Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘নিয়ম মেনেই শুনানি হবে’, অভিষেকের বিদেশযাত্রার আর্জি মামলায় ঘোষণা হাইকোর্টের

‘নিয়ম মেনেই শুনানি হবে’, অভিষেকের বিদেশযাত্রার আর্জি মামলায় ঘোষণা হাইকোর্টের
ছবি--প্রতীকী

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার দ্রুত শুনানির আবেদন সোমবারও খারিজ করে দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলার শুনানি নির্ধারিত নিয়ম মেনেই হবে, এতে আলাদা করে জরুরি শুনানির প্রয়োজন নেই।


ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে কংগ্রেস ছাত্র সংগঠন


এর আগে ২৪ জুনও একই আবেদন করেছিলেন অভিষেক। সেদিনও দ্রুত শুনানির আর্জি খারিজ করে আদালত তাঁকে সোমবার বিষয়টি উল্লেখ করার সুযোগ দেয়। সেই নির্দেশ মেনেই এদিন ফের আবেদন জানানো হলেও আদালত আগের অবস্থানেই অনড় থাকে। প্রসঙ্গত, ভোটের সময় একটি মন্তব্যকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় আইনি সুরক্ষা চাইতে হাইকোর্টে গেলে আদালত তাঁকে অন্তর্বর্তী স্বস্তি দিলেও শর্ত হিসেবে বিদেশে না যাওয়ার নির্দেশ দিয়েছিল।


অভিষেকের দাবি, প্রতি বছরই তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশে যান। সেই কারণেই চলতি বছরের জুলাই-আগস্ট মাসে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে আপাতত দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ায় নির্ধারিত নিয়ম অনুযায়ীই মামলার পরবর্তী শুনানির অপেক্ষা করতে হবে তাঁকে।

বিষয় : BengalPolitics WestBengalPolitics CalcuttaHighCourt ABHISEKHBANERJEE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৯ জুন ২০২৬


‘নিয়ম মেনেই শুনানি হবে’, অভিষেকের বিদেশযাত্রার আর্জি মামলায় ঘোষণা হাইকোর্টের

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image
চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার দ্রুত শুনানির আবেদন সোমবারও খারিজ করে দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলার শুনানি নির্ধারিত নিয়ম মেনেই হবে, এতে আলাদা করে জরুরি শুনানির প্রয়োজন নেই।ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে কংগ্রেস ছাত্র সংগঠনএর আগে ২৪ জুনও একই আবেদন করেছিলেন অভিষেক। সেদিনও দ্রুত শুনানির আর্জি খারিজ করে আদালত তাঁকে সোমবার বিষয়টি উল্লেখ করার সুযোগ দেয়। সেই নির্দেশ মেনেই এদিন ফের আবেদন জানানো হলেও আদালত আগের অবস্থানেই অনড় থাকে। প্রসঙ্গত, ভোটের সময় একটি মন্তব্যকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় আইনি সুরক্ষা চাইতে হাইকোর্টে গেলে আদালত তাঁকে অন্তর্বর্তী স্বস্তি দিলেও শর্ত হিসেবে বিদেশে না যাওয়ার নির্দেশ দিয়েছিল।অভিষেকের দাবি, প্রতি বছরই তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশে যান। সেই কারণেই চলতি বছরের জুলাই-আগস্ট মাসে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে আপাতত দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ায় নির্ধারিত নিয়ম অনুযায়ীই মামলার পরবর্তী শুনানির অপেক্ষা করতে হবে তাঁকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার