Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দমদম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের প্রস্তুতি শুরু? বাঁকড়া মসজিদে বন্ধ এন্ট্রি পাস, স্থগিত নমাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
 দমদম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের প্রস্তুতি শুরু? বাঁকড়া মসজিদে বন্ধ এন্ট্রি পাস, স্থগিত নমাজ
ছবি--প্রতীকী

দীর্ঘ দিনের জল্পনার পর দমদম বিমানবন্দরের ভিতরে অবস্থিত ঐতিহ্যবাহী বাঁকড়া মসজিদ বা গৌরীপুর জামে মসজিদকে ঘিরে বড় পদক্ষেপ নেওয়া হল। শনিবার থেকে মসজিদে যাওয়ার জন্য দেওয়া এন্ট্রি পাস বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে এদিন থেকে মসজিদের ভিতরে নমাজ পড়াও বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।


শনিবার সকালে এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। তিনি মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে বিধায়কের দাবি, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বেশিরভাগ মানুষই এই পদক্ষেপে সম্মতি জানিয়েছেন। পাশাপাশি, এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম উসকানি বা অশান্তির পরিবেশ তৈরি না হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি। প্রায় ১৩৬ বছরের পুরনো এই মসজিদটি দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের খুব কাছেই অবস্থিত। 

সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক! এক রাউন্ড গুলি উদ্ধার, বড় সাফল্য পুলিশের


বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে মসজিদের অবস্থান একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, প্রধান রানওয়েটি কোনও কারণে বন্ধ থাকলে বিকল্প রানওয়েতে বড় বিমান ওঠানামার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। বর্তমানে মসজিদে যেতে হলে বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। নির্দিষ্ট গেট দিয়ে আধার কার্ড দেখিয়ে প্রবেশের অনুমতি মিলত। এই ব্যবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠছিল।


সূত্রের খবর, সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে মসজিদ কমিটি, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। মসজিদ পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দলও। এরপর বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং ইদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলেছিল। যদিও মসজিদ কমিটির তরফে আগেই জানানো হয়েছিল, বিমানবন্দরের নিরাপত্তা বা স্বাভাবিক কাজকর্মে কোনও বিঘ্ন তারা চান না। একইসঙ্গে বিমানবন্দর চত্বরে বাইরে আরও বড় একটি মসজিদ তৈরির প্রস্তাবও তাঁদের দেওয়া হয়েছে। তবে স্থানান্তরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছিল কমিটি।

বিষয় : WestBengalNews kolkataairport DUMDUMAIRPORT bankramosque gouripurjamemasjid

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


দমদম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের প্রস্তুতি শুরু? বাঁকড়া মসজিদে বন্ধ এন্ট্রি পাস, স্থগিত নমাজ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
দীর্ঘ দিনের জল্পনার পর দমদম বিমানবন্দরের ভিতরে অবস্থিত ঐতিহ্যবাহী বাঁকড়া মসজিদ বা গৌরীপুর জামে মসজিদকে ঘিরে বড় পদক্ষেপ নেওয়া হল। শনিবার থেকে মসজিদে যাওয়ার জন্য দেওয়া এন্ট্রি পাস বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে এদিন থেকে মসজিদের ভিতরে নমাজ পড়াও বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।শনিবার সকালে এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। তিনি মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে বিধায়কের দাবি, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বেশিরভাগ মানুষই এই পদক্ষেপে সম্মতি জানিয়েছেন। পাশাপাশি, এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম উসকানি বা অশান্তির পরিবেশ তৈরি না হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি। প্রায় ১৩৬ বছরের পুরনো এই মসজিদটি দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের খুব কাছেই অবস্থিত। সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক! এক রাউন্ড গুলি উদ্ধার, বড় সাফল্য পুলিশেরবিমানবন্দর কর্তৃপক্ষের মতে, দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে মসজিদের অবস্থান একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, প্রধান রানওয়েটি কোনও কারণে বন্ধ থাকলে বিকল্প রানওয়েতে বড় বিমান ওঠানামার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। বর্তমানে মসজিদে যেতে হলে বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। নির্দিষ্ট গেট দিয়ে আধার কার্ড দেখিয়ে প্রবেশের অনুমতি মিলত। এই ব্যবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠছিল।সূত্রের খবর, সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে মসজিদ কমিটি, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। মসজিদ পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দলও। এরপর বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং ইদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলেছিল। যদিও মসজিদ কমিটির তরফে আগেই জানানো হয়েছিল, বিমানবন্দরের নিরাপত্তা বা স্বাভাবিক কাজকর্মে কোনও বিঘ্ন তারা চান না। একইসঙ্গে বিমানবন্দর চত্বরে বাইরে আরও বড় একটি মসজিদ তৈরির প্রস্তাবও তাঁদের দেওয়া হয়েছে। তবে স্থানান্তরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছিল কমিটি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার