Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভবানীপুর থেকে কামারহাটি, একাধিক ঠিকানায় তল্লাশি ঘিরে চাঞ্চল্য

ভবানীপুর থেকে কামারহাটি, একাধিক ঠিকানায় তল্লাশি ঘিরে চাঞ্চল্য
ছবি--প্রতীকী

রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়াল। তৃণমূল বিধায়ক মদন মিত্রকে ঘিরে তদন্তে নতুন মোড় এনে তাঁর সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভবানীপুরের বাসভবন থেকে কামারহাটির বিভিন্ন ঠিকানায় তদন্তকারীদের তৎপরতা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। 


সূত্রের খবর, আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমেই এই অভিযান চালানো হয়েছে। তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ সময় ধরে নথিপত্র খতিয়ে দেখেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন।  সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার একটি ফ্ল্যাটেও পৌঁছেছে ইডি। এখনও পর্যন্ত খবর, মোট ৮টি জায়গায় তল্লাশি চালিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'আমার বাড়িতেও সকালবেলা CID এসেছিল। সই জালকাণ্ড মামলায় সহযোগিতা করতে বলেছে। আমাকে বলেছে আপনি এই নোটিসটা শুধু রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। আমাকে একটা নোটিস দিয়ে চলে গেছে। দেড় মিনিট ছিল।'

    

তদন্ত সূত্রে দাবি, সম্পত্তি, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট কিছু অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। যদিও তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় সংস্থা। এদিকে মদন মিত্রকে ঘিরে একের পর এক তদন্তমূলক পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 

বিষয় : EDRaid madanmitra KAMARHATI CIDRAID BHOWANIPORE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভবানীপুর থেকে কামারহাটি, একাধিক ঠিকানায় তল্লাশি ঘিরে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image
রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়াল। তৃণমূল বিধায়ক মদন মিত্রকে ঘিরে তদন্তে নতুন মোড় এনে তাঁর সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভবানীপুরের বাসভবন থেকে কামারহাটির বিভিন্ন ঠিকানায় তদন্তকারীদের তৎপরতা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমেই এই অভিযান চালানো হয়েছে। তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ সময় ধরে নথিপত্র খতিয়ে দেখেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন।  সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার একটি ফ্ল্যাটেও পৌঁছেছে ইডি। এখনও পর্যন্ত খবর, মোট ৮টি জায়গায় তল্লাশি চালিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'আমার বাড়িতেও সকালবেলা CID এসেছিল। সই জালকাণ্ড মামলায় সহযোগিতা করতে বলেছে। আমাকে বলেছে আপনি এই নোটিসটা শুধু রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। আমাকে একটা নোটিস দিয়ে চলে গেছে। দেড় মিনিট ছিল।'    তদন্ত সূত্রে দাবি, সম্পত্তি, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট কিছু অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। যদিও তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় সংস্থা। এদিকে মদন মিত্রকে ঘিরে একের পর এক তদন্তমূলক পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার