Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেলে’ ভয়ঙ্কর কেলেঙ্কারি! তৃণমূল প্রধানের ঘরে মিলল পুলিশের উর্দি ও গুলির খোল, বাজেয়াপ্ত ত্রাণের পাহাড়

অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেলে’ ভয়ঙ্কর কেলেঙ্কারি! তৃণমূল প্রধানের ঘরে মিলল পুলিশের উর্দি ও গুলির খোল, বাজেয়াপ্ত ত্রাণের পাহাড়
FILE IMAGE

ডায়মন্ড হারবার: চব্বিশের লোকসভা থেকে ছাব্বিশের বিধানসভা— বারবার যে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে ঢাকঢোল পিটিয়েছে ঘাসফুল শিবির, এবার সেখানেই ফাঁস হলো এক ভয়ঙ্কর ও বিস্ফোরক কেলেঙ্কারি। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলের কামারপোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মইদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হলো খোদ রাজ্য পুলিশের পোশাক এবং বন্দুকের গুলির খোল ও বাক্স!


 শুধু তাই নয়, ওই নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাধারণ মানুষের জন্য আসা বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল ও ওষুধ। শনিবার গভীর রাতে গ্রামবাসীদের অতর্কিত হানায় প্রধানের বাড়ির ভেতরের এই হাড়হিম করা ছবি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খবর পেয়ে ডায়মন্ড হারবার এবং পারুলিয়া কোস্টাল থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারপোলের প্রধান মইদুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি মালপত্র পাচার করে মজুত রাখা হয়েছে, শনিবার রাতে এই খবর পান গ্রামবাসীরা। এর পরই ক্ষুব্ধ জনতা একজোট হয়ে প্রধানের বাড়িতে হানা দেন। সেখানে তল্লাশি চালাতেই চোখ চড়কগাছ হয়ে যায় সকলের। বাড়ির বিভিন্ন ঘর থেকে উদ্ধার হয় সাধারণ মানুষের হকের কয়েক হাজার সরকারি ত্রিপল, কম্বল, শিশুদের পুষ্টিকর খাদ্যসামগ্রী, পোশাক এবং বিপুল পরিমাণ জীবনদায়ী ওষুধ। আরও আশ্চর্যের বিষয়, উদ্ধার হওয়া ওষুধের প্যাকেটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্পের লোগো লাগানো ছিল। অর্থাৎ, গরিব মানুষের চিকিৎসার জন্য আসা ওষুধও নিজের ঘরে কুক্ষিগত করে রেখেছিলেন এই প্রভাবশালী তৃণমূল নেতা।


ত্রাণ চুরির থেকেও এই ঘটনার সবথেকে বিপজ্জনক দিকটি হলো প্রধানের ঘর থেকে পুলিশের অফিশিয়াল পোশাক এবং বন্দুকের গুলির খোল ও কার্তুজের বাক্স উদ্ধার হওয়া। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মইদুল ইসলাম এলাকাছাড়া, আর তাঁর এই বন্ধ ঘর থেকেই মিলল পুলিশের উর্দি। এই ঘটনা সামনে আসতেই সুনির্দিষ্ট তদন্তের দাবি তুলে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।


 ডায়মন্ড হারবার বিজেপির মণ্ডল সভাপতি উত্তম বাগের দাবি, এই পুলিশের পোশাক পরে এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখানো, ভোট পরবর্তী সন্ত্রাস চালানো এবং তোলাবাজির মতো মারাত্মক কাজ করা হতো। গরিবের শিশুখাদ্য ও ত্রিপল চুরির এই ‘ডায়মন্ড হারবার মডেল’কে ধিক্কার জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিরোধী শিবির। যদিও এই নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।

বিষয় : ABHISEKH BANERJEE DIAMONDHARBOURMODEL corruptioninbengal tmcscandal policeuniformuneyarthed

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেলে’ ভয়ঙ্কর কেলেঙ্কারি! তৃণমূল প্রধানের ঘরে মিলল পুলিশের উর্দি ও গুলির খোল, বাজেয়াপ্ত ত্রাণের পাহাড়

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image
ডায়মন্ড হারবার: চব্বিশের লোকসভা থেকে ছাব্বিশের বিধানসভা— বারবার যে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে ঢাকঢোল পিটিয়েছে ঘাসফুল শিবির, এবার সেখানেই ফাঁস হলো এক ভয়ঙ্কর ও বিস্ফোরক কেলেঙ্কারি। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলের কামারপোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মইদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হলো খোদ রাজ্য পুলিশের পোশাক এবং বন্দুকের গুলির খোল ও বাক্স! শুধু তাই নয়, ওই নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাধারণ মানুষের জন্য আসা বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল ও ওষুধ। শনিবার গভীর রাতে গ্রামবাসীদের অতর্কিত হানায় প্রধানের বাড়ির ভেতরের এই হাড়হিম করা ছবি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খবর পেয়ে ডায়মন্ড হারবার এবং পারুলিয়া কোস্টাল থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারপোলের প্রধান মইদুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি মালপত্র পাচার করে মজুত রাখা হয়েছে, শনিবার রাতে এই খবর পান গ্রামবাসীরা। এর পরই ক্ষুব্ধ জনতা একজোট হয়ে প্রধানের বাড়িতে হানা দেন। সেখানে তল্লাশি চালাতেই চোখ চড়কগাছ হয়ে যায় সকলের। বাড়ির বিভিন্ন ঘর থেকে উদ্ধার হয় সাধারণ মানুষের হকের কয়েক হাজার সরকারি ত্রিপল, কম্বল, শিশুদের পুষ্টিকর খাদ্যসামগ্রী, পোশাক এবং বিপুল পরিমাণ জীবনদায়ী ওষুধ। আরও আশ্চর্যের বিষয়, উদ্ধার হওয়া ওষুধের প্যাকেটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্পের লোগো লাগানো ছিল। অর্থাৎ, গরিব মানুষের চিকিৎসার জন্য আসা ওষুধও নিজের ঘরে কুক্ষিগত করে রেখেছিলেন এই প্রভাবশালী তৃণমূল নেতা।ত্রাণ চুরির থেকেও এই ঘটনার সবথেকে বিপজ্জনক দিকটি হলো প্রধানের ঘর থেকে পুলিশের অফিশিয়াল পোশাক এবং বন্দুকের গুলির খোল ও কার্তুজের বাক্স উদ্ধার হওয়া। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মইদুল ইসলাম এলাকাছাড়া, আর তাঁর এই বন্ধ ঘর থেকেই মিলল পুলিশের উর্দি। এই ঘটনা সামনে আসতেই সুনির্দিষ্ট তদন্তের দাবি তুলে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। ডায়মন্ড হারবার বিজেপির মণ্ডল সভাপতি উত্তম বাগের দাবি, এই পুলিশের পোশাক পরে এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখানো, ভোট পরবর্তী সন্ত্রাস চালানো এবং তোলাবাজির মতো মারাত্মক কাজ করা হতো। গরিবের শিশুখাদ্য ও ত্রিপল চুরির এই ‘ডায়মন্ড হারবার মডেল’কে ধিক্কার জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিরোধী শিবির। যদিও এই নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার