Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১৬ বছরের পুরনো মামলায় দোষী রাজপাল, তিন মাসের কারাদণ্ডের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬
 ১৬ বছরের পুরনো মামলায় দোষী রাজপাল, তিন মাসের কারাদণ্ডের নির্দেশ
ফাইল ছবি

চেক বাউন্স মামলায় বড় ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। একাধিক চেক বাউন্স মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। যদিও ট্রায়াল কোর্টের দেওয়া ছয় মাসের সাজা কমিয়ে তিন মাস করা হয়েছে।


প্রায় ১৬ বছর আগে শুরু হয়েছিল এই মামলার সূত্রপাত। ২০১০ সালে নিজের প্রযোজনা ও পরিচালনায় তৈরি ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য একটি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সেই ঋণ শোধের জন্য তিনি যে একাধিক চেক দিয়েছিলেন, সেগুলি পর্যাপ্ত অর্থের অভাবে বাউন্স করে যায়। এরপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে অভিনেতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। 


দালালচক্রে লাগাম টানতে স্বাস্থ্যভবন থেকেই নজরদারি, ঘোষণা মুখ্যমন্ত্রীর


দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ট্রায়াল কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে এবং ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। ট্রায়াল কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন রাজপাল যাদব। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি অভিনেতার। বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ ট্রায়াল কোর্টের দোষী সাব্যস্ত করার রায় বহাল রাখে। আদালতের পর্যবেক্ষণ, বারবার সুযোগ দেওয়া হলেও আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়নি।


তবে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিনেতা। হাই কোর্ট তাঁর জেলের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করেছে। এছাড়াও জানা গিয়েছে, মামলার নিরিখে একটি বড় অঙ্কের অর্থ ইতিমধ্যেই জমা দিয়েছেন রাজপাল যাদব। উচ্চতর আদালতে আবেদন করার জন্য অভিনেতাকে দু'মাস সময়ও দিয়েছে দিল্লি হাই কোর্ট। ফলে আপাতত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কি না, সেদিকেই নজর বলিউড মহলের।

বিষয় : bollywood actor delhihighcourt entertainmentnews RAJPALYADAV CHEQUEBOUNCECASE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


১৬ বছরের পুরনো মামলায় দোষী রাজপাল, তিন মাসের কারাদণ্ডের নির্দেশ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
চেক বাউন্স মামলায় বড় ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। একাধিক চেক বাউন্স মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। যদিও ট্রায়াল কোর্টের দেওয়া ছয় মাসের সাজা কমিয়ে তিন মাস করা হয়েছে।প্রায় ১৬ বছর আগে শুরু হয়েছিল এই মামলার সূত্রপাত। ২০১০ সালে নিজের প্রযোজনা ও পরিচালনায় তৈরি ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য একটি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সেই ঋণ শোধের জন্য তিনি যে একাধিক চেক দিয়েছিলেন, সেগুলি পর্যাপ্ত অর্থের অভাবে বাউন্স করে যায়। এরপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে অভিনেতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দালালচক্রে লাগাম টানতে স্বাস্থ্যভবন থেকেই নজরদারি, ঘোষণা মুখ্যমন্ত্রীরদীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ট্রায়াল কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে এবং ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। ট্রায়াল কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন রাজপাল যাদব। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি অভিনেতার। বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ ট্রায়াল কোর্টের দোষী সাব্যস্ত করার রায় বহাল রাখে। আদালতের পর্যবেক্ষণ, বারবার সুযোগ দেওয়া হলেও আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়নি।তবে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিনেতা। হাই কোর্ট তাঁর জেলের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করেছে। এছাড়াও জানা গিয়েছে, মামলার নিরিখে একটি বড় অঙ্কের অর্থ ইতিমধ্যেই জমা দিয়েছেন রাজপাল যাদব। উচ্চতর আদালতে আবেদন করার জন্য অভিনেতাকে দু'মাস সময়ও দিয়েছে দিল্লি হাই কোর্ট। ফলে আপাতত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কি না, সেদিকেই নজর বলিউড মহলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার