Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘বাচ্চা মেয়ে নাকি?’ থেকে ‘ঠিকাদারির কাজ’ - রচনাকে নিশানা করে বিস্ফোরক তৃণমূল সাংসদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬
 ‘বাচ্চা মেয়ে নাকি?’ থেকে ‘ঠিকাদারির কাজ’ - রচনাকে নিশানা করে বিস্ফোরক তৃণমূল সাংসদ
ছবি সংগৃহীত

তৃণমূলের অন্দরের চাপানউতোর যেন থামছেই না। গত কয়েকদিন ধরে দল এবং নেতৃত্বকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অভিযোগের কড়া জবাব দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু পালটা মন্তব্যই নয়, রচনাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করলেন তিনি।


রচনা সম্প্রতি দাবি করেছিলেন, তাঁকে শুধুমাত্র ‘সেলিব্রিটি মুখ’ হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। পাশাপাশি দলীয় দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই মন্তব্যের জবাবে কল্যাণ বলেন, “ওনাকে ব্যবহার করা হচ্ছে তাহলে এলেন কেন? বাচ্চা মেয়ে নাকি?” তিনি আরও বলেন, “উনি কি ২০২৪ সালের আগে জানতেন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কেষ্ট গ্রেপ্তার হয়েছেন? আর যদি জেনে-শুনে নিজের মুখ ব্যবহার করতে দেন, তাহলে তাতে কার কী করার আছে?” এখানেই থামেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রচনার স্বামীর ঠিকাদারির কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন অভিনেত্রী। সেই কাজ না হওয়াতেই তাঁর এত ক্ষোভ। কল্যাণের কথায়, “স্বামীর ঠিকাদারির জন্য বলতে এসেছিলেন, হয়নি বলেই এত রাগ।”


এর পাশাপাশি রচনার অভিনয় জীবন নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, “এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে? মা-কাকিমার রোল ছাড়া তো কেউ দেবে না।” লোকসভায় রচনার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ। তাঁর দাবি, “এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন, সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যা শিক্ষাগত যোগ্যতা… এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি? উচ্চ মাধ্যমিক পাশ তো!” কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে সাংসদ করেছেন। ওনার নামটাই যথেষ্ট। কারও মুখের দরকার পড়ে না।” শেষে রচনার মতো দল ছেড়ে যাওয়া বা দলের বিরুদ্ধে মুখ খোলা নেতাদের নিশানা করে কল্যাণের মন্তব্য, “তারকারাই দলটাকে শেষ করে দিল।”

বিষয় : Mamata Banerjee TMC Abhisheik Banerjee POLITICAL CHAOS kalyanbanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০১ জুলাই ২০২৬


‘বাচ্চা মেয়ে নাকি?’ থেকে ‘ঠিকাদারির কাজ’ - রচনাকে নিশানা করে বিস্ফোরক তৃণমূল সাংসদ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
তৃণমূলের অন্দরের চাপানউতোর যেন থামছেই না। গত কয়েকদিন ধরে দল এবং নেতৃত্বকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অভিযোগের কড়া জবাব দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু পালটা মন্তব্যই নয়, রচনাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করলেন তিনি।রচনা সম্প্রতি দাবি করেছিলেন, তাঁকে শুধুমাত্র ‘সেলিব্রিটি মুখ’ হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। পাশাপাশি দলীয় দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই মন্তব্যের জবাবে কল্যাণ বলেন, “ওনাকে ব্যবহার করা হচ্ছে তাহলে এলেন কেন? বাচ্চা মেয়ে নাকি?” তিনি আরও বলেন, “উনি কি ২০২৪ সালের আগে জানতেন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কেষ্ট গ্রেপ্তার হয়েছেন? আর যদি জেনে-শুনে নিজের মুখ ব্যবহার করতে দেন, তাহলে তাতে কার কী করার আছে?” এখানেই থামেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রচনার স্বামীর ঠিকাদারির কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন অভিনেত্রী। সেই কাজ না হওয়াতেই তাঁর এত ক্ষোভ। কল্যাণের কথায়, “স্বামীর ঠিকাদারির জন্য বলতে এসেছিলেন, হয়নি বলেই এত রাগ।”এর পাশাপাশি রচনার অভিনয় জীবন নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, “এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে? মা-কাকিমার রোল ছাড়া তো কেউ দেবে না।” লোকসভায় রচনার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ। তাঁর দাবি, “এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন, সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যা শিক্ষাগত যোগ্যতা… এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি? উচ্চ মাধ্যমিক পাশ তো!” কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে সাংসদ করেছেন। ওনার নামটাই যথেষ্ট। কারও মুখের দরকার পড়ে না।” শেষে রচনার মতো দল ছেড়ে যাওয়া বা দলের বিরুদ্ধে মুখ খোলা নেতাদের নিশানা করে কল্যাণের মন্তব্য, “তারকারাই দলটাকে শেষ করে দিল।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার