অফিস ফেরার ব্যস্ত সময়েই বড়সড় ভোগান্তির মুখে পড়লেন শহরের হাজার হাজার নিত্যযাত্রী। গ্রিন লাইনের (ইস্ট-ওয়েস্ট মেট্রো) একাংশে আচমকাই ব্যাহত হল মেট্রো পরিষেবা। ফলে ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
১১২ হেল্পলাইন, দুর্গা স্কোয়াড, মহিলা হেল্প ডেস্ক - নারী নিরাপত্তায় একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল পার্ক স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণেই সাময়িকভাবে ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত স্বাভাবিকভাবেই পরিষেবা চালানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। অফিস ছুটির সময়ে হঠাৎ এই বিভ্রাটে বিকল্প পরিবহণের খোঁজে হিমশিম খেতে দেখা যায় বহু যাত্রীকে। বিশেষ করে সেক্টর ফাইভগামী অফিসকর্মীরা সমস্যায় পড়েন। অনেকেই বাস, অ্যাপ ক্যাব কিংবা অন্য পরিবহণের উপর নির্ভর করতে বাধ্য হন।
উল্লেখ্য, গত শনিবারও ব্লু লাইনে পরপর দু'দফায় ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। সকালে কালীঘাট স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়। পরে বিকেলে বেলগাছিয়া স্টেশনে আরও একটি মর্মান্তিক ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়, যার জেরে দীর্ঘ সময় ব্লু লাইনের একাংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন