Hidden Stories (বাংলা)

দিল্লি

পেট্রল পাম্পে তেল বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা মোদী সরকারের! আর সবাই পাবেন না পেট্রল-ডিজেল

নয়াদিল্লি: বিশ্বজুড়ে চলা তীব্র জ্বালানি সংকটের মাঝেই এবার দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং বড় বড় পুঁজিপতিদের রাশ টানতে এক নজিরবিহীন ও বৈপ্লবিক পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার থেকে আর চাইলেই যে কেউ পেট্রল পাম্পে গিয়ে যত ইচ্ছে পেট্রল বা ডিজেল কিনতে পারবেন না। মূলত খুচরো গ্রাহকদের স্বার্থরক্ষা এবং কালোবাজারি রুখতে পেট্রল পাম্প থেকে তেল কেনার ক্ষেত্রে একগুচ্ছ কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা এক জরুরি নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, শিল্পক্ষেত্র, বড় বড় ব্যবসা কিংবা কর্পোরেট সংস্থার ব্যবহারের জন্য আর কোনোভাবেই সাধারণ পেট্রল পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না।[TECHTARANGA-POST:9892]মোদী সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, দেশের সাধারণ পেট্রল পাম্পগুলি এবার থেকে শুধুমাত্র সাধারণ মধ্যবিত্ত ও খুচরো ক্রেতাদের জন্যই সংরক্ষিত থাকবে। এতদিন ধরে দেখা যাচ্ছিল, সাধারণ গ্রাহকদের ভিড় এড়িয়ে বহু বড় ব্যবসায়ী, কল-কারখানার মালিক এবং কর্পোরেট সংস্থাগুলি নিজেদের বাণিজ্যিক স্বার্থে দেদার তেল তুলছিল সাধারণ পাম্প থেকেই। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে এই প্রবণতা ছিল সবথেকে বেশি। কেন্দ্রের নতুন নিয়ম বলছে, এই সমস্ত বড় বাণিজ্যিক সংস্থাগুলিকে এবার থেকে তেল কিনতে হলে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পাইকারি বিপণন কেন্দ্র (Wholesale Outlet) থেকে তা সংগ্রহ করতে হবে। সাধারণ পাম্পে পা রাখলে তাঁদের খালি হাতেই ফিরতে হবে।[TECHTARANGA-POST:9891]বিশ্ববাজারে অশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিনিয়ত বিপুল অঙ্কের লোকসানের মুখে পড়ছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার পাম্পের তেলে বিপুল ভরতুকি দেয়। কিন্তু বড় বড় শিল্পপতিরা সেই ভরতুকির তেল কম দামে কিনে নেওয়ায় তেল সংস্থাগুলির লোকসান আরও বাড়ছিল। এবার থেকে এই বড় ব্যবসায়ীরা সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে তেল কিনলে কোনো ভরতুকি পাবেন না। যার ফলে, সাধারণ পাম্পে যে ডিজেল এখন লিটার প্রতি ৯৫ টাকা ২০ পয়সায় বিক্রি হচ্ছে, সেটাই সরাসরি পাইকারি কেন্দ্র থেকে কিনতে গেলে বড় ব্যবসায়ীদের পকেট থেকে গুনতে হবে লিটার প্রতি প্রায় ১৩৪ টাকা ৫০ পয়সা! অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৩৯ টাকা ৩০ পয়সা বেশি দামে তেল কিনতে হবে শিল্পপতিদের, যা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কোটি কোটি টাকার লোকসান এক নিমেষে কমিয়ে দেবে।[TECHTARANGA-POST:9889]কেন্দ্রীয় সরকার মুখে দেশে কোনো জ্বালানি সংকটের কথা স্বীকার না করলেও, তাদের একের পর এক নীতি কিন্তু অন্য ইঙ্গিতই দিচ্ছে। বিগত মাসেই রেকর্ড তিন-তিনবার পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই অঘোষিতভাবে পেট্রল বিক্রির পরিমাণের ওপর একপ্রকার অদৃশ্য নিয়ন্ত্রণ চাপানো হয়েছে। আর এবার খোদ বাণিজ্যিক কেনাবেচাতেও সরকারি নিষেধাজ্ঞা জারি করা হলো। ওয়াকিবহাল মহলের মতে, সাধারণ মানুষের পকেটে যাতে সরাসরি টান না পড়ে, সেই কারণেই মোদী সরকার এই সুকৌশলী পদক্ষেপ করেছে, যাতে দেশের বড় শিল্পপতিদের ওপর করের বোঝা চাপিয়ে সাধারণ মধ্যবিত্তের বাইক বা গাড়ির জ্বালানি সুরক্ষিত রাখা যায়।

পেট্রল পাম্পে তেল বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা মোদী সরকারের! আর সবাই পাবেন না পেট্রল-ডিজেল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার