Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দশকভর অপেক্ষার অবসান, এখন থেকে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, বিলে সই রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬
দশকভর অপেক্ষার অবসান, এখন থেকে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, বিলে সই রাষ্ট্রপতির
প্রতীকী ছবি

নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশ বিভাজনের প্রায় ১০ বছর পর অবশেষে স্থায়ী রাজধানী পেল দক্ষিণ ভারতের এই রাজ্য। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৬'-এ স্বাক্ষর করেছেন। এর ফলে আইনিভাবে অমরাবতীই হল অন্ধ্রপ্রদেশের একমাত্র এবং স্থায়ী রাজধানী। রাষ্ট্রপতির এই সম্মতির পর সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। যা এই বিলটিকে পূর্ণাঙ্গ আইনের রূপ দিল।


২০১৪ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ — এই দুটি পৃথক রাজ্য গঠিত হয়েছিল। সেই সময়কার আইন অনুযায়ী ঠিক হয়েছিল, পরবর্তী ১০ বছরের জন্য হায়দরাবাদ হবে দুই রাজ্যের যৌথ রাজধানী। সেই মেয়াদের মধ্যেই অন্ধ্রপ্রদেশকে তার নিজস্ব রাজধানী বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্ত, গত এক দশকেরও বেশি সময় ধরে এই রাজধানী নির্বাচন নিয়ে কম রাজনৈতিক টানাপড়েন চলেনি!


২০২০ সালে তৎকালীন ওয়াইএসআর কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাজ্যে তিনটি রাজধানী করার পরিকল্পনা করেছিলেন। বিশাখাপত্তনমকে কার্যনির্বাহী, অমরাবতীকে প্রশাসনিক এবং কুর্নুলকে বিচারবিভাগীয় রাজধানী করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, সেই পরিকল্পনা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এক রাজ্যে তিন রাজধানী সংক্রান্ত আইন তৈরি করা সম্ভব নয়।


২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি ক্ষমতায় ফেরার পর পরিস্থিতির বদল হয়। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছিলেন, অমরাবতীই হবে রাজ্যের রাজধানী এবং বিশাখাপত্তনমকে বাণিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতি মতোই কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে অমরাবতীকে স্থায়ী রাজধানীর স্বীকৃতি দেওয়া হল।


নতুন এই আইন অনুযায়ী, ভবিষ্যতে অন্ধ্রের রাজধানী পরিবর্তন করতে হলে এখন থেকে সরাসরি সংসদের অনুমোদন প্রয়োজন হবে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং একে অন্ধ্রের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসাবে বর্ণনা করেছেন।

বিষয় : Draupadi Murmu ANDHRAPRADESH AMARAVATI CAPITAL OFFICIALANNOUCEMEN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দশকভর অপেক্ষার অবসান, এখন থেকে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, বিলে সই রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশ বিভাজনের প্রায় ১০ বছর পর অবশেষে স্থায়ী রাজধানী পেল দক্ষিণ ভারতের এই রাজ্য। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৬'-এ স্বাক্ষর করেছেন। এর ফলে আইনিভাবে অমরাবতীই হল অন্ধ্রপ্রদেশের একমাত্র এবং স্থায়ী রাজধানী। রাষ্ট্রপতির এই সম্মতির পর সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। যা এই বিলটিকে পূর্ণাঙ্গ আইনের রূপ দিল।২০১৪ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ — এই দুটি পৃথক রাজ্য গঠিত হয়েছিল। সেই সময়কার আইন অনুযায়ী ঠিক হয়েছিল, পরবর্তী ১০ বছরের জন্য হায়দরাবাদ হবে দুই রাজ্যের যৌথ রাজধানী। সেই মেয়াদের মধ্যেই অন্ধ্রপ্রদেশকে তার নিজস্ব রাজধানী বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্ত, গত এক দশকেরও বেশি সময় ধরে এই রাজধানী নির্বাচন নিয়ে কম রাজনৈতিক টানাপড়েন চলেনি!২০২০ সালে তৎকালীন ওয়াইএসআর কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাজ্যে তিনটি রাজধানী করার পরিকল্পনা করেছিলেন। বিশাখাপত্তনমকে কার্যনির্বাহী, অমরাবতীকে প্রশাসনিক এবং কুর্নুলকে বিচারবিভাগীয় রাজধানী করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, সেই পরিকল্পনা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এক রাজ্যে তিন রাজধানী সংক্রান্ত আইন তৈরি করা সম্ভব নয়।২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি ক্ষমতায় ফেরার পর পরিস্থিতির বদল হয়। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছিলেন, অমরাবতীই হবে রাজ্যের রাজধানী এবং বিশাখাপত্তনমকে বাণিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতি মতোই কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে অমরাবতীকে স্থায়ী রাজধানীর স্বীকৃতি দেওয়া হল।নতুন এই আইন অনুযায়ী, ভবিষ্যতে অন্ধ্রের রাজধানী পরিবর্তন করতে হলে এখন থেকে সরাসরি সংসদের অনুমোদন প্রয়োজন হবে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং একে অন্ধ্রের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসাবে বর্ণনা করেছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার