Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বড় ইলিশ এবার হাতের নাগালে? ডায়মন্ড হারবারে জোগান বাড়তেই খুশির হাওয়া বাংলায়

বড় ইলিশ এবার হাতের নাগালে? ডায়মন্ড হারবারে জোগান বাড়তেই খুশির হাওয়া বাংলায়
ছবি সংগৃহীত

বর্ষা এলেই বাঙালির প্লেটে ইলিশ -  আর এবার মরশুমের শুরুতেই যেন সেই আনন্দ দ্বিগুণ। আকাশভরা মেঘ, টুপটাপ বৃষ্টি আর গরম ভাতে ইলিশের ধোঁয়া ওঠা পদ, এই আবহেই শুরু হয়েছে এবারের ইলিশ মরশুম।


গত বছরের তুলনায় এবার শুরু থেকেই অনেক বেশি ইলিশ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় তাই স্বস্তির হাসি ফিরেছে ঘাটে ঘাটে। ডায়মন্ড হারবারে ইতিমধ্যেই পৌঁছেছে প্রায় ২৫০ টন ইলিশ মাছ। শুধু এখানেই নয়, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি ও পাথরপ্রতিমা থেকেও বিপুল পরিমাণ ইলিশ এসে পৌঁছচ্ছে এই বাজারে।


 ফলে পাইকারি বাজারে বাড়ছে ইলিশের জোগান, খুশি ব্যবসায়ীরাও। তাঁদের আশা, সরবরাহ আরও বাড়লে বাজারে দামও কিছুটা নিয়ন্ত্রণে আসবে। মৎস্যজীবীদের মতে, বর্ষার বৃষ্টি আর পুবালি হাওয়া ইলিশ ধরার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করে। এই আবহ বজায় থাকলে আগামী দিনে আরও বেশি ইলিশ জালে ধরা পড়বে বলে আশা তাঁদের।


ধর্মতলার মঞ্চ থেকেই কি ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল? বড় ইঙ্গিত তৃণমূল নেত্রীর


ইতিমধ্যেই শুধু ইলিশই নয়, সমুদ্র এখন যেন মাছের ভাণ্ডার। জালে উঠছে ভোলা, পারশে, পাতা, নিহারি, বুমলা, এমনকি লটে মাছ ও সামুদ্রিক কাঁকড়াও। এতে বাজারে বাড়ছে সরবরাহ, কিছুটা হলেও স্বস্তি ফিরছে দামে। গত কয়েক বছর ধরে সমুদ্রে মাছের পরিমাণ কমে যাওয়ায় আর্থিক চাপের মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। 



জ্বালানি, নৌকা রক্ষণাবেক্ষণ ও শ্রমের খরচ বাড়লেও মাছ কম ধরা পড়ছিল। তবে এবারের মরশুমের শুরুতেই বদলেছে ছবি। এই প্রসঙ্গে মৎস্যজীবী সংগঠনের সদস্য রবীন দাস জানান, “এ বছর শুরুতেই ভালো ইলিশ এসেছে। বৃষ্টি বাড়লে আরও বাড়বে জালভর্তি ইলিশ।” সব মিলিয়ে, বর্ষার শুরুতেই ইলিশের এই জোয়ার একদিকে যেমন মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনই বাঙালির রসনাতেও এনেছে উৎসবের স্বাদ।

বিষয় : FishermenLivelihood diamondharbour bengalmonsoon BENGALFOOD hilsa

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৬ জুন ২০২৬


বড় ইলিশ এবার হাতের নাগালে? ডায়মন্ড হারবারে জোগান বাড়তেই খুশির হাওয়া বাংলায়

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
বর্ষা এলেই বাঙালির প্লেটে ইলিশ -  আর এবার মরশুমের শুরুতেই যেন সেই আনন্দ দ্বিগুণ। আকাশভরা মেঘ, টুপটাপ বৃষ্টি আর গরম ভাতে ইলিশের ধোঁয়া ওঠা পদ, এই আবহেই শুরু হয়েছে এবারের ইলিশ মরশুম।গত বছরের তুলনায় এবার শুরু থেকেই অনেক বেশি ইলিশ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় তাই স্বস্তির হাসি ফিরেছে ঘাটে ঘাটে। ডায়মন্ড হারবারে ইতিমধ্যেই পৌঁছেছে প্রায় ২৫০ টন ইলিশ মাছ। শুধু এখানেই নয়, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি ও পাথরপ্রতিমা থেকেও বিপুল পরিমাণ ইলিশ এসে পৌঁছচ্ছে এই বাজারে। ফলে পাইকারি বাজারে বাড়ছে ইলিশের জোগান, খুশি ব্যবসায়ীরাও। তাঁদের আশা, সরবরাহ আরও বাড়লে বাজারে দামও কিছুটা নিয়ন্ত্রণে আসবে। মৎস্যজীবীদের মতে, বর্ষার বৃষ্টি আর পুবালি হাওয়া ইলিশ ধরার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করে। এই আবহ বজায় থাকলে আগামী দিনে আরও বেশি ইলিশ জালে ধরা পড়বে বলে আশা তাঁদের।ধর্মতলার মঞ্চ থেকেই কি ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল? বড় ইঙ্গিত তৃণমূল নেত্রীর ইতিমধ্যেই শুধু ইলিশই নয়, সমুদ্র এখন যেন মাছের ভাণ্ডার। জালে উঠছে ভোলা, পারশে, পাতা, নিহারি, বুমলা, এমনকি লটে মাছ ও সামুদ্রিক কাঁকড়াও। এতে বাজারে বাড়ছে সরবরাহ, কিছুটা হলেও স্বস্তি ফিরছে দামে। গত কয়েক বছর ধরে সমুদ্রে মাছের পরিমাণ কমে যাওয়ায় আর্থিক চাপের মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। জ্বালানি, নৌকা রক্ষণাবেক্ষণ ও শ্রমের খরচ বাড়লেও মাছ কম ধরা পড়ছিল। তবে এবারের মরশুমের শুরুতেই বদলেছে ছবি। এই প্রসঙ্গে মৎস্যজীবী সংগঠনের সদস্য রবীন দাস জানান, “এ বছর শুরুতেই ভালো ইলিশ এসেছে। বৃষ্টি বাড়লে আরও বাড়বে জালভর্তি ইলিশ।” সব মিলিয়ে, বর্ষার শুরুতেই ইলিশের এই জোয়ার একদিকে যেমন মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনই বাঙালির রসনাতেও এনেছে উৎসবের স্বাদ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার