কলকাতা: উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই বড় খবর! ব্যক্তিগত কারণ দর্শিয়ে SIR-এর আপিলেট ট্রাইব্যুনাল থেকে আচমকা ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছেন তিনি। যার অনুলিপি নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন বিচারপতির কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন টিএস শিবজ্ঞানম। মূলত SIR পর্বে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ নাগরিকের নথি কীভাবে ট্রাইব্যুনাল বিশ্লেষণ করবে, তার একটি নির্দিষ্ট নির্দেশিকা বা SOP (Standard Operating Procedure) তৈরির গুরুদায়িত্ব ছিল এই কমিটির কাঁধে। সেই কাজ চলাকালীন মাঝপথে তাঁর এই সরে দাঁড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
ইতিমধ্যেই ট্রাইব্যুনালের পক্ষ থেকে নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং দুটি আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু, এখনও বহু মানুষের নথি যাচাইয়ের কাজ বাকি। ২৭ লক্ষ মানুষের নাগরিকত্বের নথির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে যখন কাজ চূড়ান্ত পর্যায়ে এগোচ্ছিল, ঠিক তখনই তাঁর এই সিদ্ধান্ত ট্রাইব্যুনালের কাজে বড়সড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই এই বিশেষ কমিটি গঠন করেছিল। বিচারপতি শিবজ্ঞানমের ইস্তফার ফলে এখন ওই শূন্য পদে কাকে আনা হবে বা SOP-র চূড়ান্ত রূপরেখা তৈরিতে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে।
রাজ্যে ক্ষমতার পালাবদল এবং নবনির্বাচিত সরকারের শপথগ্রহণের প্রাক্কালে এই আইনি জটিলতা নাগরিক তালিকার ভাগ্য নির্ধারণে কোন পথে মোড় নেয়, এখন সেটাই দেখার।
#SIRUpdate #HighCourt #SupremeCourt #LegalNewsBengal #JusticeTSSivagnanam #HiddenStoriesNews

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন