Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজ্যের ভোটারতালিকায় বড় রদবদল! ৭ লক্ষ নতুন নাম উঠলেও কেন একধাক্কায় এত কমে গেল মোট ভোটার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬
রাজ্যের ভোটারতালিকায় বড় রদবদল! ৭ লক্ষ নতুন নাম উঠলেও কেন একধাক্কায় এত কমে গেল মোট ভোটার?
প্রতীকী ছবি

কলকাতা: বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির মুখে দাঁড়িয়ে বড় তথ্য দিল নির্বাচন কমিশন। সম্প্রতি প্রায় ৭ লক্ষ নতুন নাম ভোটার তালিকায় যুক্ত হলেও, রাজ্যের মোট ভোটার সংখ্যা পূর্বের তুলনায় অনেকটাই কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভোটার কমার এই হারে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাই বেশি।


কমিশন জানিয়েছে, গত ৯ এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত মোট ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন নতুন ভোটার হিসাবে ফর্ম-৬ জমা দিয়েছেন। এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনা জেলা থেকেই নাম উঠেছে ৭১ হাজারেরও বেশি। কলকাতায় নতুন ভোটারের সংখ্যা প্রায় ৪৪ হাজার। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও নাম ওঠার হার যথেষ্ট বেশি। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর মাত্র একমাসেই প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে।


বিশেষ নিবিড় সংশোধনের (SIR) আগে রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার পর সেই সংখ্যা দাঁড়িয়েছিল ৭ কোটি ৮ লক্ষে। বর্তমানে তা আরও কমে হয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮। অর্থাৎ, সব মিলিয়ে রাজ্য থেকে ৮৩ লক্ষ ৮৬ হাজার ৫২১ জন ভোটার কমেছে। এর মধ্যে মহিলা ভোটার কমেছে ৩.৮ শতাংশ এবং পুরুষ ভোটার কমেছে ৩.৫ শতাংশ। বর্তমানে রাজ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৪৯ লক্ষ ৩৫ হাজার এবং মহিলা ভোটার ৩ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার।


নতুন নাম তোলা নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সিইও দফতরে বান্ডিল বান্ডিল ফর্ম-৬ জমা দিয়ে ভোটারতালিকায় কারচুপি করার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নিয়ে কমিশনের দ্বারস্থও হয়েছিল শাসকদল। যদিও কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী যে কেউ একাধিক ব্যক্তির নাম তোলার আবেদন করতে পারেন। তবে, নথিপত্র খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


কমিশন স্পষ্ট করে দিয়েছে, ট্রাইব্যুনাল থেকে অতিরিক্ত নাম যোগ না হলে এই ৬.৮ কোটি ভোটারকেই নিয়েই সম্পন্ন হবে এবারের বিধানসভা নির্বাচন।

বিষয় : WestBengalElection kolkatapolitics VOTERLISTSCAM NEWVOTERS TOTALCOUNT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রাজ্যের ভোটারতালিকায় বড় রদবদল! ৭ লক্ষ নতুন নাম উঠলেও কেন একধাক্কায় এত কমে গেল মোট ভোটার?

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির মুখে দাঁড়িয়ে বড় তথ্য দিল নির্বাচন কমিশন। সম্প্রতি প্রায় ৭ লক্ষ নতুন নাম ভোটার তালিকায় যুক্ত হলেও, রাজ্যের মোট ভোটার সংখ্যা পূর্বের তুলনায় অনেকটাই কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভোটার কমার এই হারে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাই বেশি।কমিশন জানিয়েছে, গত ৯ এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত মোট ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন নতুন ভোটার হিসাবে ফর্ম-৬ জমা দিয়েছেন। এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনা জেলা থেকেই নাম উঠেছে ৭১ হাজারেরও বেশি। কলকাতায় নতুন ভোটারের সংখ্যা প্রায় ৪৪ হাজার। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও নাম ওঠার হার যথেষ্ট বেশি। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর মাত্র একমাসেই প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে।বিশেষ নিবিড় সংশোধনের (SIR) আগে রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার পর সেই সংখ্যা দাঁড়িয়েছিল ৭ কোটি ৮ লক্ষে। বর্তমানে তা আরও কমে হয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮। অর্থাৎ, সব মিলিয়ে রাজ্য থেকে ৮৩ লক্ষ ৮৬ হাজার ৫২১ জন ভোটার কমেছে। এর মধ্যে মহিলা ভোটার কমেছে ৩.৮ শতাংশ এবং পুরুষ ভোটার কমেছে ৩.৫ শতাংশ। বর্তমানে রাজ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৪৯ লক্ষ ৩৫ হাজার এবং মহিলা ভোটার ৩ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার।নতুন নাম তোলা নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সিইও দফতরে বান্ডিল বান্ডিল ফর্ম-৬ জমা দিয়ে ভোটারতালিকায় কারচুপি করার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নিয়ে কমিশনের দ্বারস্থও হয়েছিল শাসকদল। যদিও কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী যে কেউ একাধিক ব্যক্তির নাম তোলার আবেদন করতে পারেন। তবে, নথিপত্র খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।কমিশন স্পষ্ট করে দিয়েছে, ট্রাইব্যুনাল থেকে অতিরিক্ত নাম যোগ না হলে এই ৬.৮ কোটি ভোটারকেই নিয়েই সম্পন্ন হবে এবারের বিধানসভা নির্বাচন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার