Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘লালকেল্লায় বোমা!’ অজ্ঞাত ফোনে চাঞ্চল্য, তন্নতন্ন করে তল্লাশি দিল্লি পুলিশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
 ‘লালকেল্লায় বোমা!’ অজ্ঞাত ফোনে চাঞ্চল্য, তন্নতন্ন করে তল্লাশি দিল্লি পুলিশের
ছবি সংগৃহীত

শনিবার ভোরে একটি ফোন কল ঘিরে তোলপাড় পড়ে গেল রাজধানী দিল্লিতে। লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং রাজধানীর দু'টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে দাবি করে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপরই শুরু হয়ে যায় হাই অ্যালার্ট।


মুম্বই পুলিশের তরফে বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় দিল্লি পুলিশকে। খবর পেয়েই লালকেল্লা চত্বর ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ। জোরকদমে শুরু হয় তল্লাশি অভিযান। একইসঙ্গে দিল্লির সচিবালয়েও পৌঁছয় পুলিশের বিশেষ দল। সেখানে দমকলের কর্মীরাও পৌঁছে যান। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা তন্নতন্ন করে খতিয়ে দেখলেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। এদিকে, রাজধানীর দু'টি স্কুলেও ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। স্কুলগুলিতেও পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। সেখানেও দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। তবে কোনও বিস্ফোরক বা বিপজ্জনক বস্তুর হদিশ মেলেনি।

৪০-৫০ হাতির দলের তাণ্ডব! বনদপ্তরের ঐরাবত গাড়ি উল্টে চাঞ্চল্য ঝাড়গ্রামে


পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এটি একটি ‘হোক্স কল’ বা ভুয়ো ফোন। যদিও ফোনটি কে করেছিলেন এবং এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ফোন কলের উৎস এবং অভিযুক্তের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনে বোমা রাখার ভুয়ো হুমকির ঘটনা বেড়েছে। ফলে এ ধরনের ফোন পেলেই কোনও ঝুঁকি না নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে নিরাপত্তা বাহিনী।

বিষয় : bomb threat SecurityAlert DELHIPOLICE redfort

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


‘লালকেল্লায় বোমা!’ অজ্ঞাত ফোনে চাঞ্চল্য, তন্নতন্ন করে তল্লাশি দিল্লি পুলিশের

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
শনিবার ভোরে একটি ফোন কল ঘিরে তোলপাড় পড়ে গেল রাজধানী দিল্লিতে। লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং রাজধানীর দু'টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে দাবি করে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপরই শুরু হয়ে যায় হাই অ্যালার্ট।মুম্বই পুলিশের তরফে বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় দিল্লি পুলিশকে। খবর পেয়েই লালকেল্লা চত্বর ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ। জোরকদমে শুরু হয় তল্লাশি অভিযান। একইসঙ্গে দিল্লির সচিবালয়েও পৌঁছয় পুলিশের বিশেষ দল। সেখানে দমকলের কর্মীরাও পৌঁছে যান। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা তন্নতন্ন করে খতিয়ে দেখলেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। এদিকে, রাজধানীর দু'টি স্কুলেও ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। স্কুলগুলিতেও পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। সেখানেও দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। তবে কোনও বিস্ফোরক বা বিপজ্জনক বস্তুর হদিশ মেলেনি।৪০-৫০ হাতির দলের তাণ্ডব! বনদপ্তরের ঐরাবত গাড়ি উল্টে চাঞ্চল্য ঝাড়গ্রামেপরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এটি একটি ‘হোক্স কল’ বা ভুয়ো ফোন। যদিও ফোনটি কে করেছিলেন এবং এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ফোন কলের উৎস এবং অভিযুক্তের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনে বোমা রাখার ভুয়ো হুমকির ঘটনা বেড়েছে। ফলে এ ধরনের ফোন পেলেই কোনও ঝুঁকি না নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে নিরাপত্তা বাহিনী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার