Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিষপ্রয়োগ নাকি হার্ট অ্যাটাক? মুলায়ম-পুত্র প্রতীকের মৃত্যুতে ঘনীভূত রহস্য, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

বিষপ্রয়োগ নাকি হার্ট অ্যাটাক? মুলায়ম-পুত্র প্রতীকের মৃত্যুতে ঘনীভূত রহস্য, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!
ছবি: সংগৃহীত

লখনউ: সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে এবং অখিলেশ যাদবের সৎ-ভাই প্রতীক যাদবের আকস্মিক মৃত্যু ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশের রাজনীতি। বুধবার ভোরে ৩৮ বছর বয়সি প্রতীকের মৃত্যুর পর থেকেই দানা বেঁধেছিল নানা জল্পনা। অবশেষে প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, যা মৃত্যুর কারণ হিসাবে এক জটিল শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে!


ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রতীকের মৃত্যুর মূল কারণ ‘পালমোনারি এম্বোলিজম’। চিকিৎসকদের দাবি, তাঁর শরীরের নীচের অংশে রক্ত জমাট বেঁধে গিয়েছিল (ব্লাড ক্লট), যা ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছে রক্তচলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করে। এর ফলে শ্বাসপ্রশ্বাস ও হৃদযন্ত্র বিকল হয়ে যায় এবং শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাঁর মৃত্যু হয়।


লখনউয়ের চিকিৎসক রুচিতা শর্মা জানিয়েছেন, প্রতীক যাদব দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ এবং ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর শরীরে এই ব্লকেজ ধরা পড়েছিল এবং তাঁকে ‘ব্লাড থিনার’ ওষুধ দেওয়া হচ্ছিল। বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে লখনউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।


চিকিৎসকরা শারীরিক সমস্যার কথা বললেও সমাজবাদী পার্টির নেতা রবিদাস মেহরোত্রার বিস্ফোরক দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে। তিনি অভিযোগ করেছেন, প্রতীকের মৃত্যু স্বাভাবিক নয় এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। এমনকী, তাঁকে বিষপ্রয়োগ করা হয়ে থাকতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও, পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এখনও এই দাবির সপক্ষে কোনও প্রমাণ পায়নি।


মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্তকারীরা এখন ‘ভিসেরা’ রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসের নমুনা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। এই রিপোর্ট এলেই পরিষ্কার হবে, প্রতীকের মৃত্যু নিছকই শারীরিক অসুস্থতা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।

বিষয় : lucknow MulayamSinghYadav pratikyadav autopsyreport uppolitics

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিষপ্রয়োগ নাকি হার্ট অ্যাটাক? মুলায়ম-পুত্র প্রতীকের মৃত্যুতে ঘনীভূত রহস্য, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
লখনউ: সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে এবং অখিলেশ যাদবের সৎ-ভাই প্রতীক যাদবের আকস্মিক মৃত্যু ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশের রাজনীতি। বুধবার ভোরে ৩৮ বছর বয়সি প্রতীকের মৃত্যুর পর থেকেই দানা বেঁধেছিল নানা জল্পনা। অবশেষে প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, যা মৃত্যুর কারণ হিসাবে এক জটিল শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে!ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রতীকের মৃত্যুর মূল কারণ ‘পালমোনারি এম্বোলিজম’। চিকিৎসকদের দাবি, তাঁর শরীরের নীচের অংশে রক্ত জমাট বেঁধে গিয়েছিল (ব্লাড ক্লট), যা ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছে রক্তচলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করে। এর ফলে শ্বাসপ্রশ্বাস ও হৃদযন্ত্র বিকল হয়ে যায় এবং শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাঁর মৃত্যু হয়।লখনউয়ের চিকিৎসক রুচিতা শর্মা জানিয়েছেন, প্রতীক যাদব দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ এবং ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর শরীরে এই ব্লকেজ ধরা পড়েছিল এবং তাঁকে ‘ব্লাড থিনার’ ওষুধ দেওয়া হচ্ছিল। বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে লখনউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।চিকিৎসকরা শারীরিক সমস্যার কথা বললেও সমাজবাদী পার্টির নেতা রবিদাস মেহরোত্রার বিস্ফোরক দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে। তিনি অভিযোগ করেছেন, প্রতীকের মৃত্যু স্বাভাবিক নয় এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। এমনকী, তাঁকে বিষপ্রয়োগ করা হয়ে থাকতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও, পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এখনও এই দাবির সপক্ষে কোনও প্রমাণ পায়নি।মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্তকারীরা এখন ‘ভিসেরা’ রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসের নমুনা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। এই রিপোর্ট এলেই পরিষ্কার হবে, প্রতীকের মৃত্যু নিছকই শারীরিক অসুস্থতা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার