Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী থেকে তৃণমূলকে নিশানা, 'তোষণের সরকার ছিল' - কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী থেকে তৃণমূলকে নিশানা, 'তোষণের সরকার ছিল' - কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর
ছবি সংগৃহীত

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে গড়ে তোলা হবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।


'তোষণের সরকার ছিল' - মিউজিয়ামের ঘোষণা করেই তৃণমূলকে তীব্র নিশানা


তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই প্রথম রাজ্য সরকার কলেজ স্ট্রিটের এই ঐতিহাসিক বাড়িতে আনুষ্ঠানিকভাবে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী পালন করছে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রাক্তন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, "বিগত সরকার ছিল তোষণের সরকার। এখন রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবার সব কাজ হবে।" তৃণমূল নেতাদের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, "বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই বাড়িতে চোর, ডাকাত, লম্পট বা চিটিংবাজদের নিয়ে আলোচনা করতে চাই না।"


উল্লেখ্য, দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। সেই আবহেই এই মিউজিয়াম তৈরির ঘোষণা করল রাজ্য সরকার। প্রসঙ্গত, গত বছর শুভেন্দু অধিকারীকে এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। সে সময় তিনি বাড়ির বাইরেই বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবারের অনুষ্ঠানে সেই ঘটনারও উল্লেখ করেন তিনি।

বিষয় : WestBengalPolitics VANDEMATARAM BANKIMCHANDRACHATTAPADHYAY SuvenduAdhikari collegestreet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৬ জুন ২০২৬


বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী থেকে তৃণমূলকে নিশানা, 'তোষণের সরকার ছিল' - কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে গড়ে তোলা হবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।'তোষণের সরকার ছিল' - মিউজিয়ামের ঘোষণা করেই তৃণমূলকে তীব্র নিশানা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই প্রথম রাজ্য সরকার কলেজ স্ট্রিটের এই ঐতিহাসিক বাড়িতে আনুষ্ঠানিকভাবে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী পালন করছে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রাক্তন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, "বিগত সরকার ছিল তোষণের সরকার। এখন রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবার সব কাজ হবে।" তৃণমূল নেতাদের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, "বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই বাড়িতে চোর, ডাকাত, লম্পট বা চিটিংবাজদের নিয়ে আলোচনা করতে চাই না।"উল্লেখ্য, দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। সেই আবহেই এই মিউজিয়াম তৈরির ঘোষণা করল রাজ্য সরকার। প্রসঙ্গত, গত বছর শুভেন্দু অধিকারীকে এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। সে সময় তিনি বাড়ির বাইরেই বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবারের অনুষ্ঠানে সেই ঘটনারও উল্লেখ করেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার