Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এবার বাংলার প্রতিটি গার্লস স্কুলে বসছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন! ছাত্রীদের জন্য ঐতিহাসিক উপহার শুভেন্দু সরকারের

এবার বাংলার প্রতিটি গার্লস স্কুলে বসছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন! ছাত্রীদের জন্য ঐতিহাসিক উপহার শুভেন্দু সরকারের
ছবি--প্রতীকী

কলকাতা: রাজ্যের স্কুলপড়ুয়া মেয়েদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে এক অভাবনীয় ও যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসের পুণ্যলগ্নে বাংলার ছাত্রীদের জন্য এক বিরাট উপহারের কথা ঘোষণা করল রাজ্য প্রশাসন। এবার থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত গার্লস স্কুলে বসানো হতে চলেছে আধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। রাজ্যের নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মেগা পরিকল্পনার কথা জানিয়ে স্পষ্ট করেছেন যে, নতুন সরকার বাংলার মা-বোনেদের পাশে সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ১০০ শতাংশ প্রস্তুত। কর্মস্থলে, স্কুলে কিংবা কলেজে মহিলাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাঁদের নিত্যদিনের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের দিকেও এবার কড়া নজর রাখবে প্রশাসন, আর সেই লক্ষ্যেই তৈরি হয়ে গিয়েছে এক নিখুঁত ব্লু-প্রিন্ট।


নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, আগামী ৩০ তারিখে কলকাতায় আসছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠন হওয়ার পর এটিই তাঁর প্রথম বঙ্গ সফর। আর এই সফরকালেই কেন্দ্রীয় মন্ত্রীর হাতে বাংলার নারীদের সামগ্রিক উন্নয়নের একটি বিশেষ ফাইল ও প্রস্তাবপত্র তুলে দেবেন রাজ্যের মন্ত্রী। এই মেগা প্রজেক্টের নীল-নকশায় যা রয়েছে, তা এককথায় নজিরবিহীন। পরিকল্পনা অনুযায়ী, শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোই নয়, রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্র এবং ছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হবে ‘অ্যাসপিরেশনাল টয়লেট’। এগুলি কোনও সাধারণ শৌচাগার হবে না; বরং এই আধুনিক শৌচাগারগুলিতে থাকবে পর্যাপ্ত জলের সুব্যবস্থা, হ্যান্ডওয়াশ, ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার মেশিন এবং ব্যবহৃত প্যাড মুহূর্তে নষ্ট করে ফেলার জন্য অত্যাধুনিক 'প্যাড ইনসিনেরেটর মেশিন'। এর ফলে স্কুল চলাকালীন ছাত্রীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখা অনেক সহজ হবে এবং স্কুলছুটের সংখ্যাও একধাক্কায় কমবে।


আসলে বাংলার মেয়েদের স্বাস্থ্য ও সুরক্ষাকে নিশ্চিত করাই যে নতুন সরকারের প্রধান অঙ্গীকার, তা মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, অতি সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা গিয়েছে, দেশের প্রায় ৭৫ শতাংশ নারী জানিয়েছেন যে, আচমকা ঋতুস্রাব শুরু হলে হাতের কাছে প্যাড না থাকায় তাঁরা চরম সমস্যায় পড়েন। অন্যদিকে, প্রায় ৯০ শতাংশ নারীই চান যে প্রতিটি পাবলিক ও প্রাতিষ্ঠানিক শৌচালয়ে যেন আবশ্যিকভাবে স্যানিটারি প্যাডের ব্যবস্থা রাখা হয়। সাধারণ নারীদের সেই দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তাকে মর্যাদা দিয়েই এবার এই মাস্টারস্ট্রোক দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই নারী সুরক্ষায় একাধিক কঠোর ও প্রশংসনীয় পদক্ষেপ করেছে নতুন সরকার। এবার সুরক্ষার গণ্ডি ছাড়িয়ে নারীদের স্বাস্থ্য ও অন্তরের স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করতে সরকারের এই মাস্টারপ্ল্যানকে সাধুবাদ জানাচ্ছে রাজ্যের আপামর ছাত্র সমাজ ও অভিভাবকেরা।

বিষয় : SuvenduAdhikari AGNIMITRAPAUL sanitarynapkinvendingmachine

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এবার বাংলার প্রতিটি গার্লস স্কুলে বসছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন! ছাত্রীদের জন্য ঐতিহাসিক উপহার শুভেন্দু সরকারের

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যের স্কুলপড়ুয়া মেয়েদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে এক অভাবনীয় ও যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসের পুণ্যলগ্নে বাংলার ছাত্রীদের জন্য এক বিরাট উপহারের কথা ঘোষণা করল রাজ্য প্রশাসন। এবার থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত গার্লস স্কুলে বসানো হতে চলেছে আধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। রাজ্যের নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মেগা পরিকল্পনার কথা জানিয়ে স্পষ্ট করেছেন যে, নতুন সরকার বাংলার মা-বোনেদের পাশে সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ১০০ শতাংশ প্রস্তুত। কর্মস্থলে, স্কুলে কিংবা কলেজে মহিলাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাঁদের নিত্যদিনের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের দিকেও এবার কড়া নজর রাখবে প্রশাসন, আর সেই লক্ষ্যেই তৈরি হয়ে গিয়েছে এক নিখুঁত ব্লু-প্রিন্ট।নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, আগামী ৩০ তারিখে কলকাতায় আসছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠন হওয়ার পর এটিই তাঁর প্রথম বঙ্গ সফর। আর এই সফরকালেই কেন্দ্রীয় মন্ত্রীর হাতে বাংলার নারীদের সামগ্রিক উন্নয়নের একটি বিশেষ ফাইল ও প্রস্তাবপত্র তুলে দেবেন রাজ্যের মন্ত্রী। এই মেগা প্রজেক্টের নীল-নকশায় যা রয়েছে, তা এককথায় নজিরবিহীন। পরিকল্পনা অনুযায়ী, শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোই নয়, রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্র এবং ছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হবে ‘অ্যাসপিরেশনাল টয়লেট’। এগুলি কোনও সাধারণ শৌচাগার হবে না; বরং এই আধুনিক শৌচাগারগুলিতে থাকবে পর্যাপ্ত জলের সুব্যবস্থা, হ্যান্ডওয়াশ, ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার মেশিন এবং ব্যবহৃত প্যাড মুহূর্তে নষ্ট করে ফেলার জন্য অত্যাধুনিক 'প্যাড ইনসিনেরেটর মেশিন'। এর ফলে স্কুল চলাকালীন ছাত্রীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখা অনেক সহজ হবে এবং স্কুলছুটের সংখ্যাও একধাক্কায় কমবে।আসলে বাংলার মেয়েদের স্বাস্থ্য ও সুরক্ষাকে নিশ্চিত করাই যে নতুন সরকারের প্রধান অঙ্গীকার, তা মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, অতি সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা গিয়েছে, দেশের প্রায় ৭৫ শতাংশ নারী জানিয়েছেন যে, আচমকা ঋতুস্রাব শুরু হলে হাতের কাছে প্যাড না থাকায় তাঁরা চরম সমস্যায় পড়েন। অন্যদিকে, প্রায় ৯০ শতাংশ নারীই চান যে প্রতিটি পাবলিক ও প্রাতিষ্ঠানিক শৌচালয়ে যেন আবশ্যিকভাবে স্যানিটারি প্যাডের ব্যবস্থা রাখা হয়। সাধারণ নারীদের সেই দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তাকে মর্যাদা দিয়েই এবার এই মাস্টারস্ট্রোক দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই নারী সুরক্ষায় একাধিক কঠোর ও প্রশংসনীয় পদক্ষেপ করেছে নতুন সরকার। এবার সুরক্ষার গণ্ডি ছাড়িয়ে নারীদের স্বাস্থ্য ও অন্তরের স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করতে সরকারের এই মাস্টারপ্ল্যানকে সাধুবাদ জানাচ্ছে রাজ্যের আপামর ছাত্র সমাজ ও অভিভাবকেরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার