Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘অনুপ্রেরণা’র দিন শেষ! সচিবদের বড় অভয়দান শুভেন্দুর, নবান্নে বন্ধ হচ্ছে কোটি কোটি টাকার অপচয়?

‘অনুপ্রেরণা’র দিন শেষ! সচিবদের বড় অভয়দান শুভেন্দুর, নবান্নে বন্ধ হচ্ছে কোটি কোটি টাকার অপচয়?
প্রতীকী ছবি

কলকাতা: নবান্নে পা রাখতেই প্রশাসনিক সংস্কৃতিতে বড়সড় বদলের ডাক দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষস্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁকে খুশি করার জন্য আর কোনও সরকারি হোর্ডিং বা ফলকে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়’ — এই শব্দবন্ধ লেখার প্রয়োজন নেই। বরং, আমলারা যেন কোনও রাজনৈতিক চাপ ছাড়াই নির্ভয়ে এবং সংবিধান মেনে কাজ করেন, সেই বার্তাই দিয়েছেন তিনি।


এদিন নবান্নে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তিনি আমলাদের অভয় দিয়ে বলেন, “ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি চাই আপনারা নির্ভয়ে কাজ করুন। আমাকে খুশি করার জন্য কাজ করার দরকার নেই।” এর পাশাপাশি রাজ্যে এত দিন আটকে থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।


পূর্বতন সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের হোর্ডিং ও বিজ্ঞাপনে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হত। শুভেন্দু অধিকারী এদিন সচিবদের সতর্ক করে জানান, সরকারি অর্থের যাতে তিলমাত্র অপচয় না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে। প্রয়োজনীয় কাজ বাদে অপ্রয়োজনীয় খাতে খরচ অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার কোনও বিশেষ দলের হয়ে নয়, বরং সাধারণ মানুষের জন্য কাজ করবে।


মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুভেন্দু স্পষ্ট করেছেন, তাঁর সরকার কোনও ব্যক্তিগত প্রচার বা ‘আমিত্বে’ বিশ্বাসী নয়। তিনি বলেন, “সরকার চলে নিয়ম ও সংবিধানের উপর ভিত্তি করে। আমাদের সরকার ‘আমরা’ নীতিতে চলবে। এমনভাবে কাজ করতে হবে যাতে সমালোচকরাও আঙুল তোলার সুযোগ না পায়।”


একই সুরে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি জানিয়েছেন, দল ও সরকার সম্পূর্ণ আলাদা পথে চলবে। সরকার পরিচালনা করবে নবান্ন। সেখানে দলের কোনও অনভিপ্রেত হস্তক্ষেপ থাকবে না। আয়ুষ্মান ভারত ও বেকার ভাতার মতো জনকল্যাণমূলক কাজগুলিতে দল কেবল সরকারকে সহযোগিতা করবে।


রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নবান্নের অন্দরে এই ‘ফ্রি-হ্যান্ড’ কাজের সুযোগ আমলাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : Kolkata WestBengalPolitics BengalNews NABANNANEWS ADMINISTRATIONREFORM NOMOREINPSIIRATION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘অনুপ্রেরণা’র দিন শেষ! সচিবদের বড় অভয়দান শুভেন্দুর, নবান্নে বন্ধ হচ্ছে কোটি কোটি টাকার অপচয়?

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
কলকাতা: নবান্নে পা রাখতেই প্রশাসনিক সংস্কৃতিতে বড়সড় বদলের ডাক দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষস্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁকে খুশি করার জন্য আর কোনও সরকারি হোর্ডিং বা ফলকে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়’ — এই শব্দবন্ধ লেখার প্রয়োজন নেই। বরং, আমলারা যেন কোনও রাজনৈতিক চাপ ছাড়াই নির্ভয়ে এবং সংবিধান মেনে কাজ করেন, সেই বার্তাই দিয়েছেন তিনি।এদিন নবান্নে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তিনি আমলাদের অভয় দিয়ে বলেন, “ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি চাই আপনারা নির্ভয়ে কাজ করুন। আমাকে খুশি করার জন্য কাজ করার দরকার নেই।” এর পাশাপাশি রাজ্যে এত দিন আটকে থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।পূর্বতন সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের হোর্ডিং ও বিজ্ঞাপনে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হত। শুভেন্দু অধিকারী এদিন সচিবদের সতর্ক করে জানান, সরকারি অর্থের যাতে তিলমাত্র অপচয় না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে। প্রয়োজনীয় কাজ বাদে অপ্রয়োজনীয় খাতে খরচ অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার কোনও বিশেষ দলের হয়ে নয়, বরং সাধারণ মানুষের জন্য কাজ করবে।মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুভেন্দু স্পষ্ট করেছেন, তাঁর সরকার কোনও ব্যক্তিগত প্রচার বা ‘আমিত্বে’ বিশ্বাসী নয়। তিনি বলেন, “সরকার চলে নিয়ম ও সংবিধানের উপর ভিত্তি করে। আমাদের সরকার ‘আমরা’ নীতিতে চলবে। এমনভাবে কাজ করতে হবে যাতে সমালোচকরাও আঙুল তোলার সুযোগ না পায়।”একই সুরে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি জানিয়েছেন, দল ও সরকার সম্পূর্ণ আলাদা পথে চলবে। সরকার পরিচালনা করবে নবান্ন। সেখানে দলের কোনও অনভিপ্রেত হস্তক্ষেপ থাকবে না। আয়ুষ্মান ভারত ও বেকার ভাতার মতো জনকল্যাণমূলক কাজগুলিতে দল কেবল সরকারকে সহযোগিতা করবে।রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নবান্নের অন্দরে এই ‘ফ্রি-হ্যান্ড’ কাজের সুযোগ আমলাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার