Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘এল নিনো'-র প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে কবে মিলবে স্বস্তি?

‘এল নিনো'-র প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে কবে মিলবে স্বস্তি?
ছবি--প্রতীকী

উত্তরবঙ্গে বর্ষা যেন পুরোপুরি সক্রিয়। টানা বৃষ্টিতে একাধিক জেলায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও ভ্যাপসা গরম ও আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। তবে সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় কিছুটা বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে। 

স্নানযাত্রা, গজবেশ, ৫৬ ভোগ... তারপরই শুরু ‘অনবাসর’ পর্ব। কেন ১৪ দিন অন্তরালে থাকেন জগন্নাথ?


রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সোমবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 


দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 


এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, বজ্রঝড়ের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোই নিরাপদ। বিশেষ করে খোলা মাঠ, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির আশপাশে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : WEATHER UPDATE AliporeWeatherOffice SOUTHBENGALWEATHER RAINALERT HEAVYRAINALERT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৯ জুন ২০২৬


‘এল নিনো'-র প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে কবে মিলবে স্বস্তি?

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image
উত্তরবঙ্গে বর্ষা যেন পুরোপুরি সক্রিয়। টানা বৃষ্টিতে একাধিক জেলায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও ভ্যাপসা গরম ও আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। তবে সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় কিছুটা বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে। স্নানযাত্রা, গজবেশ, ৫৬ ভোগ... তারপরই শুরু ‘অনবাসর’ পর্ব। কেন ১৪ দিন অন্তরালে থাকেন জগন্নাথ?রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সোমবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, বজ্রঝড়ের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোই নিরাপদ। বিশেষ করে খোলা মাঠ, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির আশপাশে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার