Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্যামসাং-অ্যাপ্‌লকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা? জল্পনা তুঙ্গে উঠতেই সামনে এল আসল সত্যি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬
স্যামসাং-অ্যাপ্‌লকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা? জল্পনা তুঙ্গে উঠতেই সামনে এল আসল সত্যি
AI GENERATED IMAGE

ভারতের ঐতিহ্যবাহী শিল্প সংস্থা টাটা গোষ্ঠী এবার নিজস্ব স্মার্টফোন বাজারজাত করতে চলেছে— এমন খবরে গত কয়েকদিন ধরে উত্তাল সমাজমাধ্যম। এমনকি ফোনের নাম ‘এ-ওয়ান’ (A-1) রাখা হয়েছে বলেও দাবি করছেন নেটিজেনদের একাংশ। আমজনতার মনে টাটা ব্র্যান্ডের প্রতি অগাধ আস্থা থাকায় অনেকেই মনে করছেন, টাটা যদি সত্যিই সস্তায় টেকসই ফোন বাজারে আনে, তবে বিদেশি ব্র্যান্ডগুলির কপালে চিন্তার ভাঁজ পড়বে। কিন্তু এই চমৎকার খবরের আড়ালে আসল সত্যিটা ঠিক কী?


গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, টাটা গোষ্ঠীর স্মার্টফোন তৈরির খবরটি আপাতত জল্পনা ছাড়া আর কিছুই নয়। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে নিজস্ব স্মার্টফোন আনার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এমনকি স্মার্টফোনের বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কোনও সক্রিয় পদক্ষেপও তাদের তরফে দেখা যায়নি। মূলত গত কয়েক বছর ধরে টাটা গোষ্ঠী ভারতে আইফোনের ‘অ্যাসেম্বলিং’ বা যন্ত্রাংশ জোড়ার কাজ করছে। বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপ্‌লের সঙ্গে এই ঘনিষ্ট সহযোগীতার কারণেই হয়তো সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে টাটা এবার নিজেরাও স্মার্টফোন তৈরি করবে।


উল্লেখ্য, সম্প্রতি ইলন মাস্কের টেসলা কোম্পানিও ‘পাই’ নামের স্মার্টফোন আনছে বলে গুজব ছড়িয়েছিল, যা পরে সংস্থাটি অস্বীকার করে। টাটা গোষ্ঠীর ক্ষেত্রেও আপাতত বিষয়টি একই পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, আইফোন নির্মাণের দক্ষতায় টাটা পারদর্শী হলেও, নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনার পরিকল্পনা এখনও নিছকই এক গুজব।

বিষয় : technews tatagroup tatasmartphone makeinindia

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


স্যামসাং-অ্যাপ্‌লকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা? জল্পনা তুঙ্গে উঠতেই সামনে এল আসল সত্যি

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image
ভারতের ঐতিহ্যবাহী শিল্প সংস্থা টাটা গোষ্ঠী এবার নিজস্ব স্মার্টফোন বাজারজাত করতে চলেছে— এমন খবরে গত কয়েকদিন ধরে উত্তাল সমাজমাধ্যম। এমনকি ফোনের নাম ‘এ-ওয়ান’ (A-1) রাখা হয়েছে বলেও দাবি করছেন নেটিজেনদের একাংশ। আমজনতার মনে টাটা ব্র্যান্ডের প্রতি অগাধ আস্থা থাকায় অনেকেই মনে করছেন, টাটা যদি সত্যিই সস্তায় টেকসই ফোন বাজারে আনে, তবে বিদেশি ব্র্যান্ডগুলির কপালে চিন্তার ভাঁজ পড়বে। কিন্তু এই চমৎকার খবরের আড়ালে আসল সত্যিটা ঠিক কী?গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, টাটা গোষ্ঠীর স্মার্টফোন তৈরির খবরটি আপাতত জল্পনা ছাড়া আর কিছুই নয়। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে নিজস্ব স্মার্টফোন আনার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এমনকি স্মার্টফোনের বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কোনও সক্রিয় পদক্ষেপও তাদের তরফে দেখা যায়নি। মূলত গত কয়েক বছর ধরে টাটা গোষ্ঠী ভারতে আইফোনের ‘অ্যাসেম্বলিং’ বা যন্ত্রাংশ জোড়ার কাজ করছে। বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপ্‌লের সঙ্গে এই ঘনিষ্ট সহযোগীতার কারণেই হয়তো সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে টাটা এবার নিজেরাও স্মার্টফোন তৈরি করবে।উল্লেখ্য, সম্প্রতি ইলন মাস্কের টেসলা কোম্পানিও ‘পাই’ নামের স্মার্টফোন আনছে বলে গুজব ছড়িয়েছিল, যা পরে সংস্থাটি অস্বীকার করে। টাটা গোষ্ঠীর ক্ষেত্রেও আপাতত বিষয়টি একই পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, আইফোন নির্মাণের দক্ষতায় টাটা পারদর্শী হলেও, নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনার পরিকল্পনা এখনও নিছকই এক গুজব।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার