কলকাতা: ৪ মে, ২০২৬: ফলতা বিধানসভা কেন্দ্রে গোটা এলাকা জুড়ে পুনর্নির্বাচনের নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কমিশনের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এক্স হ্যান্ডলে কড়া আক্রমণ শানিয়েছেন তিনি। অভিষেক স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, “১০ জন্ম চেষ্টা করেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবে না এই বাংলা বিরোধী গুজরাটি ও তাদের দালালরা। যা খুশি সঙ্গে নিয়ে ফলতায় আসুন, এমনকি দিল্লি থেকে গডফাদারদের নিয়ে এলেও লাভ হবে না।” তাঁর মতে, ফলতায় এবার নির্বাচনী যুদ্ধের চেয়েও বড় হবে স্নায়ুর লড়াই।
কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। ভোটের তিন দিন পর কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি কমিশনকে ‘গণ্ডারের’ সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন। কুণালের দাবি, যদি সত্যিই এত রিগিং হয়ে থাকে, তবে ভোটের দিন দায়িত্বরত পুলিশ পর্যবেক্ষক তথা ‘সিংঘম’ অজয় পাল শর্মা কেন তা ধরতে পারলেন না? তাঁকে কেন সাসপেন্ড করা হবে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
কুণাল ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০-এর বেশি আসন নিয়ে সরকার গঠন করবেন এবং ২১ মে পুনর্নির্বাচনেও ফলতায় তৃণমূলই জিতবে। এই নজিরবিহীন টানাপড়েনকে কেন্দ্র করে ফলতার রাজনৈতিক পারদ এখন সপ্তমে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন