Hidden Stories (বাংলা)
সর্বশেষ

খুলে গেল কৈলাস-মানস সরোবর যাত্রার দুয়ার! আবেদন করবেন কীভাবে?

খুলে গেল কৈলাস-মানস সরোবর যাত্রার দুয়ার! আবেদন করবেন কীভাবে?
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শিবের পরম ধাম দর্শনের স্বপ্নপূরণ হতে চলেছে পুণ্যার্থীদের। ২০২৬ সালের পবিত্র কৈলাস-মানস সরোবর যাত্রার নির্ঘণ্ট প্রকাশ করল বিদেশ মন্ত্রক। আগামী জুন মাস থেকেই শুরু হচ্ছে এই আধ্যাত্মিক সফর, যা চলবে অগস্ট পর্যন্ত। হিমালয়ের দুর্গম পথে আধ্যাত্মিক শক্তি আর প্রকৃতির রূপ উপভোগ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।


কৈলাস যাত্রার জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ১৯ মে, ২০২৬। তবে, এই যাত্রায় যাওয়ার জন্য কঠোর শারীরিক পরীক্ষার গণ্ডী পেরোতে হবে। সেইসঙ্গে, যাত্রীর বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনকারীর বৈধ ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। উচ্চতাজনিত প্রতিকূলতা সামলাতে শরীরের বিএমআই (BMI) অবশ্যই ২৫-এর মধ্যে থাকতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের মতো সমস্যা থাকলে এই দুর্গম পথে যাওয়ার অনুমতি মিলবে না।


তীর্থযাত্রীদের জন্য এবারও দুটি পথে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। যথা - ১) লিপুলেখ পাস (উত্তরাখণ্ড): কুমায়ুনের অরণ্যঘেরা এই পথে দিল্লি বা ধারচুলা থেকে মোট ১০টি ব্যাচে পুণ্যার্থীরা রওনা হবেন। এবং ২) নাথু লা পাস (সিকিম): সিকিমের মনোরম পাহাড় দেখে তিব্বতে প্রবেশের এই পথেও ১০টি ব্যাচে যাত্রা চলবে।


তবে, আবেদন করলেই কিন্তু আপনার যাত্রা সুনিশ্চিত নয়। কম্পিউটারাইজড লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে ভাগ্যবান যাত্রীদের। যাত্রাপথে অক্সিজেনের মাত্রা কম থাকায় দিল্লি এবং মাঝপথের ক্যাম্পগুলিতে (গুঞ্জি বা শেরথাং) কড়া স্বাস্থ্যপরীক্ষা করা হবে। সেখানে পাশ করলেই কেবল পৌঁছানো যাবে মানস সরোবরের তীরে!


আগ্রহী পুণ্যার্থী বা ভ্রমণার্থীদের সম্পূর্ণ অনলাইনে - https://kmy.gov.in/ - এই পোর্টালে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পাসপোর্টের পিডিএফ (৫০০ কেবি) এবং ছবি (৩০০ কেবি) আপলোড করতে হবে। পছন্দ অনুযায়ী রুট ও সময় বেছে নিতে হবে। একই ব্যাচে যেতে চাইলে একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ দুটি আবেদন জমা দেওয়া যাবে। হিমালয়ের কোলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে দ্রুত আবেদন সেরে ফেলুন।

বিষয় : kalishmansarovaryatra spiritualjourney himalayas shivdham

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


খুলে গেল কৈলাস-মানস সরোবর যাত্রার দুয়ার! আবেদন করবেন কীভাবে?

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শিবের পরম ধাম দর্শনের স্বপ্নপূরণ হতে চলেছে পুণ্যার্থীদের। ২০২৬ সালের পবিত্র কৈলাস-মানস সরোবর যাত্রার নির্ঘণ্ট প্রকাশ করল বিদেশ মন্ত্রক। আগামী জুন মাস থেকেই শুরু হচ্ছে এই আধ্যাত্মিক সফর, যা চলবে অগস্ট পর্যন্ত। হিমালয়ের দুর্গম পথে আধ্যাত্মিক শক্তি আর প্রকৃতির রূপ উপভোগ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।কৈলাস যাত্রার জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ১৯ মে, ২০২৬। তবে, এই যাত্রায় যাওয়ার জন্য কঠোর শারীরিক পরীক্ষার গণ্ডী পেরোতে হবে। সেইসঙ্গে, যাত্রীর বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনকারীর বৈধ ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। উচ্চতাজনিত প্রতিকূলতা সামলাতে শরীরের বিএমআই (BMI) অবশ্যই ২৫-এর মধ্যে থাকতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের মতো সমস্যা থাকলে এই দুর্গম পথে যাওয়ার অনুমতি মিলবে না।তীর্থযাত্রীদের জন্য এবারও দুটি পথে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। যথা - ১) লিপুলেখ পাস (উত্তরাখণ্ড): কুমায়ুনের অরণ্যঘেরা এই পথে দিল্লি বা ধারচুলা থেকে মোট ১০টি ব্যাচে পুণ্যার্থীরা রওনা হবেন। এবং ২) নাথু লা পাস (সিকিম): সিকিমের মনোরম পাহাড় দেখে তিব্বতে প্রবেশের এই পথেও ১০টি ব্যাচে যাত্রা চলবে।তবে, আবেদন করলেই কিন্তু আপনার যাত্রা সুনিশ্চিত নয়। কম্পিউটারাইজড লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে ভাগ্যবান যাত্রীদের। যাত্রাপথে অক্সিজেনের মাত্রা কম থাকায় দিল্লি এবং মাঝপথের ক্যাম্পগুলিতে (গুঞ্জি বা শেরথাং) কড়া স্বাস্থ্যপরীক্ষা করা হবে। সেখানে পাশ করলেই কেবল পৌঁছানো যাবে মানস সরোবরের তীরে!আগ্রহী পুণ্যার্থী বা ভ্রমণার্থীদের সম্পূর্ণ অনলাইনে - https://kmy.gov.in/ - এই পোর্টালে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পাসপোর্টের পিডিএফ (৫০০ কেবি) এবং ছবি (৩০০ কেবি) আপলোড করতে হবে। পছন্দ অনুযায়ী রুট ও সময় বেছে নিতে হবে। একই ব্যাচে যেতে চাইলে একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ দুটি আবেদন জমা দেওয়া যাবে। হিমালয়ের কোলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে দ্রুত আবেদন সেরে ফেলুন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার