Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যাত্রী দুর্ভোগের আশঙ্কা! রিষড়ায় কাজের জেরে ৪ দিন হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ও এক্সপ্রেস

যাত্রী দুর্ভোগের আশঙ্কা! রিষড়ায় কাজের জেরে ৪ দিন হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ও এক্সপ্রেস
প্রতীকী ছবি

রেলযাত্রীদের জন্য জরুরি খবর। রিষড়া স্টেশনে ৩ নম্বর লেভেল ক্রসিং এবং সিগন্যালিংয়ের গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী চার দিন হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে বড়সড় বদল আনা হয়েছে। আগামী ২ মে থেকে ৫ মে পর্যন্ত ব্যান্ডেল-হাওড়া মেন শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। এই পাওয়ার ব্লকের জেরে শুধু লোকাল নয়, ৫টি দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং সময় বদলেছে হাওড়া-কাটিহার এক্সপ্রেসের।


 রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ থেকে ৫ মে-র মধ্যে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-বর্ধমান এবং হাওড়া-গোঘাট শাখায় দফায় দফায় একাধিক ট্রেন বাতিল থাকবে। তবে যাত্রীদের সুবিধার্থে গোঘাট ও তারকেশ্বর শাখায় কয়েক জোড়া স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।


রুট পরিবর্তনের তালিকায় থাকা হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া-মোকামা এক্সপ্রেস নির্দিষ্ট দিনগুলিতে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট দিয়ে চালানো হবে। এই ট্রেনগুলি যাত্রাপথে ডানকুনি ও কামারকুণ্ডু স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি, হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময়সূচিতেও বড় পরিবর্তন করা হয়েছে। ২ মে রাতের পরিবর্তে ট্রেনটি ৩ মে সকালে ছাড়বে। 


একইভাবে কাটিহার-হাওড়া এক্সপ্রেসের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। রেলের এই মেগা ব্লকের জেরে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার সম্ভাবনা থাকলেও, রেলের দাবি লেভেল ক্রসিং ও সিগন্যালিংয়ের এই কাজ ট্রেন চলাচলের সুরক্ষার স্বার্থেই অপরিহার্য। যাত্রার আগে ট্রেনের বর্তমান স্থিতি এবং সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল বিভাগ।

বিষয় : LocalTrainUpdate HOWRAHDIVISION traincancellation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


যাত্রী দুর্ভোগের আশঙ্কা! রিষড়ায় কাজের জেরে ৪ দিন হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ও এক্সপ্রেস

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image
রেলযাত্রীদের জন্য জরুরি খবর। রিষড়া স্টেশনে ৩ নম্বর লেভেল ক্রসিং এবং সিগন্যালিংয়ের গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী চার দিন হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে বড়সড় বদল আনা হয়েছে। আগামী ২ মে থেকে ৫ মে পর্যন্ত ব্যান্ডেল-হাওড়া মেন শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। এই পাওয়ার ব্লকের জেরে শুধু লোকাল নয়, ৫টি দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং সময় বদলেছে হাওড়া-কাটিহার এক্সপ্রেসের। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ থেকে ৫ মে-র মধ্যে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-বর্ধমান এবং হাওড়া-গোঘাট শাখায় দফায় দফায় একাধিক ট্রেন বাতিল থাকবে। তবে যাত্রীদের সুবিধার্থে গোঘাট ও তারকেশ্বর শাখায় কয়েক জোড়া স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।রুট পরিবর্তনের তালিকায় থাকা হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া-মোকামা এক্সপ্রেস নির্দিষ্ট দিনগুলিতে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট দিয়ে চালানো হবে। এই ট্রেনগুলি যাত্রাপথে ডানকুনি ও কামারকুণ্ডু স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি, হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময়সূচিতেও বড় পরিবর্তন করা হয়েছে। ২ মে রাতের পরিবর্তে ট্রেনটি ৩ মে সকালে ছাড়বে। একইভাবে কাটিহার-হাওড়া এক্সপ্রেসের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। রেলের এই মেগা ব্লকের জেরে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার সম্ভাবনা থাকলেও, রেলের দাবি লেভেল ক্রসিং ও সিগন্যালিংয়ের এই কাজ ট্রেন চলাচলের সুরক্ষার স্বার্থেই অপরিহার্য। যাত্রার আগে ট্রেনের বর্তমান স্থিতি এবং সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল বিভাগ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার