Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সবুজ-মেরুনের 'প্রাণপুরুষ'! ভেন্টিলেশনে টুটু বোস, উৎকণ্ঠায় ফুটবল মহল

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সবুজ-মেরুনের 'প্রাণপুরুষ'! ভেন্টিলেশনে টুটু বোস, উৎকণ্ঠায় ফুটবল মহল
ছবি: সংগৃহীত

কলকাতা: বাংলার ফুটবল আকাশে আশঙ্কার কালো মেঘ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোহনবাগান রত্ন স্বপনসাধন বোস, ক্রীড়ামহলে যিনি ‘টুটু বোস’ নামেই সমধিক পরিচিত। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গিয়েছে।


হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধ্যা থেকেই অসুস্থ বোধ করছিলেন বর্ষীয়ান এই ক্রীড়া প্রশাসক। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তির পর থেকেই তিনি অচৈতন্য রয়েছেন, এখনও তাঁর জ্ঞান ফেরেনি। হৃদরোগের ধাক্কা সামলাতে তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।


টুটু বোসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়া ও রাজনৈতিক মহলে উদ্বেগের ছায়া নেমে আসে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এছাড়াও, হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ফোন করে বর্ষীয়ান এই প্রশাসকের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন টুটু বোস। শেষ কয়েক বছর হুইল চেয়ারই ছিল তাঁর সঙ্গী। তবুও মোহনবাগান অন্তপ্রাণ এই মানুষটি গত বছর ‘মোহনবাগান দিবস’-এ হাজির ছিলেন। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’। সেদিন আবেগঘন গলায় তিনি বলেছিলেন, "পরের জন্মেও যেন মোহনবাগানি হয়েই জন্মাতে পারি!"

বিষয় : mohunbagan TUTUBOSE INDIANFOOTBALL GREENMAROON SPEEDYRECOVERY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সবুজ-মেরুনের 'প্রাণপুরুষ'! ভেন্টিলেশনে টুটু বোস, উৎকণ্ঠায় ফুটবল মহল

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
কলকাতা: বাংলার ফুটবল আকাশে আশঙ্কার কালো মেঘ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোহনবাগান রত্ন স্বপনসাধন বোস, ক্রীড়ামহলে যিনি ‘টুটু বোস’ নামেই সমধিক পরিচিত। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গিয়েছে।হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধ্যা থেকেই অসুস্থ বোধ করছিলেন বর্ষীয়ান এই ক্রীড়া প্রশাসক। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তির পর থেকেই তিনি অচৈতন্য রয়েছেন, এখনও তাঁর জ্ঞান ফেরেনি। হৃদরোগের ধাক্কা সামলাতে তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।টুটু বোসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়া ও রাজনৈতিক মহলে উদ্বেগের ছায়া নেমে আসে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এছাড়াও, হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ফোন করে বর্ষীয়ান এই প্রশাসকের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন টুটু বোস। শেষ কয়েক বছর হুইল চেয়ারই ছিল তাঁর সঙ্গী। তবুও মোহনবাগান অন্তপ্রাণ এই মানুষটি গত বছর ‘মোহনবাগান দিবস’-এ হাজির ছিলেন। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’। সেদিন আবেগঘন গলায় তিনি বলেছিলেন, "পরের জন্মেও যেন মোহনবাগানি হয়েই জন্মাতে পারি!"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার