Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিঘা গেটে বড় পরিবর্তন! সরানো হচ্ছে ‘বিশ্ব বাংলা’র লোগো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬
দিঘা গেটে বড় পরিবর্তন! সরানো হচ্ছে ‘বিশ্ব বাংলা’র লোগো
ফাইল ছবি

দিঘায় ঢোকার মুখে এবার দেখা যাবে বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে দিঘা গেটের মাথায় থাকা ‘বিশ্ব বাংলা’র প্রতীকী ‘ব’ লোগো এবার সরিয়ে ফেলা হচ্ছে। এই কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে জেলা প্রশাসন।


২০১৪ সালে নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের উপর তৈরি হয়েছিল দিঘার এই বিশাল প্রবেশদ্বার। দিঘার সৌন্দর্য বাড়াতে গেটের মাথায় বসানো হয়েছিল বড় আকারের ‘বিশ্ব বাংলা’র লোগো। সময়ের সঙ্গে এটি দিঘার অন্যতম পরিচিত চিহ্ন হয়ে উঠেছিল।


এর আগে দিঘার সৈকত সরণি থেকে ‘বিশ্ব বাংলা’র লোগো সরিয়ে ফেলা হলেও, গেটটি অনেক উঁচু হওয়ায় মাথার লোগো খুলে ফেলা সম্ভব হয়নি। এবার সেই কাজও শুরু হতে চলেছে। কাঁথির মহকুমা শাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, লোগো সরানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। 


আগামী ৭ জুলাই টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। ৯ জুলাই টেন্ডারের ফল প্রকাশ করা হবে। সব ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে দিঘা গেটের মাথা থেকে ‘বিশ্ব বাংলা’র লোগো খুলে ফেলা হবে। এর ফলে প্রায় এক দশক ধরে দিঘার প্রবেশদ্বারের পরিচয়ের অংশ হয়ে থাকা ‘বিশ্ব বাংলা’র লোগো আর দেখা যাবে না।

বিষয় : BJPWestBengal biswabangla dighaseabeach travelbengal dighadairies bengalitraveler

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৫ জুলাই ২০২৬


দিঘা গেটে বড় পরিবর্তন! সরানো হচ্ছে ‘বিশ্ব বাংলা’র লোগো

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image
দিঘায় ঢোকার মুখে এবার দেখা যাবে বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে দিঘা গেটের মাথায় থাকা ‘বিশ্ব বাংলা’র প্রতীকী ‘ব’ লোগো এবার সরিয়ে ফেলা হচ্ছে। এই কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে জেলা প্রশাসন।২০১৪ সালে নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের উপর তৈরি হয়েছিল দিঘার এই বিশাল প্রবেশদ্বার। দিঘার সৌন্দর্য বাড়াতে গেটের মাথায় বসানো হয়েছিল বড় আকারের ‘বিশ্ব বাংলা’র লোগো। সময়ের সঙ্গে এটি দিঘার অন্যতম পরিচিত চিহ্ন হয়ে উঠেছিল।এর আগে দিঘার সৈকত সরণি থেকে ‘বিশ্ব বাংলা’র লোগো সরিয়ে ফেলা হলেও, গেটটি অনেক উঁচু হওয়ায় মাথার লোগো খুলে ফেলা সম্ভব হয়নি। এবার সেই কাজও শুরু হতে চলেছে। কাঁথির মহকুমা শাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, লোগো সরানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭ জুলাই টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। ৯ জুলাই টেন্ডারের ফল প্রকাশ করা হবে। সব ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে দিঘা গেটের মাথা থেকে ‘বিশ্ব বাংলা’র লোগো খুলে ফেলা হবে। এর ফলে প্রায় এক দশক ধরে দিঘার প্রবেশদ্বারের পরিচয়ের অংশ হয়ে থাকা ‘বিশ্ব বাংলা’র লোগো আর দেখা যাবে না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার