Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মমতার সঙ্গে বৈঠকে জয়া বচ্চন, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নাকি সম্পর্কের বরফ গলানোর চেষ্টা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬
মমতার সঙ্গে বৈঠকে জয়া বচ্চন, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নাকি সম্পর্কের বরফ গলানোর চেষ্টা?
ছবি সংগৃহীত

ইন্ডিয়া জোটে শরিক হলেও সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির দূরত্ব কিছুটা বেড়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। দিন কয়েক আগে কলকাতায় এসে সমাজবাদী পার্টির সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ তৃণমূলের পরাজয়ের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন। সেই আবহেই বৃহস্পতিবার বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন।


বৃষ্টিভেজা বিকেলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছন জয়া বচ্চন। সেখানে তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য প্রকাশ্যে জানানো হয়নি। তবে এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কলকাতায় এসে কালীঘাটে মমতার সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিলেন। যদিও পরে সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ প্রকাশ্যে বলেন, মানুষ মমতাকে চায়নি বলেই তিনি হেরেছেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই অনেক সময় দলকে কিছু অবস্থান নিতে হয়।


এই পরিস্থিতিতে জয়া বচ্চনের কালীঘাট সফর নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের ব্যক্তিগত সম্পর্ক বহু দিনের। অতীতেও বাংলার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই সাক্ষাৎকে ঘিরে প্রশ্ন উঠছে - এটি কি কিরণময় নন্দের মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোল, নাকি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা? যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও মুখ খোলেননি দুই পক্ষের কেউই।

বিষয় : Mamata Banerjee BengalPolitics JayaBachchan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬


মমতার সঙ্গে বৈঠকে জয়া বচ্চন, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নাকি সম্পর্কের বরফ গলানোর চেষ্টা?

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image
ইন্ডিয়া জোটে শরিক হলেও সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির দূরত্ব কিছুটা বেড়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। দিন কয়েক আগে কলকাতায় এসে সমাজবাদী পার্টির সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ তৃণমূলের পরাজয়ের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন। সেই আবহেই বৃহস্পতিবার বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন।বৃষ্টিভেজা বিকেলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছন জয়া বচ্চন। সেখানে তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য প্রকাশ্যে জানানো হয়নি। তবে এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কলকাতায় এসে কালীঘাটে মমতার সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিলেন। যদিও পরে সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ প্রকাশ্যে বলেন, মানুষ মমতাকে চায়নি বলেই তিনি হেরেছেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই অনেক সময় দলকে কিছু অবস্থান নিতে হয়।এই পরিস্থিতিতে জয়া বচ্চনের কালীঘাট সফর নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের ব্যক্তিগত সম্পর্ক বহু দিনের। অতীতেও বাংলার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই সাক্ষাৎকে ঘিরে প্রশ্ন উঠছে - এটি কি কিরণময় নন্দের মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোল, নাকি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা? যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও মুখ খোলেননি দুই পক্ষের কেউই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার