Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ভালো তৃণমূল’ এবার পদ্মশিবিরে, বিজেপিতে সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
‘ভালো তৃণমূল’ এবার পদ্মশিবিরে, বিজেপিতে সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
ছবি সংগৃহীত

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। এরপর রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর সঙ্গে এদিন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন আরও দুই প্রাক্তন তৃণমূল সাংসদ, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব।


বৃহস্পতিবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে তিন নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি Shamik Bhattacharya। পরে সাংবাদিক বৈঠকে তাঁদের যোগদানের কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে ফের ব্যাখ্যা দেন তাঁর ‘ভালো তৃণমূল’ মন্তব্যেরও। শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল ছেড়ে সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ বিজেপিতে যোগদান করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে, তাতে শামিল হতে চেয়েই তাঁরা বিজেপিতে এসেছেন। আমরা আগেই বলেছিলাম, যারা দুর্নীতিতে জড়িত বা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। এঁদের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ নেই। এখন তাঁদের একটাই পরিচয়—তাঁরা বিজেপির সদস্য।”


সামসেরগঞ্জে বামেদের বিক্ষোভ, বিডিওর হাতে স্মারকলিপি


এই যোগদানের পরই নতুন করে জোরালো হয়েছে রাজ্যসভার টিকিট নিয়ে জল্পনা। গত মাসে পরপর তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে আগামী ২৪ জুলাই। বর্তমান সংখ্যাতত্ত্ব অনুযায়ী, তিনটি আসনই বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, বিধায়ক সংখ্যা এবং তৃণমূলের ভাঙনের জেরে ঘাসফুল শিবিরের পক্ষে প্রার্থী দেওয়া কার্যত অসম্ভব বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। ফলে প্রশ্ন উঠছে এই তিন প্রাক্তন সাংসদকেই কি রাজ্যসভার প্রার্থী করবে বিজেপি? সেক্ষেত্রে ফের সংসদের উচ্চকক্ষে দেখা যেতে পারে সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশকে, তবে এবার পদ্ম প্রতীকে।


উল্লেখ্য, গত সোমবার অমিত শাহ কলকাতায় এলে তাঁর সঙ্গে আলাদা করে দেখা করেছিলেন সুখেন্দুশেখর রায়। সূত্রের খবর, দু'জনের মধ্যে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছিল। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। আর বৃহস্পতিবার তিন প্রাক্তন তৃণমূল সাংসদের একসঙ্গে বিজেপি সদর দপ্তরে গিয়ে যোগদান সেই জল্পনাকেই আরও উসকে দিল।

বিষয় : westbengal BJPBengal ShamikBhattacharya Rajyasabha prakashchikbaraik sushmitadev

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


‘ভালো তৃণমূল’ এবার পদ্মশিবিরে, বিজেপিতে সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। এরপর রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর সঙ্গে এদিন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন আরও দুই প্রাক্তন তৃণমূল সাংসদ, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব।বৃহস্পতিবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে তিন নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি Shamik Bhattacharya। পরে সাংবাদিক বৈঠকে তাঁদের যোগদানের কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে ফের ব্যাখ্যা দেন তাঁর ‘ভালো তৃণমূল’ মন্তব্যেরও। শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল ছেড়ে সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ বিজেপিতে যোগদান করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে, তাতে শামিল হতে চেয়েই তাঁরা বিজেপিতে এসেছেন। আমরা আগেই বলেছিলাম, যারা দুর্নীতিতে জড়িত বা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। এঁদের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ নেই। এখন তাঁদের একটাই পরিচয়—তাঁরা বিজেপির সদস্য।”সামসেরগঞ্জে বামেদের বিক্ষোভ, বিডিওর হাতে স্মারকলিপিএই যোগদানের পরই নতুন করে জোরালো হয়েছে রাজ্যসভার টিকিট নিয়ে জল্পনা। গত মাসে পরপর তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে আগামী ২৪ জুলাই। বর্তমান সংখ্যাতত্ত্ব অনুযায়ী, তিনটি আসনই বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, বিধায়ক সংখ্যা এবং তৃণমূলের ভাঙনের জেরে ঘাসফুল শিবিরের পক্ষে প্রার্থী দেওয়া কার্যত অসম্ভব বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। ফলে প্রশ্ন উঠছে এই তিন প্রাক্তন সাংসদকেই কি রাজ্যসভার প্রার্থী করবে বিজেপি? সেক্ষেত্রে ফের সংসদের উচ্চকক্ষে দেখা যেতে পারে সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশকে, তবে এবার পদ্ম প্রতীকে।উল্লেখ্য, গত সোমবার অমিত শাহ কলকাতায় এলে তাঁর সঙ্গে আলাদা করে দেখা করেছিলেন সুখেন্দুশেখর রায়। সূত্রের খবর, দু'জনের মধ্যে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছিল। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। আর বৃহস্পতিবার তিন প্রাক্তন তৃণমূল সাংসদের একসঙ্গে বিজেপি সদর দপ্তরে গিয়ে যোগদান সেই জল্পনাকেই আরও উসকে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার