Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুরনো মামলার শুনানিকে ঘিরে ফের চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কালীঘাটের বাড়িতে পৌঁছল সমন

পুরনো মামলার শুনানিকে ঘিরে ফের চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কালীঘাটের বাড়িতে পৌঁছল সমন
প্রতীকী ছবি

ত্রিপুরার খোয়াই আদালতের নির্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সশরীরে হাজিরার সমন পৌঁছে দেওয়া হল কলকাতার কালীঘাটের বাড়িতে। আদালতের নির্দেশ মেনে আলিপুর আদালতের বেইলিফ পুলিশকে সঙ্গে নিয়ে ওই নোটিস পৌঁছে দেন। ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ।


খোয়াই আদালত থেকে নোটিস পাঠানো হয় আলিপুর আদালতে, সেখান থেকে তা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয় বেইলিফকে। আদালতের নির্দেশ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সরাসরি নোটিস তুলে দিতে হবে। তিনি বাড়িতে না থাকলে নিয়ম অনুযায়ী বাড়ির দেওয়ালে নোটিস টাঙিয়ে আসার কথাও বলা হয়েছিল। বৃহস্পতিবার বেইলিফ কালীঘাটে পৌঁছলে অভিষেককে বাড়িতে পাওয়া যায়নি। সেই সময় নোটিস সাঁটানোর প্রস্তুতি চলছিল। তখন বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বেইলিফের সঙ্গে কথা বলে দলের এক কর্মীর মাধ্যমে নোটিস গ্রহণের ব্যবস্থা করেন। এরপর আদালতের সমন গ্রহণ করা হয়। খোয়াই আদালতে নির্দিষ্ট দিনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।


২০২১ সালে ত্রিপুরার আমবাসায় তৃণমূলের ১৪ নেতাকর্মী গ্রেফতারির ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার সমন পাঠিয়েছে খোয়াই থানার পুলিশ। অন্যদিকে, সই জালিয়াতি মামলায় সিআইডির নোটিসের বিরুদ্ধে এফআইআর খারিজ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামীকাল সেই মামলার শুনানি হবে। এখন আদালতের পরবর্তী শুনানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের অবস্থানের দিকেই নজর রাজনৈতিক মহলের। 

বিষয় : ABHISEKH BANERJEE WestBengalPolitics #AliporeCourt

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পুরনো মামলার শুনানিকে ঘিরে ফের চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কালীঘাটের বাড়িতে পৌঁছল সমন

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image
ত্রিপুরার খোয়াই আদালতের নির্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সশরীরে হাজিরার সমন পৌঁছে দেওয়া হল কলকাতার কালীঘাটের বাড়িতে। আদালতের নির্দেশ মেনে আলিপুর আদালতের বেইলিফ পুলিশকে সঙ্গে নিয়ে ওই নোটিস পৌঁছে দেন। ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ।খোয়াই আদালত থেকে নোটিস পাঠানো হয় আলিপুর আদালতে, সেখান থেকে তা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয় বেইলিফকে। আদালতের নির্দেশ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সরাসরি নোটিস তুলে দিতে হবে। তিনি বাড়িতে না থাকলে নিয়ম অনুযায়ী বাড়ির দেওয়ালে নোটিস টাঙিয়ে আসার কথাও বলা হয়েছিল। বৃহস্পতিবার বেইলিফ কালীঘাটে পৌঁছলে অভিষেককে বাড়িতে পাওয়া যায়নি। সেই সময় নোটিস সাঁটানোর প্রস্তুতি চলছিল। তখন বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বেইলিফের সঙ্গে কথা বলে দলের এক কর্মীর মাধ্যমে নোটিস গ্রহণের ব্যবস্থা করেন। এরপর আদালতের সমন গ্রহণ করা হয়। খোয়াই আদালতে নির্দিষ্ট দিনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।২০২১ সালে ত্রিপুরার আমবাসায় তৃণমূলের ১৪ নেতাকর্মী গ্রেফতারির ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার সমন পাঠিয়েছে খোয়াই থানার পুলিশ। অন্যদিকে, সই জালিয়াতি মামলায় সিআইডির নোটিসের বিরুদ্ধে এফআইআর খারিজ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামীকাল সেই মামলার শুনানি হবে। এখন আদালতের পরবর্তী শুনানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের অবস্থানের দিকেই নজর রাজনৈতিক মহলের। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার