Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বারুইপুরের ‘প্রতিবাদী’ বিতর্কে তুঙ্গে তরজা, মমতাকে কড়া আক্রমণ শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
বারুইপুরের ‘প্রতিবাদী’ বিতর্কে তুঙ্গে তরজা, মমতাকে কড়া আক্রমণ শুভেন্দুর
ছবি সংগৃহীত

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলকে ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর উপর হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঘটনার জেরেই এবার নতুন করে শুরু হল রাজনৈতিক তরজা। 


প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রতিবাদী’ মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে এক্স হ্যান্ডেলে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু।

এক্সে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল-নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল! তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উসকানি এই তিনটি বদভ্যাস আপনার এখনও গেল না!” মমতার ‘প্রতিবাদী’ মন্তব্যের কড়া সমালোচনা করে শুভেন্দু আরও লেখেন, “একজন নিষ্পাপ-নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম-পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। যারা পুলিশের গাড়ি জ্বালাল, পুলিশকে মারল, রেললাইন উপড়ে ফেলল, আইন-শৃঙ্খলা ভঙ্গ করল, তারাই আপনাদের ভাষায় ‘প্রতিবাদী’?”


উল্লেখ্য, গত রবিবার বারুইপুরে এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এরপরই বারুইপুরের ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেয় ‘কালীঘাট তৃণমূল’। মিছিল চলাকালীন উত্তেজনা তৈরি হয়। ‘চোর চোর’ স্লোগান এবং ‘মাছ চোর’ গানকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকজন মিছিলকারী আহত হন বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বুধবার দুপুরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হ্যান্ড মাইক হাতে রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই ঘটনার সঙ্গে যুক্তদের ‘প্রতিবাদী’ বলে উল্লেখ করেন। আর সেই মন্তব্যকেই হাতিয়ার করে ফের ‘তোষণের রাজনীতি’র অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু।

বিষয় : Mamata Banerjee BARUIPUR WestBengalPolitics SuvenduAdhikari politicalcrash

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


বারুইপুরের ‘প্রতিবাদী’ বিতর্কে তুঙ্গে তরজা, মমতাকে কড়া আক্রমণ শুভেন্দুর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলকে ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর উপর হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঘটনার জেরেই এবার নতুন করে শুরু হল রাজনৈতিক তরজা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রতিবাদী’ মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে এক্স হ্যান্ডেলে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু।এক্সে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল-নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল! তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উসকানি এই তিনটি বদভ্যাস আপনার এখনও গেল না!” মমতার ‘প্রতিবাদী’ মন্তব্যের কড়া সমালোচনা করে শুভেন্দু আরও লেখেন, “একজন নিষ্পাপ-নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম-পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। যারা পুলিশের গাড়ি জ্বালাল, পুলিশকে মারল, রেললাইন উপড়ে ফেলল, আইন-শৃঙ্খলা ভঙ্গ করল, তারাই আপনাদের ভাষায় ‘প্রতিবাদী’?”উল্লেখ্য, গত রবিবার বারুইপুরে এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এরপরই বারুইপুরের ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেয় ‘কালীঘাট তৃণমূল’। মিছিল চলাকালীন উত্তেজনা তৈরি হয়। ‘চোর চোর’ স্লোগান এবং ‘মাছ চোর’ গানকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকজন মিছিলকারী আহত হন বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বুধবার দুপুরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হ্যান্ড মাইক হাতে রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই ঘটনার সঙ্গে যুক্তদের ‘প্রতিবাদী’ বলে উল্লেখ করেন। আর সেই মন্তব্যকেই হাতিয়ার করে ফের ‘তোষণের রাজনীতি’র অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার