Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘শান্তিতে ভোট দিচ্ছে মানুষ, বাংলায় পরিবর্তন নিশ্চিত’, বুথ থেকে বেরিয়েই হুঙ্কার দিলীপের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
‘শান্তিতে ভোট দিচ্ছে মানুষ, বাংলায় পরিবর্তন নিশ্চিত’, বুথ থেকে বেরিয়েই হুঙ্কার দিলীপের
FILE IMAGE

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণে আজ সকাল থেকেই চনমনে মেজাজে ধরা দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। 


খড়গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সাদা পাঞ্জাবি-পাজামায় প্রাতরাশ সেরে বুথে পৌঁছানো দিলীপকে ভোট দিয়ে বেরোনোর সময় দেখা গেল অত্যন্ত আত্মবিশ্বাসী ও হাসিমুখে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি সাফ জানান, মানুষ সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং খড়গপুর-সহ রাজ্যের সব জায়গাতেই পরিস্থিতি আপাতত শান্তিপূর্ণ। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “কমিশন ভালো কাজ করছে, কড়া নজরদারি চলছে। আজ আর বেশি ছোটাছুটি করার প্রয়োজন নেই বলে মনে করি, কারণ পরিবেশ একদম ঠিক আছে।”


এসআইআর (SIR) বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত বিতর্কেও এদিন তৃণমূলকে কড়া জবাব দেন দিলীপ। তাঁর দাবি, দেশের অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে কিন্তু সেখানে কোনও শোরগোল হয়নি, অথচ পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল বাংলায় এই ইস্যু নিয়ে জলঘোলা করছে। দীর্ঘ জনসংযোগ ও প্রচারের পর জয়ের ব্যাপারে একপ্রকার নিশ্চিত দিলীপ ঘোষের শেষ কথা একটাই— “বাংলায় এবার পরিবর্তন হবেই।”

বিষয় : POLITICAL CHAOS DilipGhosh BJPBengal BJP LEADER westbengalelction26 CHANGELSCOMING

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘শান্তিতে ভোট দিচ্ছে মানুষ, বাংলায় পরিবর্তন নিশ্চিত’, বুথ থেকে বেরিয়েই হুঙ্কার দিলীপের

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণে আজ সকাল থেকেই চনমনে মেজাজে ধরা দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সাদা পাঞ্জাবি-পাজামায় প্রাতরাশ সেরে বুথে পৌঁছানো দিলীপকে ভোট দিয়ে বেরোনোর সময় দেখা গেল অত্যন্ত আত্মবিশ্বাসী ও হাসিমুখে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি সাফ জানান, মানুষ সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং খড়গপুর-সহ রাজ্যের সব জায়গাতেই পরিস্থিতি আপাতত শান্তিপূর্ণ। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “কমিশন ভালো কাজ করছে, কড়া নজরদারি চলছে। আজ আর বেশি ছোটাছুটি করার প্রয়োজন নেই বলে মনে করি, কারণ পরিবেশ একদম ঠিক আছে।”এসআইআর (SIR) বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত বিতর্কেও এদিন তৃণমূলকে কড়া জবাব দেন দিলীপ। তাঁর দাবি, দেশের অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে কিন্তু সেখানে কোনও শোরগোল হয়নি, অথচ পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল বাংলায় এই ইস্যু নিয়ে জলঘোলা করছে। দীর্ঘ জনসংযোগ ও প্রচারের পর জয়ের ব্যাপারে একপ্রকার নিশ্চিত দিলীপ ঘোষের শেষ কথা একটাই— “বাংলায় এবার পরিবর্তন হবেই।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার