Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ফের নোটিস বিধাননগর পুলিশের, তদন্তে নতুন মোড় ঘিরে জোর জল্পনা

প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ফের নোটিস বিধাননগর পুলিশের, তদন্তে নতুন মোড় ঘিরে জোর জল্পনা
ছবি সংগৃহীত

মেসি-কাণ্ডের তদন্তে ফের চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে তাঁকে তৃতীয়বার তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘিরে বিতর্ক এবং সেই অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগের তদন্তেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।


এর আগে দু'দফা তলব করা হলেও অরূপ বিশ্বাস তদন্তকারীদের সামনে হাজির হননি। একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন বলেও জানা গিয়েছে। এরপরই তৃতীয় নোটিস পাঠিয়েছে পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। 


কালীঘাট ও শালবনি থানার পুলিশ পৌঁছল অভিষেকের বাসভবনে


ঘটনার সূত্রপাত গত বছরের বহুচর্চিত মেসি-অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগ, টিকিট বণ্টনে অনিয়ম, ভয় দেখানো, আর্থিক অনিয়মের মতো একাধিক ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। তদন্তকারীদের দাবি, অনুষ্ঠানের দিন স্টেডিয়ামে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বহু দর্শক অভিযোগ করেছিলেন, টিকিট কেটেও তারা অনুষ্ঠান ঠিকভাবে উপভোগ করতে পারেননি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। 


আদালত জানিয়েছে, আগামী ১৭ অগস্ট পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনওরকম কঠোর আইনি পদক্ষেপ বা দমনমূলক নীতি গ্রহণ করতে পারবে না পুলিশ প্রশাসন। তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। এদিকে কলকাতা হাইকোর্টেও এই বিতর্কের রেশ পৌঁছেছে। মেসি-অনুষ্ঠানকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। ফলে তদন্তের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : WestBengalElection POLITICALNEWS AROOPBISWAS Lionel Messi MESSIEVEVENT GOATINDIATOUR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ফের নোটিস বিধাননগর পুলিশের, তদন্তে নতুন মোড় ঘিরে জোর জল্পনা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image
মেসি-কাণ্ডের তদন্তে ফের চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে তাঁকে তৃতীয়বার তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘিরে বিতর্ক এবং সেই অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগের তদন্তেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।এর আগে দু'দফা তলব করা হলেও অরূপ বিশ্বাস তদন্তকারীদের সামনে হাজির হননি। একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন বলেও জানা গিয়েছে। এরপরই তৃতীয় নোটিস পাঠিয়েছে পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কালীঘাট ও শালবনি থানার পুলিশ পৌঁছল অভিষেকের বাসভবনেঘটনার সূত্রপাত গত বছরের বহুচর্চিত মেসি-অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগ, টিকিট বণ্টনে অনিয়ম, ভয় দেখানো, আর্থিক অনিয়মের মতো একাধিক ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। তদন্তকারীদের দাবি, অনুষ্ঠানের দিন স্টেডিয়ামে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বহু দর্শক অভিযোগ করেছিলেন, টিকিট কেটেও তারা অনুষ্ঠান ঠিকভাবে উপভোগ করতে পারেননি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। আদালত জানিয়েছে, আগামী ১৭ অগস্ট পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনওরকম কঠোর আইনি পদক্ষেপ বা দমনমূলক নীতি গ্রহণ করতে পারবে না পুলিশ প্রশাসন। তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। এদিকে কলকাতা হাইকোর্টেও এই বিতর্কের রেশ পৌঁছেছে। মেসি-অনুষ্ঠানকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। ফলে তদন্তের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার