২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ (২৪টি দল) এবং সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল মিলিয়ে মোট ৩২টি দল খেলবে নকআউট পর্বে। গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলো শেষে এখন নকআউটের চিত্র ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এখন পর্যন্ত নকআউট নিশ্চিত করেছে যেসব দলঃ-
গ্রুপ–এ
মেক্সিকো — গ্রুপ চ্যাম্পিয়ন
দক্ষিণ আফ্রিকা — রানার্স-আপ
গ্রুপ–বি
সুইজারল্যান্ড — গ্রুপ চ্যাম্পিয়ন
কানাডা — রানার্স-আপ
বসনিয়া ও হার্জেগোভিনা — সেরা তৃতীয় স্থান অধিকারী হিসেবে নিশ্চিত
গ্রুপ–সি
ব্রাজিল — গ্রুপ চ্যাম্পিয়ন
মরক্কো — রানার্স-আপ
গ্রুপ–ডি
যুক্তরাষ্ট্র — গ্রুপ চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়া — রানার্স-আপ
গ্রুপ–ই
আইভরি কোস্ট — গ্রুপ চ্যাম্পিয়ন
ইকুয়েডর — রানার্স-আপ
জার্মানি — সেরা তৃতীয় স্থান অধিকারী হিসেবে নিশ্চিত
দু'জন পেলেন মরণোত্তর বীরত্বের সম্মান
গ্রুপ–এফ
নেদারল্যান্ডস — গ্রুপ চ্যাম্পিয়ন
জাপান — রানার্স-আপ
সুইডেন — সেরা তৃতীয় স্থান অধিকারী হিসেবে নিশ্চিত
গ্রুপ–আই
ফ্রান্স
নরওয়ে
গ্রুপ–জে
আর্জেন্টিনা
গ্রুপ–কে
কলম্বিয়া
সব মিলিয়ে এখন পর্যন্ত ১৯টি দল শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে। এখনও গ্রুপ জি, এইচ, কে ও এল-এর গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। তাই নিচের শক্তিশালী দলগুলোর ভাগ্য এখনও ঝুলে আছে - স্পেন,উরুগুয়ে,বেলজিয়াম,ইরান, মিশর,নিউজিল্যান্ড,পর্তুগাল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া,ঘানা,আলজেরিয়া, অস্ট্রিয়া,সেনেগাল,ইরাক,সৌদি আরব, কেপভার্দে, জর্ডান,উজবেকিস্তান, প্যারাগুয়ে। এদের মধ্যে কেউ গ্রুপ চ্যাম্পিয়ন, কেউ রানার্স-আপ, আবার কেউ সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠতে পারে।
এবারের নতুন ফরম্যাটে তৃতীয় স্থান অধিকারী দলগুলোরও নকআউটে ওঠার সুযোগ থাকায় শেষ ম্যাচ পর্যন্ত প্রতিটি গ্রুপে লড়াই জমে উঠেছে। একটি জয় যেমন সরাসরি শেষ ৩২ নিশ্চিত করতে পারে, তেমনি একটি হার বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত করতে পারে। তাই গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচ এখন কার্যত নকআউটের আগেই নকআউটের আবহ তৈরি করেছে। আজকের ম্যাচগুলো শেষ হলে নকআউটে ওঠা দলের সংখ্যা আরও বাড়বে এবং শেষ ৩২-এর চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন