Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বয়স কি সত্যিই স্রেফ একটা সংখ্যা? ৫২-তেও ‘কান’ কাঁপালেন ঐশ্বর্যা, ‘সোয়ান লুকে’ ভিরমি খেল নেটপাড়া!

বয়স কি সত্যিই স্রেফ একটা সংখ্যা? ৫২-তেও ‘কান’ কাঁপালেন ঐশ্বর্যা, ‘সোয়ান লুকে’ ভিরমি খেল নেটপাড়া!
ছবি: সংগৃহীত

কান: গত ১২ মে থেকে শুরু হয়ে অবশেষে ২৩ মে সাঙ্গ হলো চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’। প্রায় দুই সপ্তাহ ধরে ফ্রান্সের এই সৈকত শহরে ছিল চাঁদের হাট, রেড কার্পেটের রাজকীয় চাকচিক্য আর বিশ্বমানের সিনেমার প্রদর্শনী। তবে উৎসবের সমাপনী অনুষ্ঠানে সমস্ত ক্যামেরার ফ্ল্যাশলাইট আর লাইমলাইট যেন গিয়ে পড়ল এক জনের ওপরই। তিনি আর কেউ নন, বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। ৫২ বছর বয়সে এসেও কীভাবে একা হাতে গোটা রেড কার্পেট নিজের দখলে রাখতে হয়, সমাপনী সন্ধ্যার অল-হোয়াইট লুকে তা ফের একবার প্রমাণ করে দিলেন বচ্চনবধূ। তাঁর এই রূপের জাদুতে সোশ্যাল মিডিয়া এখন রীতিমতো তোলপাড়।


কানের সমাপনী সন্ধ্যায় ঐশ্বর্যার রাজকীয় পোশাকের নেপথ্যে ছিলেন বিখ্যাত চিনা ডিজাইনার শেনে চান। সাদা রঙের একটি প্যান্টস্যুটের সঙ্গে কাঁধে জড়ানো রাজহাঁসের পালকের মতো নরম সাদা বো— পুরো লুকটিকে এক স্বর্গীয় মাত্রা দিয়েছিল। দূর থেকে সাধারণ সাদা স্যুট মনে হলেও, কাছ থেকে দেখলে এই পোশাকের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকা সূক্ষ্ম কারুকাজ চোখ ধাঁধিয়ে দেয়। ব্লেজারের ল্যাপেলে ঝকঝকে অলঙ্করণ, ট্রাউজারে লেস ডিটেলিং এবং ব্লেজারের হাতা থেকে উঁকি দেওয়া নেটের সূক্ষ্ম ফেব্রিক পুরো ফ্যাশনে ক্লাসিক ও আধুনিকতার নিখুঁত মেলবন্ধন ঘটিয়েছিল। ভিতরে পরা অ্যাসিমেট্রিক কাটের সাদা টপটির নীচের অংশের লেসের ফ্লো যেন ঐশ্বর্যাকে রেড কার্পেটের সত্যিকারের ‘সোয়ান কুইন’ বানিয়ে তুলেছিল।


জনপ্রিয় ব্র্যান্ড লরিয়াল প্যারিসের প্রেস রিলিজ অনুযায়ী, ঐশ্বর্যার এই লুকের প্রধান আকর্ষণ ছিল তাঁর সিগনেচার বোল্ড লিপ কালার এবং পরিমিত মেকআপ। ম্যাট আইশ্যাডো, মাসকারা দিয়ে উঁচু করে তোলা চোখের পাতা আর মেসি হেয়ারস্টাইলের গ্ল্যামার ছিল এক্কেবারে নজরকাড়া। ফ্যাশন কমেন্টারি প্ল্যাটফর্ম ‘ডায়েট সব্য’ ইনস্টাগ্রামে ঐশ্বর্যার একটি ভিডিও পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। হোটেল মার্টিনেজের বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে যখন তিনি উড়ন্ত চুম্বন ছুড়ে দিচ্ছিলেন, তখন নেটপাড়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ তাঁকে ‘গডেস’ বা দেবী বলে সম্বোধন করেছেন, তো কেউ লিখেছেন, “সত্যিকারের আইকন এনার্জি কাকে বলে, তা মনে করিয়ে দিতেই তাঁর এই রাজকীয় প্রত্যাবর্তন।”


চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে এটি ছিল ঐশ্বর্যার ২৪তম উপস্থিতি। মাঝে গুঞ্জন রটেছিল, পারিবারিক অশান্তি বা অন্য কোনও কারণে হয়তো এবার ফ্রান্সে দেখা যাবে না ‘কান কুইন’কে। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে ফ্যাশনের রানি হিসেবে নিজের সিংহাসন ধরে রাখলেন তিনি। এর আগে ডিজাইনার অমিত আগরওয়ালের জমকালো নীল গাউনেও রেড কার্পেটে ঝড় তুলেছিলেন বিশ্বসুন্দরী। তবে এবারের কানের বাড়তি পাওনা ছিল ঐশ্বর্যা-কন্যা আরাধ্যা বচ্চন। মায়ের হাত ধরে ‘লাইটস অন উইমেনস ওয়ার্থ অ্যাওয়ার্ড’-এর ষষ্ঠ সংস্করণে একেবারে লাল পোশাকে কানের মঞ্চে ডেবিউ করে নজর কেড়েছে আরাধ্যাও। তবে দিনশেষে কানের সমাপনী মঞ্চে দাঁড়িয়ে মা ঐশ্বর্যা বুঝিয়ে দিলেন— জমানা বদলালেও রাই-এর ম্যাজিক আজও অমলিন।

বিষয় : AISHWARYARAIBACHAN CANNESFILMFESTIVAL SWANLOOK ARADHYABACCHAN CHENECHAN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বয়স কি সত্যিই স্রেফ একটা সংখ্যা? ৫২-তেও ‘কান’ কাঁপালেন ঐশ্বর্যা, ‘সোয়ান লুকে’ ভিরমি খেল নেটপাড়া!

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image
কান: গত ১২ মে থেকে শুরু হয়ে অবশেষে ২৩ মে সাঙ্গ হলো চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’। প্রায় দুই সপ্তাহ ধরে ফ্রান্সের এই সৈকত শহরে ছিল চাঁদের হাট, রেড কার্পেটের রাজকীয় চাকচিক্য আর বিশ্বমানের সিনেমার প্রদর্শনী। তবে উৎসবের সমাপনী অনুষ্ঠানে সমস্ত ক্যামেরার ফ্ল্যাশলাইট আর লাইমলাইট যেন গিয়ে পড়ল এক জনের ওপরই। তিনি আর কেউ নন, বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। ৫২ বছর বয়সে এসেও কীভাবে একা হাতে গোটা রেড কার্পেট নিজের দখলে রাখতে হয়, সমাপনী সন্ধ্যার অল-হোয়াইট লুকে তা ফের একবার প্রমাণ করে দিলেন বচ্চনবধূ। তাঁর এই রূপের জাদুতে সোশ্যাল মিডিয়া এখন রীতিমতো তোলপাড়।কানের সমাপনী সন্ধ্যায় ঐশ্বর্যার রাজকীয় পোশাকের নেপথ্যে ছিলেন বিখ্যাত চিনা ডিজাইনার শেনে চান। সাদা রঙের একটি প্যান্টস্যুটের সঙ্গে কাঁধে জড়ানো রাজহাঁসের পালকের মতো নরম সাদা বো— পুরো লুকটিকে এক স্বর্গীয় মাত্রা দিয়েছিল। দূর থেকে সাধারণ সাদা স্যুট মনে হলেও, কাছ থেকে দেখলে এই পোশাকের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকা সূক্ষ্ম কারুকাজ চোখ ধাঁধিয়ে দেয়। ব্লেজারের ল্যাপেলে ঝকঝকে অলঙ্করণ, ট্রাউজারে লেস ডিটেলিং এবং ব্লেজারের হাতা থেকে উঁকি দেওয়া নেটের সূক্ষ্ম ফেব্রিক পুরো ফ্যাশনে ক্লাসিক ও আধুনিকতার নিখুঁত মেলবন্ধন ঘটিয়েছিল। ভিতরে পরা অ্যাসিমেট্রিক কাটের সাদা টপটির নীচের অংশের লেসের ফ্লো যেন ঐশ্বর্যাকে রেড কার্পেটের সত্যিকারের ‘সোয়ান কুইন’ বানিয়ে তুলেছিল।জনপ্রিয় ব্র্যান্ড লরিয়াল প্যারিসের প্রেস রিলিজ অনুযায়ী, ঐশ্বর্যার এই লুকের প্রধান আকর্ষণ ছিল তাঁর সিগনেচার বোল্ড লিপ কালার এবং পরিমিত মেকআপ। ম্যাট আইশ্যাডো, মাসকারা দিয়ে উঁচু করে তোলা চোখের পাতা আর মেসি হেয়ারস্টাইলের গ্ল্যামার ছিল এক্কেবারে নজরকাড়া। ফ্যাশন কমেন্টারি প্ল্যাটফর্ম ‘ডায়েট সব্য’ ইনস্টাগ্রামে ঐশ্বর্যার একটি ভিডিও পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। হোটেল মার্টিনেজের বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে যখন তিনি উড়ন্ত চুম্বন ছুড়ে দিচ্ছিলেন, তখন নেটপাড়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ তাঁকে ‘গডেস’ বা দেবী বলে সম্বোধন করেছেন, তো কেউ লিখেছেন, “সত্যিকারের আইকন এনার্জি কাকে বলে, তা মনে করিয়ে দিতেই তাঁর এই রাজকীয় প্রত্যাবর্তন।”চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে এটি ছিল ঐশ্বর্যার ২৪তম উপস্থিতি। মাঝে গুঞ্জন রটেছিল, পারিবারিক অশান্তি বা অন্য কোনও কারণে হয়তো এবার ফ্রান্সে দেখা যাবে না ‘কান কুইন’কে। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে ফ্যাশনের রানি হিসেবে নিজের সিংহাসন ধরে রাখলেন তিনি। এর আগে ডিজাইনার অমিত আগরওয়ালের জমকালো নীল গাউনেও রেড কার্পেটে ঝড় তুলেছিলেন বিশ্বসুন্দরী। তবে এবারের কানের বাড়তি পাওনা ছিল ঐশ্বর্যা-কন্যা আরাধ্যা বচ্চন। মায়ের হাত ধরে ‘লাইটস অন উইমেনস ওয়ার্থ অ্যাওয়ার্ড’-এর ষষ্ঠ সংস্করণে একেবারে লাল পোশাকে কানের মঞ্চে ডেবিউ করে নজর কেড়েছে আরাধ্যাও। তবে দিনশেষে কানের সমাপনী মঞ্চে দাঁড়িয়ে মা ঐশ্বর্যা বুঝিয়ে দিলেন— জমানা বদলালেও রাই-এর ম্যাজিক আজও অমলিন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার