Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজ রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬
আজ রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী!
FILE IMAGE

নয়াদিল্লি: ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত সাড়ে আটটায় তিনি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই ভাষণকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। যদিও ভাষণের বিষয়বস্তু নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।


তবে, সাম্প্রতিক ঘটনাবলীর নিরিখে বেশ কিছু বিষয় নিয়ে জল্পনা চলছে। শুক্রবারই লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিলটি পাশ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। সংসদীয় এই 'পরাজয়'-এর পর প্রধানমন্ত্রী এই বিষয়ে তাঁর সরকারের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট করতে পারেন। মহিলাদের জন্য কোনও বিশেষ বার্তা বা অর্ডিন্যান্সের মাধ্যমে সংরক্ষণ কার্যকর করার পথও বেছে নিতে পারে সরকার।


অন্য একটি জল্পনা দানা বেঁধেছে পশ্চিম এশিয়ার যুদ্ধ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে। আন্তর্জাতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানির দামে প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও শক্তির জোগান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা এনার্জি সাশ্রয় সংক্রান্ত নির্দেশিকা ঘোষণা করতে পারেন কিনা, তা নিয়েও চর্চা চলছে।


সচরাচর প্রধানমন্ত্রী বিশেষ কোনও বড় ঘোষণা বা জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়ে বার্তা দিতেই জাতির উদ্দেশে ভাষণ দেন। এর আগে নোট বাতিল বা লকডাউনের মতো বড় সিদ্ধান্তগুলি তিনি এভাবেই ঘোষণা করেছিলেন। আবার বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের সময়েও তিনি জাতির উদ্দেশে আবেগঘন গলায় ভাষণ দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই, নির্বাচনের আগে তাঁর আজকের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিষয় : WestBengalPolitics PMMODI addresstonation mAJOR ANNOUCEMNET

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আজ রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী!

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
নয়াদিল্লি: ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত সাড়ে আটটায় তিনি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই ভাষণকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। যদিও ভাষণের বিষয়বস্তু নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।তবে, সাম্প্রতিক ঘটনাবলীর নিরিখে বেশ কিছু বিষয় নিয়ে জল্পনা চলছে। শুক্রবারই লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিলটি পাশ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। সংসদীয় এই 'পরাজয়'-এর পর প্রধানমন্ত্রী এই বিষয়ে তাঁর সরকারের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট করতে পারেন। মহিলাদের জন্য কোনও বিশেষ বার্তা বা অর্ডিন্যান্সের মাধ্যমে সংরক্ষণ কার্যকর করার পথও বেছে নিতে পারে সরকার।অন্য একটি জল্পনা দানা বেঁধেছে পশ্চিম এশিয়ার যুদ্ধ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে। আন্তর্জাতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানির দামে প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও শক্তির জোগান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা এনার্জি সাশ্রয় সংক্রান্ত নির্দেশিকা ঘোষণা করতে পারেন কিনা, তা নিয়েও চর্চা চলছে।সচরাচর প্রধানমন্ত্রী বিশেষ কোনও বড় ঘোষণা বা জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়ে বার্তা দিতেই জাতির উদ্দেশে ভাষণ দেন। এর আগে নোট বাতিল বা লকডাউনের মতো বড় সিদ্ধান্তগুলি তিনি এভাবেই ঘোষণা করেছিলেন। আবার বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের সময়েও তিনি জাতির উদ্দেশে আবেগঘন গলায় ভাষণ দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই, নির্বাচনের আগে তাঁর আজকের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার