Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের ডিউটি করছেন অথচ তালিকায় নাম নেই! সুপ্রিম কোর্টে খালি হাতে ফিরতে হলো ৬৫ জন ভোটকর্মীকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬
ভোটের ডিউটি করছেন অথচ তালিকায় নাম নেই! সুপ্রিম কোর্টে খালি হাতে ফিরতে হলো ৬৫ জন ভোটকর্মীকে
AI GENERATED IMAGE

বিচিত্র এক পরিস্থিতির সম্মুখীন বাংলার ৬৫ জন ভোটকর্মী। রোদে পুড়ে, পরিশ্রম করে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বা ভোটের কাজ সম্পন্ন করলেও, খোদ ভোটার তালিকা থেকেই নাম নেই তাঁদের! এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে বাদ পড়া এই ৬৫ জন ভোটকর্মী নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শীর্ষ আদালত থেকে আপাতত তাঁদের খালি হাতেই ফিরতে হলো। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়ম অনুযায়ী তাঁদের এখন অ্যাপিলেট ট্রাইব্যুনালেরই দ্বারস্থ হতে হবে।


আদালতে ভোটকর্মীদের আইনজীবী মহম্মদ শামসেদ জানান, কমিশনের দেওয়া ডিউটি লেটারে তাঁদের প্রত্যেকের এপিক (EPIC) নম্বর উল্লেখ থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় সেই নম্বরের আর কোনো অস্তিত্ব নেই। প্রথম দফার ভোটে ডিউটি করলেও নিজেরা ভোট দিতে না পারার এই আক্ষেপ নিয়েই আদালতের কাছে দ্রুত সমাধানের আর্জি জানিয়েছিলেন তাঁরা।


 তবে বিচারপতিরা সাফ জানিয়েছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো তালিকায় নাম তোলা। আইনি নিয়ম মেনে ট্রাইব্যুনালই বিষয়টি খতিয়ে দেখবে। ফলে এবারের নির্বাচনে তাঁদের ভোট দেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেলেও, তালিকায় নাম ফেরানোর আইনি লড়াই চালিয়ে যেতে হবে এই ভোটকর্মীদের।

বিষয় : Supremecourt WestBengalElection VOTERLIST LEGALUPDATE ELECTIONDUTY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের ডিউটি করছেন অথচ তালিকায় নাম নেই! সুপ্রিম কোর্টে খালি হাতে ফিরতে হলো ৬৫ জন ভোটকর্মীকে

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image
বিচিত্র এক পরিস্থিতির সম্মুখীন বাংলার ৬৫ জন ভোটকর্মী। রোদে পুড়ে, পরিশ্রম করে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বা ভোটের কাজ সম্পন্ন করলেও, খোদ ভোটার তালিকা থেকেই নাম নেই তাঁদের! এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে বাদ পড়া এই ৬৫ জন ভোটকর্মী নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শীর্ষ আদালত থেকে আপাতত তাঁদের খালি হাতেই ফিরতে হলো। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়ম অনুযায়ী তাঁদের এখন অ্যাপিলেট ট্রাইব্যুনালেরই দ্বারস্থ হতে হবে।আদালতে ভোটকর্মীদের আইনজীবী মহম্মদ শামসেদ জানান, কমিশনের দেওয়া ডিউটি লেটারে তাঁদের প্রত্যেকের এপিক (EPIC) নম্বর উল্লেখ থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় সেই নম্বরের আর কোনো অস্তিত্ব নেই। প্রথম দফার ভোটে ডিউটি করলেও নিজেরা ভোট দিতে না পারার এই আক্ষেপ নিয়েই আদালতের কাছে দ্রুত সমাধানের আর্জি জানিয়েছিলেন তাঁরা। তবে বিচারপতিরা সাফ জানিয়েছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো তালিকায় নাম তোলা। আইনি নিয়ম মেনে ট্রাইব্যুনালই বিষয়টি খতিয়ে দেখবে। ফলে এবারের নির্বাচনে তাঁদের ভোট দেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেলেও, তালিকায় নাম ফেরানোর আইনি লড়াই চালিয়ে যেতে হবে এই ভোটকর্মীদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার