যুদ্ধবিরতির ঘোষণা হলেও মধ্যপ্রাচ্যে এখনও পুরোপুরি শান্তি ফেরেনি। সপ্তাহান্তে ফের একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ইরান ও আমেরিকা। তবে এই উত্তেজনার মাঝেই আবারও কূটনৈতিক আলোচনায় ফিরতে রাজি হয়েছে দুই দেশ। সূত্রের খবর, মঙ্গলবার কাতারের দোহায় শান্তি চুক্তি নিয়ে বৈঠকে বসবেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা।
ইরানের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত ভেঙে শনিবার তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ভাণ্ডার এবং উপকূলীয় রাডার কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে রবিবার কুয়েত ও বাহরিনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে গোলাবর্ষণ করে ইরান।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড (IRGC) দাবি করেছে, এই হামলা ছিল মার্কিন অভিযানের পাল্টা প্রতিক্রিয়া। পরিস্থিতি আরও জটিল না করতে আপাতত আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে দুই পক্ষই। মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথেই এগোতে চায় ওয়াশিংটন। ইরানও সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে।
চেনা ছককে বুড়ো আঙুল! মাতৃত্ব বনাম ক্ষমতা
জানা গিয়েছে, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে দোহায় মঙ্গলবার ফের বৈঠক হবে। এর আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এখনও চূড়ান্ত শান্তি চুক্তি হয়নি। আগের বৈঠকে ১৪ দফা শর্ত বাস্তবায়ন এবং ৬০ দিনের একটি রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছিল। যদিও মাঝপথে বৈঠক থেকে সরে যায় ইরান। বারবার হামলা এবং পাল্টা হামলার ঘটনায় প্রশ্ন উঠছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে আদৌ কি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন