Hidden Stories (বাংলা)
সর্বশেষ

খেলা হবে এবার অলিম্পিকে! উত্তরবঙ্গে আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে স্পোর্টস ইউনিভার্সিটি, স্বপনের বাজেটে ক্রীড়ামহলে টাকার বৃষ্টি!

খেলা হবে এবার অলিম্পিকে! উত্তরবঙ্গে আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে স্পোর্টস ইউনিভার্সিটি, স্বপনের বাজেটে ক্রীড়ামহলে টাকার বৃষ্টি!
ছবি--প্রতীকী

কলকাতা: বাংলায় এবার শুধু মাঠ কাঁপানো নয়, বিশ্বমঞ্চে পদক জয়ের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলল নতুন সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জমানায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই প্রথম বাজেটেই বাজিমাত করল সরকার।


 রাজ্যের ঝিমিয়ে পড়া ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এবং বাংলার প্রতিভাদের বিশ্বমঞ্চে পৌঁছে দিতে ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক ও বিপুল আর্থিক বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নয়া স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শুরু করে উত্তরবঙ্গে বিশ্বমানের স্টেডিয়াম— ক্রীড়ামহলের জন্য একগুচ্ছ চমক নিয়ে এল এই মেগা বাজেট।

প্রথম দফায় ৩ ঘণ্টার জেরা, এবার দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় তলব প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে


বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আধুনিক ও প্রগতিশীল বাংলা গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য, যেখানে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান ও প্রতিভার বিকাশ সমান গুরুত্ব পাবে। সেই ভাবনারই প্রতিফলন ঘটল ক্রীড়া বাজেটে। বাংলায় এবার আনুষ্ঠানিকভাবে পা রাখছে কেন্দ্রের ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম। শুধু প্রথাগত খেলাই নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রীড়াক্ষেত্রে যুক্ত হচ্ছে থ্রি-ডি অ্যানিমেশন কোর্সও, যা তরুণ প্রজন্মের সামনে রোজগারের নতুন দিগন্ত খুলে দেবে।


উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের জন্য এবারের বাজেটে রয়েছে সবচেয়ে বড় ধামাকা। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ইনডোর এবং আউটডোর স্টেডিয়াম তৈরি করার জন্য একধাক্কায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছে শুভেন্দু সরকার। এখানেই শেষ নয়, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে অত্যাধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম। গ্রামীণ স্তরের ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নেও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী; কোনও ক্লাব জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিলেই তাকে ১ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।


অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলার ছেলেমেয়েরা যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্য পুরস্কার ও ইনসেনটিভের ক্ষেত্রেও মাস্টারস্ট্রোক দিয়েছে নতুন সরকার। খেলাধুলোয় উৎসাহ বাড়াতে এবং ক্রীড়াবিদদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পুরস্কারের জন্য মোট ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক বা জাতীয় স্তরের পদকজয়ী ক্রীড়াবিদদের সরাসরি সরকারি চাকরি দেবে রাজ্য। নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার যে পরিকল্পনা, অর্থমন্ত্রীর এই বিপুল বরাদ্দের পর তা যে রকেটের গতিতে এগোবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ক্রীড়া বিশেষজ্ঞদের।

বিষয় : BJPWestBengal suvendu adhikari swapandasgupta bengalbudget2026 westbenaglgovernment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২২ জুন ২০২৬


খেলা হবে এবার অলিম্পিকে! উত্তরবঙ্গে আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে স্পোর্টস ইউনিভার্সিটি, স্বপনের বাজেটে ক্রীড়ামহলে টাকার বৃষ্টি!

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
কলকাতা: বাংলায় এবার শুধু মাঠ কাঁপানো নয়, বিশ্বমঞ্চে পদক জয়ের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলল নতুন সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জমানায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই প্রথম বাজেটেই বাজিমাত করল সরকার। রাজ্যের ঝিমিয়ে পড়া ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এবং বাংলার প্রতিভাদের বিশ্বমঞ্চে পৌঁছে দিতে ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক ও বিপুল আর্থিক বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নয়া স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শুরু করে উত্তরবঙ্গে বিশ্বমানের স্টেডিয়াম— ক্রীড়ামহলের জন্য একগুচ্ছ চমক নিয়ে এল এই মেগা বাজেট।প্রথম দফায় ৩ ঘণ্টার জেরা, এবার দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় তলব প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকেবাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আধুনিক ও প্রগতিশীল বাংলা গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য, যেখানে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান ও প্রতিভার বিকাশ সমান গুরুত্ব পাবে। সেই ভাবনারই প্রতিফলন ঘটল ক্রীড়া বাজেটে। বাংলায় এবার আনুষ্ঠানিকভাবে পা রাখছে কেন্দ্রের ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম। শুধু প্রথাগত খেলাই নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রীড়াক্ষেত্রে যুক্ত হচ্ছে থ্রি-ডি অ্যানিমেশন কোর্সও, যা তরুণ প্রজন্মের সামনে রোজগারের নতুন দিগন্ত খুলে দেবে।উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের জন্য এবারের বাজেটে রয়েছে সবচেয়ে বড় ধামাকা। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ইনডোর এবং আউটডোর স্টেডিয়াম তৈরি করার জন্য একধাক্কায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছে শুভেন্দু সরকার। এখানেই শেষ নয়, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে অত্যাধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম। গ্রামীণ স্তরের ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নেও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী; কোনও ক্লাব জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিলেই তাকে ১ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলার ছেলেমেয়েরা যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্য পুরস্কার ও ইনসেনটিভের ক্ষেত্রেও মাস্টারস্ট্রোক দিয়েছে নতুন সরকার। খেলাধুলোয় উৎসাহ বাড়াতে এবং ক্রীড়াবিদদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পুরস্কারের জন্য মোট ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক বা জাতীয় স্তরের পদকজয়ী ক্রীড়াবিদদের সরাসরি সরকারি চাকরি দেবে রাজ্য। নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার যে পরিকল্পনা, অর্থমন্ত্রীর এই বিপুল বরাদ্দের পর তা যে রকেটের গতিতে এগোবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ক্রীড়া বিশেষজ্ঞদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার