম শিল্পের প্রসার এবং আঞ্চলিক বাণিজ্যিক পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়ও উঠে আসে। অর্থমন্ত্রী জানান, উত্তরবঙ্গের অর্থনৈতিক সম্ভাবনাকে মাথায় রেখেই আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।স্বপন দাশগুপ্তের দাবি, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বাজেট পরিকল্পনায় পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তাই এবার সরাসরি বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও প্রত্যাশা জেনেই বাজেট তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, উত্তরবঙ্গ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়, নর্থ বেঙ্গলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, ‘উত্তরবঙ্গে জিএসটি নিয়ে নানা জটিলতা রয়েছে। অ্যাপিল করতে ব্যবসায়ীদের কলকাতায় দৌড়তে হয়। অর্থমন্ত্রী উত্তরবঙ্গের জন্য একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনে সম্মত হয়েছেন।’

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার