Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টলিউডের ‘ত্রাস’ এখন শ্রীঘরে! নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই ডিম হাতে ‘চোর চোর’ স্লোগান, উস্কে দিল সোনারপুরের স্মৃতি

টলিউডের ‘ত্রাস’ এখন শ্রীঘরে! নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই ডিম হাতে ‘চোর চোর’ স্লোগান, উস্কে দিল সোনারপুরের স্মৃতি
গ্রেফতার স্বরূপ বিশ্বাস। ছবি-সংগৃহীত

কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রির একচ্ছত্র ‘দাদা’ তথা প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নিউ আলিপুর থানা চত্বর। তোলাবাজি, খুনের চেষ্টা, অস্ত্র আইন এবং শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে থানার বাইরে, যেখানে ধৃত নেতাকে লক্ষ্য করে ধেয়ে যায় তীব্র ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মেডিকেল পরীক্ষার জন্য স্বরূপকে যখন থানা থেকে বের করা হচ্ছিল, তখন ক্ষুব্ধ জনতার একাংশের হাতে দেখা যায় আস্ত ডিম। বিক্ষোভকারীদের কথায়, খারাপ মানুষের জন্য এই ‘ভালো ডিম’ আসলে এক অভিনব উপহার। এই ঘটনাটি স্বাভাবিকভাবেই অতীতে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ঘটা জনরোষ এবং ডিম-পাথর বৃষ্টির স্মৃতিকে আরও একবার উস্কে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আগে পর্যন্ত টলিউডের সর্বেসর্বা হয়ে ওঠা এই প্রভাবশালী তৃণমূল নেতার রাজত্বে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। নিউ আলিপুর এলাকায় লরি চলাচল থেকে শুরু করে কোনো সাধারণ বাসিন্দা নিজের বাড়ির দোতলাটুকু তুলতে গেলেও স্বরূপ এবং তাঁর অনুগামীদের মোটা অঙ্কের ‘কাটমানি’ বা তোলা দিতে বাধ্য করা হতো। প্রতিবাদ করলে জুটত মারধর ও হুমকি। এক মহিলার অভিযোগ, তাঁর নিজের ছেলেকেও নৃশংসভাবে মারধর করেছে স্বরূপের দলবল। এতদিন ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অবশেষে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে গারদে পোরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা নিউ আলিপুর।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics Tollywood KolkataNews SwarupBiswasArrested NewAlipore

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টলিউডের ‘ত্রাস’ এখন শ্রীঘরে! নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই ডিম হাতে ‘চোর চোর’ স্লোগান, উস্কে দিল সোনারপুরের স্মৃতি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image
কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রির একচ্ছত্র ‘দাদা’ তথা প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নিউ আলিপুর থানা চত্বর। তোলাবাজি, খুনের চেষ্টা, অস্ত্র আইন এবং শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে থানার বাইরে, যেখানে ধৃত নেতাকে লক্ষ্য করে ধেয়ে যায় তীব্র ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মেডিকেল পরীক্ষার জন্য স্বরূপকে যখন থানা থেকে বের করা হচ্ছিল, তখন ক্ষুব্ধ জনতার একাংশের হাতে দেখা যায় আস্ত ডিম। বিক্ষোভকারীদের কথায়, খারাপ মানুষের জন্য এই ‘ভালো ডিম’ আসলে এক অভিনব উপহার। এই ঘটনাটি স্বাভাবিকভাবেই অতীতে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ঘটা জনরোষ এবং ডিম-পাথর বৃষ্টির স্মৃতিকে আরও একবার উস্কে দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আগে পর্যন্ত টলিউডের সর্বেসর্বা হয়ে ওঠা এই প্রভাবশালী তৃণমূল নেতার রাজত্বে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। নিউ আলিপুর এলাকায় লরি চলাচল থেকে শুরু করে কোনো সাধারণ বাসিন্দা নিজের বাড়ির দোতলাটুকু তুলতে গেলেও স্বরূপ এবং তাঁর অনুগামীদের মোটা অঙ্কের ‘কাটমানি’ বা তোলা দিতে বাধ্য করা হতো। প্রতিবাদ করলে জুটত মারধর ও হুমকি। এক মহিলার অভিযোগ, তাঁর নিজের ছেলেকেও নৃশংসভাবে মারধর করেছে স্বরূপের দলবল। এতদিন ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অবশেষে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে গারদে পোরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা নিউ আলিপুর।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার