Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পাঁচদিনেই গলে গেল ‘বরফানি বাবা’! কেন উধাও অমরনাথের বরফের শিবলিঙ্গ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬
পাঁচদিনেই গলে গেল ‘বরফানি বাবা’! কেন উধাও অমরনাথের বরফের শিবলিঙ্গ?
ফাইল ছবি

৫৭ দিন ধরে চলে অমরনাথ তীর্থযাত্রা। সেই যাত্রার অন্যতম আকর্ষণ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গ, যাঁকে ভক্তরা ‘বাবা বরফানি’ বলেই চেনেন। কিন্তু চলতি বছরে যাত্রা শুরুর মাত্র পাঁচদিনের মধ্যেই সম্পূর্ণ গলে গেল সেই বরফের শিবলিঙ্গ। আর এই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে জল্পনা, উদ্বেগ এবং নানা প্রশ্ন।


চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে গত ৩ জুলাই। তার আগেই, গত ২৩ মে বিএসএফের তোলা একটি ছবিতে প্রায় ৭ ফুট উচ্চতার বরফের শিবলিঙ্গ দেখা গিয়েছিল। এমনকী, যাত্রা শুরুর দিনও শিবলিঙ্গের উচ্চতা ছিল ৫ ফুটের বেশি। কিন্তু মাত্র পাঁচদিনের মধ্যেই সেই শিবলিঙ্গ সম্পূর্ণ গলে যায়। জানা গিয়েছে, ৬ জুলাইয়ের মধ্যেই প্রায় ৯০ শতাংশ বরফ গলে গিয়েছিল। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন। বাবা বরফানির দর্শন করতেই এই কষ্টসাধ্য যাত্রা। তাই গুহায় পৌঁছে শিবলিঙ্গ না দেখতে পেয়ে হতাশ হয়েছেন বহু পুণ্যার্থী।


কেন এত দ্রুত গলে গেল বরফের শিবলিঙ্গ? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে জোর আলোচনা। জম্মু-কাশ্মীরের  ইলতিজা মুফতি  একটি পোস্টে অমরনাথ যাত্রা পরিচালনাকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সংখ্যার বেশি ভক্তের দর্শনের অনুমতি দেওয়া উচিত নয়। সেই নিয়ম যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। 


তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এর নেপথ্যে থাকতে পারে অতিরিক্ত গরম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। অমরনাথের বরফের শিবলিঙ্গ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়। গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে জমাট বেঁধে এই বরফের লিঙ্গের সৃষ্টি হয়। প্রতি বছর তাপমাত্রা, আর্দ্রতা এবং আবহাওয়ার উপর নির্ভর করে এর আকার ও উচ্চতার পরিবর্তন ঘটে। তবে বরফের শিবলিঙ্গ গলে গেলেও বন্ধ হচ্ছে না অমরনাথ যাত্রা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে ২০২৬ সালের এই তীর্থযাত্রা।

বিষয় : jammukashmir globalwarming amarnathyatra2026 bababarfani shivling

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


পাঁচদিনেই গলে গেল ‘বরফানি বাবা’! কেন উধাও অমরনাথের বরফের শিবলিঙ্গ?

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
৫৭ দিন ধরে চলে অমরনাথ তীর্থযাত্রা। সেই যাত্রার অন্যতম আকর্ষণ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গ, যাঁকে ভক্তরা ‘বাবা বরফানি’ বলেই চেনেন। কিন্তু চলতি বছরে যাত্রা শুরুর মাত্র পাঁচদিনের মধ্যেই সম্পূর্ণ গলে গেল সেই বরফের শিবলিঙ্গ। আর এই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে জল্পনা, উদ্বেগ এবং নানা প্রশ্ন।চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে গত ৩ জুলাই। তার আগেই, গত ২৩ মে বিএসএফের তোলা একটি ছবিতে প্রায় ৭ ফুট উচ্চতার বরফের শিবলিঙ্গ দেখা গিয়েছিল। এমনকী, যাত্রা শুরুর দিনও শিবলিঙ্গের উচ্চতা ছিল ৫ ফুটের বেশি। কিন্তু মাত্র পাঁচদিনের মধ্যেই সেই শিবলিঙ্গ সম্পূর্ণ গলে যায়। জানা গিয়েছে, ৬ জুলাইয়ের মধ্যেই প্রায় ৯০ শতাংশ বরফ গলে গিয়েছিল। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন। বাবা বরফানির দর্শন করতেই এই কষ্টসাধ্য যাত্রা। তাই গুহায় পৌঁছে শিবলিঙ্গ না দেখতে পেয়ে হতাশ হয়েছেন বহু পুণ্যার্থী।কেন এত দ্রুত গলে গেল বরফের শিবলিঙ্গ? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে জোর আলোচনা। জম্মু-কাশ্মীরের  ইলতিজা মুফতি  একটি পোস্টে অমরনাথ যাত্রা পরিচালনাকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সংখ্যার বেশি ভক্তের দর্শনের অনুমতি দেওয়া উচিত নয়। সেই নিয়ম যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এর নেপথ্যে থাকতে পারে অতিরিক্ত গরম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। অমরনাথের বরফের শিবলিঙ্গ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়। গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে জমাট বেঁধে এই বরফের লিঙ্গের সৃষ্টি হয়। প্রতি বছর তাপমাত্রা, আর্দ্রতা এবং আবহাওয়ার উপর নির্ভর করে এর আকার ও উচ্চতার পরিবর্তন ঘটে। তবে বরফের শিবলিঙ্গ গলে গেলেও বন্ধ হচ্ছে না অমরনাথ যাত্রা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে ২০২৬ সালের এই তীর্থযাত্রা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার