Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মন্ত্রিসভায় কার ঝুলিতে কোন দফতর? চূড়ান্ত তালিকা প্রকাশ শুভেন্দুর

মন্ত্রিসভায় কার ঝুলিতে কোন দফতর? চূড়ান্ত তালিকা প্রকাশ শুভেন্দুর
AI GENERATED IMAGE

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পর অবশেষে ঘোষণা করা হল বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, উত্তরবঙ্গ উন্নয়ন-সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন একাধিক নতুন মুখ। প্রশাসনিক ভারসাম্য ও আঞ্চলিক প্রতিনিধিত্বে জোর দিল বিজেপি সরকার।সরকারের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে, নতুন সরকারের মন্ত্রিসভার তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক, কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন।


অর্থ দফতরের দায়িত্ব সামলাবেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্ত। 

শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে মানিকতলার বিধায়ক তাপস রায়কে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের মন্ত্রী হচ্ছেন বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। 

উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। 

শিক্ষা ও বস্ত্র দফতরের দায়িত্বে থাকবেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।

পরিবহণ ও শ্রম দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংকে। 

কৃষি দফতরের দায়িত্ব পেয়েছেন ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডল।

পর্যটন ও পরিষদীয় দফতরের দায়িত্ব সামলাবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। 

ক্রীড়াদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। এছাড়াও যুব ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্ব পাচ্ছেন তিনি। 

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী হচ্ছেন নিশীথ প্রামাণিক। 

অন্যদিকে বন ও পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাওকে। 


এছাড়াও, অনগ্রসর শ্রেণি কল্যাণ, জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে গৌরীশঙ্কর ঘোষকে। তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্বে থাকছেন কল্যাণ চক্রবর্তী। সেচ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অরূপ কুমার দাস। অন্যদিকে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব অর্পণ করা হয়েছে অজয় পোদ্দারের হাতে। এদিকে রাজ্যের নতুন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাপস রায় সিঙ্গুরের শিল্পায়ন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, শিল্পোন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


সম্প্রসারিত মন্ত্রিসভায় নবীন ও প্রবীণ মুখের মিশেলে প্রশাসনিক কাঠামো সাজিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নমূলক কর্মসূচিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই দপ্তর বণ্টন করা হয়েছে বলে।

বিষয় : WestBengalPolitics BJPWestBengal SuvenduAdhikari ministercabinet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মন্ত্রিসভায় কার ঝুলিতে কোন দফতর? চূড়ান্ত তালিকা প্রকাশ শুভেন্দুর

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পর অবশেষে ঘোষণা করা হল বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, উত্তরবঙ্গ উন্নয়ন-সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন একাধিক নতুন মুখ। প্রশাসনিক ভারসাম্য ও আঞ্চলিক প্রতিনিধিত্বে জোর দিল বিজেপি সরকার।সরকারের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে, নতুন সরকারের মন্ত্রিসভার তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক, কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন।অর্থ দফতরের দায়িত্ব সামলাবেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্ত। শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে মানিকতলার বিধায়ক তাপস রায়কে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের মন্ত্রী হচ্ছেন বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষা ও বস্ত্র দফতরের দায়িত্বে থাকবেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।পরিবহণ ও শ্রম দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংকে। কৃষি দফতরের দায়িত্ব পেয়েছেন ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডল।পর্যটন ও পরিষদীয় দফতরের দায়িত্ব সামলাবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ক্রীড়াদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। এছাড়াও যুব ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্ব পাচ্ছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী হচ্ছেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে বন ও পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাওকে। এছাড়াও, অনগ্রসর শ্রেণি কল্যাণ, জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে গৌরীশঙ্কর ঘোষকে। তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্বে থাকছেন কল্যাণ চক্রবর্তী। সেচ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অরূপ কুমার দাস। অন্যদিকে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব অর্পণ করা হয়েছে অজয় পোদ্দারের হাতে। এদিকে রাজ্যের নতুন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাপস রায় সিঙ্গুরের শিল্পায়ন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, শিল্পোন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।সম্প্রসারিত মন্ত্রিসভায় নবীন ও প্রবীণ মুখের মিশেলে প্রশাসনিক কাঠামো সাজিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নমূলক কর্মসূচিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই দপ্তর বণ্টন করা হয়েছে বলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার