Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফিরহাদের ইস্তফার জল্পনা! ‘অশনি সংকেত’ দেখেই কাউন্সিলরদের কালীঘাটে তলব মমতার

ফিরহাদের ইস্তফার জল্পনা! ‘অশনি সংকেত’ দেখেই কাউন্সিলরদের কালীঘাটে তলব মমতার
ছবি: সংগৃহীত

কলকাতা: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার খাস কলকাতায় তীব্র ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। যে কলকাতা একসময় ঘাসফুল শিবিরের অবিসংবাদিত দুর্গ ছিল, ছাব্বিশের নির্বাচনে সেই খাস গড়ের ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিই ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়েছে কলকাতা পুরসভাতেও, কারণ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই রেকর্ড ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। 


পুরসভা এখনও খাতায়-কলমে তৃণমূলের দখলে থাকলেও, একের পর এক নজিরবিহীন ধাক্কায় দলের অন্দরের ভিত যে পুরোপুরি নড়ে গিয়েছে, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। পরিস্থিতি এতটাই জটিল যে, রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন— মেয়রের পদ থেকে যে কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম এবং তিনি নাকি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।


দলের এই চরম দুর্দিনে এবং মেয়রের ইস্তফার জল্পনায় বড়সড় ‘অশনি সংকেত’ দেখছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা পুরসভার অন্দরে যেভাবে সমন্বয়হীনতা তৈরি হয়েছে, তা সাম্প্রতিক কিছু ঘটনায় প্রকাশ্য চলে এসেছে। খোদ মেয়র ফিরহাদ হাকিমের অজ্ঞাতসারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে ভাঙার নোটিস পাঠানো এবং সপুত্র মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র মামলার মতো অত্যন্ত স্পর্শকাতর ঘটনা ঘটেছে। পুরসভার অন্দরে দলের রাশ যে আলগা হচ্ছে, তা বুঝতে পেরেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন তৃণমূল নেত্রী। পুরসভার ক্ষমতা ধরে রাখতে এবং দলের কোন্দল মিটিয়ে কাউন্সিলরদের এককাট্টা করতে তড়িঘড়ি এক জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


জানা গিয়েছে, আগামীকাল শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটের নিজের বাসভবনে কলকাতা পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার হাতছাড়া হওয়া ওয়ার্ডগুলোর পুনর্মূল্যায়ন, মেয়রের ইস্তফার জল্পনা অবসান এবং সর্বোপরি দলের কাউন্সিলরদের দলবদল রুখতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার হাতছাড়া হওয়ার পর এবার কলকাতার বুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বৈঠকই হতে চলেছে তৃণমূলের শেষ মরণপণ লড়াইয়ের ব্লু-প্রিন্ট।

বিষয় : Mamata Banerjee TrinamoolCongress kolkatapolitics Firhad Hakim KMC

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ফিরহাদের ইস্তফার জল্পনা! ‘অশনি সংকেত’ দেখেই কাউন্সিলরদের কালীঘাটে তলব মমতার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image
কলকাতা: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার খাস কলকাতায় তীব্র ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। যে কলকাতা একসময় ঘাসফুল শিবিরের অবিসংবাদিত দুর্গ ছিল, ছাব্বিশের নির্বাচনে সেই খাস গড়ের ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিই ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়েছে কলকাতা পুরসভাতেও, কারণ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই রেকর্ড ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। পুরসভা এখনও খাতায়-কলমে তৃণমূলের দখলে থাকলেও, একের পর এক নজিরবিহীন ধাক্কায় দলের অন্দরের ভিত যে পুরোপুরি নড়ে গিয়েছে, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। পরিস্থিতি এতটাই জটিল যে, রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন— মেয়রের পদ থেকে যে কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম এবং তিনি নাকি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।দলের এই চরম দুর্দিনে এবং মেয়রের ইস্তফার জল্পনায় বড়সড় ‘অশনি সংকেত’ দেখছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা পুরসভার অন্দরে যেভাবে সমন্বয়হীনতা তৈরি হয়েছে, তা সাম্প্রতিক কিছু ঘটনায় প্রকাশ্য চলে এসেছে। খোদ মেয়র ফিরহাদ হাকিমের অজ্ঞাতসারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে ভাঙার নোটিস পাঠানো এবং সপুত্র মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র মামলার মতো অত্যন্ত স্পর্শকাতর ঘটনা ঘটেছে। পুরসভার অন্দরে দলের রাশ যে আলগা হচ্ছে, তা বুঝতে পেরেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন তৃণমূল নেত্রী। পুরসভার ক্ষমতা ধরে রাখতে এবং দলের কোন্দল মিটিয়ে কাউন্সিলরদের এককাট্টা করতে তড়িঘড়ি এক জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, আগামীকাল শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটের নিজের বাসভবনে কলকাতা পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার হাতছাড়া হওয়া ওয়ার্ডগুলোর পুনর্মূল্যায়ন, মেয়রের ইস্তফার জল্পনা অবসান এবং সর্বোপরি দলের কাউন্সিলরদের দলবদল রুখতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার হাতছাড়া হওয়ার পর এবার কলকাতার বুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বৈঠকই হতে চলেছে তৃণমূলের শেষ মরণপণ লড়াইয়ের ব্লু-প্রিন্ট।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার