রাজ্য রাজনীতিতে যখন সাজ সাজ রব এবং শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ নিয়ে উত্তাল গোটা বাংলা, ঠিক তখনই শহর কলকাতায় নিঃশব্দে পা রাখলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে অভিনেতাকে দেখার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। গৈরিকীকরণের এই ঐতিহাসিক মুহূর্তে ব্রিগেডের মঞ্চে কি তবে দেখা যাবে আমিরকেও? কাকপক্ষীতেও টের না পাওয়া এই সফরের নেপথ্যে আসল কারণটা ঠিক কী, তা নিয়ে এখন তোলপাড় নেটপাড়া। তবে কি রাজনীতির ময়দানে নতুন কোনো চমক দিতে চলেছেন অভিনেতা?
প্রাথমিকভাবে জল্পনা তুঙ্গে থাকলেও নেপথ্যে উঠে আসছে অন্য এক সমীকরণ। মাস কয়েক আগেই ছেলে জুনেইদের সিনেমার কাজে অরিজিৎ সিংয়ের ডেরায় হানা দিয়েছিলেন আমির। এবারও কি তবে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের জন্য অরিজিতের মান ভাঙাতে পা রাখলেন অভিনেতা? প্লেব্যাক থেকে অরিজিতের সন্ন্যাস নেওয়ার ঘোষণার মাঝে আমিরের এই ঝটিকা সফর কি কোনো মিউজিক্যাল ম্যাজিক নিয়ে আসতে চলেছে? একদিকে ব্রিগেডের হাই-ভোল্টেজ শপথ গ্রহণ, অন্যদিকে বলিউডের এই সুপারস্টারের রহস্যময় উপস্থিতি—সব মিলিয়ে রবীন্দ্রজয়ন্তীর সপ্তাহে বিনোদন আর রাজনীতির এক অদ্ভুত মিশেলে সরগরম তিলোত্তমা!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন