Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ইউজারনেম' ফিচার এখনও চালু হয়নি, ভুয়ো পরিচয় ও প্রতারণা ঠেকাতে বিশেষ সুরক্ষার আশ্বাস মেটার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬
‘ইউজারনেম' ফিচার এখনও চালু হয়নি, ভুয়ো পরিচয় ও প্রতারণা ঠেকাতে বিশেষ সুরক্ষার আশ্বাস মেটার
ছবি সংগৃহীত

হোয়াটসঅ্যাপের আসন্ন ‘ইউজারনেম’ ফিচার ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই কেন্দ্রীয় সরকারের নোটিসের জবাব দিল মেটা। সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন এই ফিচার এখনও চালু হয়নি। বর্তমানে এটি নিয়ে সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। একইসঙ্গে মেটা জানিয়েছে, ইউজারনেম ফিচার চালু হলেও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নম্বর বাধ্যতামূলকই থাকবে।

সম্প্রতি মেটা ঘোষণা করেছিল, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের বদলে ইউজারনেম ব্যবহার করে চ্যাট করা যাবে। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা নিজেদের নম্বর গোপন রেখেও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হলেও, কেন্দ্রীয় সরকারের আশঙ্কা যে এই সুবিধাকে কাজে লাগিয়ে সাইবার প্রতারণা, ভুয়ো পরিচয় এবং অনলাইন জালিয়াতির ঘটনা বেড়ে যেতে পারে। সেই কারণেই বুধবার মেটাকে নোটিস পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সেই নোটিসের জবাবে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, চলতি বছরের শেষের দিকে ধাপে ধাপে ইউজারনেম ফিচার চালুর পরিকল্পনা রয়েছে। তবে তার আগে জনপ্রতিনিধি, সরকারি সংস্থা, বিশিষ্ট ব্যক্তি এবং ভেরিফায়েড মেটা অ্যাকাউন্টগুলির সঙ্গে সম্পর্কিত ইউজারনেম সংরক্ষণ করে রাখা হবে। ফলে প্রকৃত মালিক ছাড়া অন্য কেউ সেই নাম ব্যবহার করতে পারবেন না।

মেটা আরও জানিয়েছে, আসল ইউজারনেমের সঙ্গে বিভ্রান্তি তৈরি করতে পারে এমন নামগুলিও ব্লক করা হবে। এর পাশাপাশি ভুয়ো পরিচয়ে প্রতারণা রুখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে। সংস্থার দাবি, নতুন ফিচার এলেও ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে কোনও আপস করা হবে না।

বিষয় : Whatsapp Privacy CentralGovernment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬


‘ইউজারনেম' ফিচার এখনও চালু হয়নি, ভুয়ো পরিচয় ও প্রতারণা ঠেকাতে বিশেষ সুরক্ষার আশ্বাস মেটার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image
হোয়াটসঅ্যাপের আসন্ন ‘ইউজারনেম’ ফিচার ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই কেন্দ্রীয় সরকারের নোটিসের জবাব দিল মেটা। সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন এই ফিচার এখনও চালু হয়নি। বর্তমানে এটি নিয়ে সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। একইসঙ্গে মেটা জানিয়েছে, ইউজারনেম ফিচার চালু হলেও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নম্বর বাধ্যতামূলকই থাকবে।সম্প্রতি মেটা ঘোষণা করেছিল, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের বদলে ইউজারনেম ব্যবহার করে চ্যাট করা যাবে। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা নিজেদের নম্বর গোপন রেখেও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হলেও, কেন্দ্রীয় সরকারের আশঙ্কা যে এই সুবিধাকে কাজে লাগিয়ে সাইবার প্রতারণা, ভুয়ো পরিচয় এবং অনলাইন জালিয়াতির ঘটনা বেড়ে যেতে পারে। সেই কারণেই বুধবার মেটাকে নোটিস পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সেই নোটিসের জবাবে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, চলতি বছরের শেষের দিকে ধাপে ধাপে ইউজারনেম ফিচার চালুর পরিকল্পনা রয়েছে। তবে তার আগে জনপ্রতিনিধি, সরকারি সংস্থা, বিশিষ্ট ব্যক্তি এবং ভেরিফায়েড মেটা অ্যাকাউন্টগুলির সঙ্গে সম্পর্কিত ইউজারনেম সংরক্ষণ করে রাখা হবে। ফলে প্রকৃত মালিক ছাড়া অন্য কেউ সেই নাম ব্যবহার করতে পারবেন না।মেটা আরও জানিয়েছে, আসল ইউজারনেমের সঙ্গে বিভ্রান্তি তৈরি করতে পারে এমন নামগুলিও ব্লক করা হবে। এর পাশাপাশি ভুয়ো পরিচয়ে প্রতারণা রুখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে। সংস্থার দাবি, নতুন ফিচার এলেও ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে কোনও আপস করা হবে না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার