Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভিন রাজ্যে ফেরি করতে গিয়ে নিখোঁজ কেশপুরের ২ শ্রমিক, সমাজমাধ্যমে মিলল ‘মৃতদেহে’র ছবি! ঘনীভূত রহস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬
ভিন রাজ্যে ফেরি করতে গিয়ে নিখোঁজ কেশপুরের ২ শ্রমিক, সমাজমাধ্যমে মিলল ‘মৃতদেহে’র ছবি! ঘনীভূত রহস্য
নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যরা

মোদিনীপুর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বাংলার দুই পরিযায়ী শ্রমিক। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চড়কা গ্রামের বাসিন্দা আরফিক খান এবং জাহাঙ্গির মির্জা গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অসমে গিয়েছিলেন ফেরি করতে। কিন্তু গত ১৭ মার্চের পর থেকে পরিবারের সঙ্গে তাঁদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সম্প্রতি সমাজমাধ্যমে দুই ব্যক্তির নিথর দেহের ছবি ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ছবি দেখে পরিবারের দাবি, মৃতদেহগুলি আরফিক ও জাহাঙ্গিরেরই। এই ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ শ্রমিকদের পরিবার।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ফেরিওয়ালা ওই দুই যুবক অসমের শিলচর এলাকায় গদি ও তোষক বিক্রির কাজ করতে গিয়েছিলেন। পরিবারের আশঙ্কা, শিলচর থেকে কোনওভাবে তাঁরা মিজোরামের চম্পাই হয়ে মায়ানমার সীমান্তে পৌঁছে গিয়েছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলি দেখে গ্রামবাসীদের ধারণা, তাঁদের নৃশংভাবে খুন করা হয়েছে।


 যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও মৃত্যুর খবরের কোনও প্রামাণ্য নথি বা আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। জেলা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ে খোঁজখবর শুরু হয়েছে। দুই শ্রমিকের ভাগ্যে আসলে কী ঘটেছে, তা জানতে অসম ও প্রতিবেশী রাজ্যগুলির পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সঠিক তথ্য হাতে এলেই পরিবারকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

বিষয় : PoliceInvestigation keshpur missinglabourers westmidnapore assamsilchar migrantworkersdeath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভিন রাজ্যে ফেরি করতে গিয়ে নিখোঁজ কেশপুরের ২ শ্রমিক, সমাজমাধ্যমে মিলল ‘মৃতদেহে’র ছবি! ঘনীভূত রহস্য

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
মোদিনীপুর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বাংলার দুই পরিযায়ী শ্রমিক। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চড়কা গ্রামের বাসিন্দা আরফিক খান এবং জাহাঙ্গির মির্জা গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অসমে গিয়েছিলেন ফেরি করতে। কিন্তু গত ১৭ মার্চের পর থেকে পরিবারের সঙ্গে তাঁদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সম্প্রতি সমাজমাধ্যমে দুই ব্যক্তির নিথর দেহের ছবি ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ছবি দেখে পরিবারের দাবি, মৃতদেহগুলি আরফিক ও জাহাঙ্গিরেরই। এই ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ শ্রমিকদের পরিবার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ফেরিওয়ালা ওই দুই যুবক অসমের শিলচর এলাকায় গদি ও তোষক বিক্রির কাজ করতে গিয়েছিলেন। পরিবারের আশঙ্কা, শিলচর থেকে কোনওভাবে তাঁরা মিজোরামের চম্পাই হয়ে মায়ানমার সীমান্তে পৌঁছে গিয়েছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলি দেখে গ্রামবাসীদের ধারণা, তাঁদের নৃশংভাবে খুন করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও মৃত্যুর খবরের কোনও প্রামাণ্য নথি বা আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। জেলা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ে খোঁজখবর শুরু হয়েছে। দুই শ্রমিকের ভাগ্যে আসলে কী ঘটেছে, তা জানতে অসম ও প্রতিবেশী রাজ্যগুলির পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সঠিক তথ্য হাতে এলেই পরিবারকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার